ই-পেপার বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩৩

ইরান ‘সব সীমা অতিক্রম করেছে’: জিসিসি প্রধান

আমার বার্তা অনলাইন
২৬ মার্চ ২০২৬, ১৭:০১

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইরান সব ধরনের সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জসিম মোহাম্মদ আল-বুদাইউই। বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে জিসিসির সদস্য রাষ্ট্রগুলোর এক বৈঠকে ওই মন্তব্য করেছেন তিনি।

জিসিসির মহাসচিব বলেছেন, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে এবং এর মধ্য দিয়ে যাতায়াতের ওপর শুল্ক আরোপ করেছে; যা সমুদ্র আইন সংক্রান্ত জাতিসংঘ চুক্তির লঙ্ঘন এবং আগ্রাসন। এ ছাড়া কিছু জাহাজ অপহরণ কিংবা হামলার শিকার হয়েছে।

তিনি বলেন, ‌‌‘‘আন্তর্জাতিক নৌ-চলাচলও ক্ষতিগ্রস্ত হয়েছে। জিসিসিভুক্ত দেশগুলো বিশ্বের অর্থনৈতিক ফুসফুস। এসব দেশ ১৬ বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে; যা বিশ্বের মোট উৎপাদনের ২২ শতাংশ। এই দেশগুলো বিশ্বে ২৭ শতাংশ তেল রপ্তানি করে; যার পরিমাণ দৈনিক ১১.৫ বিলিয়ন ব্যারেল।’’

ওই অঞ্চলের দেশগুলোতে ইরানের হামলা কেবল আরেকটি উত্তেজনার সম্প্রসারণ নয়; বরং এটি ইরান ও জিসিসি দেশগুলোর মধ্যকার পরিস্থিতি এবং সম্পর্কের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন বলে জানিয়েছেন তিনি।

জিসিসির এই মহাসচিব বলেন, ‘‘ইরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে জিসিসিভুক্ত দেশগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে এবং সরাসরি হামলা চালাচ্ছে।’’

তিনি বলেন, এসব হামলা বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর চালানো হচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো ইরানি হামলায় স্থানীয় বাসিন্দা ও বেসামরিক নাগরিকদের প্রাণহানি ঘটেছে।

জিসিসি মহাসচিব বলেছেন, জিসিসিভুক্ত দেশগুলো “স্পষ্টভাবে” জানিয়ে দিয়েছে যে তারা কোনো সামরিক অভিযানে অংশ নেবে না বা ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণের জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

আল-বুদাইউই বলেন, জিসিসি দেশগুলো কখনোই ইরানের হামলার ‘‘জবাব বা পাল্টা হামলা চালায়নি’’ এই আশায় যে তেহরান এসব হামলা বন্ধ করবে।

জিসিসিভুক্ত সব দেশ গত কয়েক বছর ধরে ওই অঞ্চলের পরিস্থিতি শান্ত করার জন্য কাজ করে আসছে বলে জানান তিনি। গত বছরের জুনে ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় জিসিসিভুক্ত দেশগুলো জরুরি বৈঠক করে ওই হামলার নিন্দা এবং কূটনৈতিক পথ বেছে নেওয়ার আহ্বান জানায়।

সূত্র: আল জাজিরা।

আমার বার্তা/জেএইচ

আবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান আগ্রাসনের মধ্যে আবার দাম বাড়ল জ্বালানি তেলের।  মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির

এবার বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিলো ইরান

হরমুজের পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ জারির হুমকি দিয়েছে ইরান।

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশ-সহ মোট ৬টি দেশের জাহাজে কখনও হামলা করা হবে

লেবাননকে আরেক গাজা হতে দেওয়া যাবে না: গুতেরেস

জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস বলেছেন, ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাত যেন লেবাননকে গাজার মতো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলপি গ্যাস আমদানিতে সুবিধা বাড়িয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত

স্বাধীনতা দিবসে সেনাবাহিনী ও নৌবাহিনীতে অনারারি কমিশন প্রদান

বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান বাংলাদেশের

আবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

ইরান ‘সব সীমা অতিক্রম করেছে’: জিসিসি প্রধান

এবার বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিলো ইরান

একসঙ্গে মৃত্যু, পাশাপাশি কবরে চিরনিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী

হরমুজে নিরাপত্তা পাবে বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ: আরাগচি

দৌলতদিয়া ঘাটে বাসডুবি: জাবি শিক্ষার্থী রাইয়ানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

জিয়াউর রহমান এক অবিনাশী দ্রোহের মহাকাব্য

পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার, তদন্ত কমিটি গঠন

স্বাধীনতার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম বিদ্রোহ ঘোষণা করেন

লেবাননকে আরেক গাজা হতে দেওয়া যাবে না: গুতেরেস

ইরান চুক্তি করতে আগ্রহী, তবে বলতে ভয় পাচ্ছে: ট্রাম্প

স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই নতুন প্রজন্মকে রক্ত দিতে হয়

তারেক রহমান সুখী সমৃদ্ধ দেশ গড়বেন: মির্জা ফখরুল

ফেসবুক পোস্ট নিয়ে মারামারি, ভাইয়ের হাতে কৃষকদল নেতা নিহতের অভিযোগ

রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আসত আরও পরে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, সংলাপ নয়: আরাগচি

নবীন পাঞ্জাবির শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড