ই-পেপার শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬, ১৫:৩৩

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’। কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজশাহী জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, হাসিনা আমলে বিএনপির ওপর নির্যাতন করতো হেলমেট বাহিনী। ফ্যাসিস্ট হাসিনা চলে যাওয়ার পর সেই হেলমেটের মধ্য থেকে বের হয়ে এসেছে গুপ্ত বাহিনী। গুপ্ত বাহিনী আজকে দেশের মধ্যে মব সৃষ্টি করছে।

তিনি বলেন, স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা আরও কঠিন। আজকে আমাদের প্রধানমন্ত্রী সেটা বুঝছে৷ আমাদের ঘোষণা সবার আগে বাংলাদেশ। কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি। বাংলাদেশের মানুষই আমাদের বড় শক্তি। মন্ত্রী, এমপি, মেয়রের দল নয় বিএনপি, এটা কর্মীদের দল। কর্মীরা এই দলের প্রাণ।

মিজানুর রহমান মিনু বলেন, আমরা ইচ্ছে করলে সরকারের ফাঁকা জমি দখল করে অফিস করতে পারি। ভূমি মন্ত্রণালয়ের অনেক খাস জায়গা আছে, ইচ্ছে করলে সেখানে অফিস করা যায়। কিন্তু বিএনপি এমন কাজ করবে না। আমরা মহাসচিবের নামে জায়গা কিনে অফিস করবো।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদসহ জেলা বিএনপির নেতারা।

আমার বার্তা/জেএইচ

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২২ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কালোবাজারিরা: জ্বালানিমন্ত্রী

কালোবাজারিরা মজুত করে দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি

কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য-চাঁদাবাজি, কিলিং মিশনে ৬-৭ জন

ঢাকার মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার,

দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আবারও উদ্বেগজনকভাবে বেড়েছে। ঈদের আগে ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতের আঁধারে ৯ ঘোড়া জবাই, অভিযানে ১১টি জীবিত উদ্ধার

ইরানে হামলার তীব্রতা বাড়াতে যুক্তরাষ্ট্রকে সৌদির আহ্বান

‘শত্রু’ দেশে খেলতে কোনো দল পাঠাবে না ইরান

৫দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তানি কাশ্মির

জ্বালানি সংকট: বিমান পরিষেবা কাটছাঁট করল ভিয়েতনাম

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২২ ফ্লাইট

দেশে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে কালোবাজারিরা: জ্বালানিমন্ত্রী

বিএফ‌টিআই ও আই‌সি‌ডি‌টির মধ্যে সমঝোতা স্মারক সই

কোনো প্রভু নয়, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি: ভূমিমন্ত্রী

কিবরিয়া হত্যার নেপথ্যে রাজনৈতিক আধিপত্য-চাঁদাবাজি, কিলিং মিশনে ৬-৭ জন

রাশিয়ার আহ্বানে ইরান যুদ্ধ নিয়ে জাতিসংঘে রুদ্ধদ্বার বৈঠক আজ

মুস্তাফিজের কাছ থেকে শিখতে চান রউফ

আত্মগোপন থেকে বাড়ি ফিরেই গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

ভারত থেকে পাইপলাইনে এলো ৫ হাজার টন ডিজেল

আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

দেশে গত ১০ দিনে সড়কে ঝরল ২৭৪ প্রাণ

জরুরি জ্বালানি চাহিদা পূরণে তিন লাখ টন ডিজেল কিনছে সরকার

বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

মুরগির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি

চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস