ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৯

হামের উপসর্গ নিয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ শিশুর প্রাণ গেল। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬ জনে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে ঢাকাতেই ৪ জন মারা গেছে। এই সময়ে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে ৪৮৪ জন, রাজশাহীতে ৩০, সিলেটে ১৯৭, চট্টগ্রামে ২৮১, বরিশালে ১২৫, ময়মনসিংহে ৮২, খুলনায় ৯৮ এবং রংপুরে ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৩ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪৭ হাজার ৩৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২০ হাজার ২০১ জন।

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

দক্ষিণাঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে বরিশালের লেবুখালীতে

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা

শেখ হাসিনা ও বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যদের বাংলাদেশের কাছে

ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিদের ফেরত চায় বাংলাদেশ

দুই দেশের সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশাল সেনানিবাস সম্প্রসারণে ১১৫৩ কোটি টাকার প্রকল্প

তুরস্ক ঘুরতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার নারী

চলে গেলেন মেখল মাদরাসার মুহতামিম উসমান ফয়েজী 

আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ

‘তোমরা মারো না কেন, মারো’, সাদ্দামকে বলেছিলেন কাদের

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

কী পরিমাণ সম্পত্তি কাদের নাছিম আরাফাত ও নিখিলের, মূল্য কত

শেখ হাসিনা-কাদেরসহ অন্যদের হস্তান্তর করলে ভারতের সাথে সম্পর্ক সহজ হবে: তথ্য উপদেষ্টা

আরও ৬ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ১০৩৬

এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

ভারতের সঙ্গে সম্পর্ক সহজীকরণে হাসিনা-কাদেরসহ সব আসামিদের ফেরত চায় বাংলাদেশ

ইউপি নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়: ইসি আনোয়ারুল

৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক

দুর্গাপূজার ছুটি পাবেন না যারা

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ

ইবিতে গাঁজাসহ দুই শিক্ষার্থী আটক

ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড