ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে’

আমার বার্তা অনলাইন
০৩ এপ্রিল ২০২৬, ১৪:১৪

বলিউডের গ্ল্যামার আর আলোর ঝলকানির পেছনেও যে এক গভীর আত্মানুসন্ধানের গল্প থাকে, তা আরও একবার মনে করিয়ে দিলেন ফাতিমা সানা শেখ। শিশুশিল্পী হিসেবে ‘চাচি ৪২০’ সিনেমা দিয়ে রুপালি পর্দায় হাতেখড়ি, এরপর ‘দঙ্গল’ কন্যা হিসেবে আকাশচুম্বী জনপ্রিয়তা ফাতিমার ক্যারিয়ারের গ্রাফটা বেশ ঈর্ষণীয়। তবে এই দীর্ঘ পথচলায় তিনি কেবল একজন অভিনেত্রী হিসেবে নন, বরং একজন মানুষ হিসেবে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টাকেই প্রাধান্য দিয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় জীবন ও জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই এ-লিস্টার অভিনেত্রী। ফাতিমার মতে, ‘অভিনয়ই সব নয়, নিজেকে খুঁজেও পেতে হবে।’ এই ভাবনা থেকেই তিনি বর্তমানে তার চরিত্র নির্বাচনে আনছেন ভিন্নতা। ‘গুস্তাখ ইশ্‌ক’-এর মতো ভিন্নধর্মী কাজগুলোই এখন তার ধ্যানজ্ঞান।

সাধারণত অভিনয়শিল্পীরা সহজ চরিত্রে কাজ করতে পছন্দ করলেও ফাতিমার রুচি কিছুটা ভিন্ন। তিনি জানান, এমন গল্পের প্রতি তিনি বেশি আকৃষ্ট হন, যেগুলো তাকে মানসিকভাবে কিছুটা অস্বস্তি দেয়। ফাতিমার ভাষ্যমতে, সেই অস্বস্তিই তাকে নতুনভাবে ভাবতে শেখায় এবং একজন শিল্পী হিসেবে পরিণত করে তোলে।

পর্দায় নিজেকে উজাড় করে দিলেও বাস্তবের মাটির কাছাকাছি থাকতেই বেশি ভালোবাসেন এই অভিনেত্রী। ফাতিমা সানা বলেন যে, অভিনয় তার পরিচয়ের বড় অংশ হলেও, সেটাই তার একমাত্র পরিচয় নয়। তার কথায়, ‘আমি একজন মেয়ে, একজন বন্ধু, একজন মানুষ যিনি নতুন নতুন জিনিস শিখতে ভালোবাসেন। অভিনয়ের বাইরেও আমার নিজস্ব জীবন রয়েছে, নিজের পছন্দ-অপছন্দ আছে।’

অভিনয়ের ব্যস্ততার মাঝেও নিজেকে সময় দিতে ভুলছেন না তিনি। বর্তমানে ফোটোগ্রাফি শিখছেন ফাতিমা। অনেক সময় ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার চেয়ে লেন্সের পেছনে থেকে দৃশ্যবন্দি করতেই তার বেশি ভালো লাগে।

আমার বার্তা/জেএইচ

চলচ্চিত্র অধিদপ্তরে নির্মাতাদের ওপর হামলা, নিরাপত্তা-বিচারের দাবি

জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্রের বকেয়া বিল চাইতে গিয়ে খোদ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি)

ভদ্রতা দেখাতে গিয়ে সিনেমা থেকে বাদ পড়তে হয় ডাকোটাকেৎ

হলিউডে কাস্টিংয়ের বিষয়টি কতটা অনিশ্চিত হতে পারে, তার এক অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেছেন ‘ফিফটি শেডস

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নাই: নিশো

বড় পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে যে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন আফরান নিশো, এবারের ঈদে তার সেই

জাতীয় চলচ্চিত্র দিবসে প্রধানমন্ত্রীর কাছে চাওয়া

চলচ্চিত্র দিবসের আজকে এই শুভ দিনে বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নে আমাদের তারুন্যের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি