ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

কনা এখন ‘সুপার সিঙ্গেল’, প্রেমিক খুঁজছেন গায়িকা?

মোঃ আবু সাঈদ
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৬
সংগৃহীত ছবি

বিবাহবিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছিল সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাকে ঘিরে। তবে সেসব গুঞ্জন বরাবরই উড়িয়ে দিয়েছেন এই গায়িকা।

এবার নিজেই জানালেন, বর্তমানে তিনি পুরোপুরি একা। শুধু তাই নয়, কেমন সঙ্গী চান, সেটিও জানিয়েছেন কনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে ‘সুপার সিঙ্গেল’ বলে দাবি করেন জনপ্রিয় এই সংগীতশিল্পী। সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়, কনা প্রেম করছেন-এমন খবরটি সত্যি নাকি নিছক গুঞ্জন?

জবাবে কনা বলেন, ‘রিউমার।

আমি এখন সুপার সিঙ্গেল’।

এরপরই গায়িকার কাছে জানতে চাওয়া হয়, ভবিষ্যতে সঙ্গী হিসেবে কেমন মানুষ চান তিনি। উত্তরে কনা বলেন, ‘আমি এমন একজন মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। একদম কনার মতো আরেকজন মানুষ, যে শুধু আমার সঙ্গেই থাকবে।

অর্থাৎ আপাতত কোনো সম্পর্কে না থাকলেও ভবিষ্যৎ সঙ্গীর ক্ষেত্রে ভালোবাসা, মানসিক মিল ও একনিষ্ঠতাকেই গুরুত্ব দিতে চান কনা।

এর আগে গত বছরের জুনে নিজের বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনেন এই গায়িকা। গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনের সঙ্গে ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তিনি। বিচ্ছেদের পর বিভিন্ন সময়ে কনার নতুন প্রেম নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও সেগুলোকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন তিনি।

বিবাহবিচ্ছেদের খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কনা লিখেছিলেন, ‘আমি আপনাদের ভালোবাসার কনা।

জন্ম, মৃত্যু, বিয়ে-সবই আল্লাহর ইচ্ছা। ঠিক তেমনি যেকোনো বিচ্ছেদও হয় তাঁরই ইশারায়। আমার সব শুভাকাঙ্ক্ষী এবং প্রিয়জনদের উদ্দেশ্যে ভারাক্রান্ত হৃদয়ে আমি জানাচ্ছি যে দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনের পর আমি এবং গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিন গত ১৬ জুন, ২০২৫ তারিখে আমাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন করেছি।’

উল্লেখ্য, ২০১৯ সালে গোলাম মোহাম্মাদ ইফতেখারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন কনা। ছয় বছর পর সেই সম্পর্কের ইতি টানেন তারা।

এখন নতুন কোনো সম্পর্কে না জড়ালেও ভবিষ্যতে ভালোবাসার একজন মানুষকে জীবনে চান-সাক্ষাৎকারে সেই ইঙ্গিতই দিলেন এই গায়িকা।

‘এসব লোক থেকে আমি দূরে থাকি’

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহনাজ গিলকে প্রশ্ন করা হয়, কোনও সহ-অভিনেতা তাকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগলে তিনি

মা হওয়ার অপেক্ষায় মৌসুমী হামিদ

মা হওয়ার অপেক্ষায় দিন গুনছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। জীবনের নতুন এই অধ্যায়কে

নগ্ন হয়ে বিজ্ঞাপন, তুমুল বিতর্কে সিডনি সুইনি

খেলাধুলাভিত্তিক বেটিং ও ট্রেডিং প্ল্যাটফর্ম নোভিগের প্রচারণায় ভিন্নধর্মী লুকে হাজির হয়ে তুমুল বিতর্কের জন্ম দিয়েছেন

আধুনিকতা, আরাম ও স্টাইলে স্টেপ ফুটওয়্যারের নতুন পণ্য উন্মোচন

দেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত ফুটওয়্যার ব্র্যান্ড স্টেপ ফুটওয়্যার  ১৪ সেপ্টেম্বর ২০২৬ (সোমবার), রাজধানীর ঢাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিল্পাঞ্চলে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হচ্ছে 

৫৭ শিক্ষার্থী পেলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড  

শুক্রবার জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সীরাতুন্নবী ফেস্টিভ্যাল 

এশিয়ান গেমসের আগে অধিনায়কের পদ ছাড়লেন জ্যোতি

লাইনে কাপড় পড়ে মেট্রোরেল বন্ধ, ৪০ মিনিট পর স্বাভাবিক

মৃত্যুর পর পুলক চ্যাটার্জির বকেয়া ১০ লাখ টাকা দিলো সমকাল

লোক দেখানো নাকি জনকল্যাণেই যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতার যাত্রা

রাজধানীর যানজট নিরসনে এআই ট্রাফিক ব্যবহারের সিদ্ধান্ত

সিলেটে দুই মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার

বাস চাপায় প্রাণ হারালেন মাদ্রাসাশিক্ষিকা, মহাসড়ক অবরোধ 

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা

আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬