ই-পেপার শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কালোবাজারিরা: জ্বালানিমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬, ১৫:৩৬

কালোবাজারিরা মজুত করে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শুক্রবার (২৭ মার্চ) সিরাজগঞ্জের সয়দাবাদে ৬৮ মেগাওয়াট সৌর বিদ্যুকেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, দেশের পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। ইরান যুদ্ধের আগে যে পরিমাণ তেল সরবরাহ করা হতো, এখনো একই পরিমাণ সরবরাহ করা হচ্ছে। আগে পাম্পগুলোতে সরবরাহ করা তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত। তবে, ইরান যুদ্ধ শুরুর পর হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় এখন সেই তেল দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, তেলের সরবরাহ আগের মতোই থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। দেশের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপাররা (এসপি) বিষয়টি মনিটরিং করছেন।

এ সময় সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান ইকবাল হাসান মাহমুদ টুকু। মন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন হচ্ছে, ফলে লোডশেডিং নেই। প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ওপর বেশি গুরুত্ব দিচ্ছেন। এ কারণে সোলার পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেছি।

এ সময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সোলার পাওয়ার প্ল্যান্ট এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/জেএইচ

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২২ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’। কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে

কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য-চাঁদাবাজি, কিলিং মিশনে ৬-৭ জন

ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার,

দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। ঈদের আগে ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের আঁধারে ৯ ঘোড়া জবাই, অভিযানে ১১টি জীবিত উদ্ধার

ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

‘শত্রু’ দেশে খেলতে কোনো দল পাঠাবে না ইরান

৫দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তানি কাশ্মির

জ্বালানি সংকট: বিমান পরিষেবা কাটছাঁট করল ভিয়েতনাম

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২২ ফ্লাইট

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কালোবাজারিরা: জ্বালানিমন্ত্রী

বিএফ‌টিআই ও আই‌সি‌ডি‌টির মধ্যে সমঝোতা স্মারক সই

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী

কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য-চাঁদাবাজি, কিলিং মিশনে ৬-৭ জন

রাশিয়ার আহ্বানে ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক আজ

মুস্তাফিজের কাছ থেকে শিখতে চান রউফ

আত্মগোপন থেকে বাড়ি ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ টন ডিজেল কিনছে সরকার

বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

মুরগির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি

চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস