ই-পেপার মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

শিশুশ্রমে আরও ১২ লাখ শিশু, চারজনে এক শিশুর রক্তে সীসা

এমআইসিএস জরিপে ভয়াবহ চিত্র
আমার বার্তা অনলাইন:
১৬ নভেম্বর ২০২৫, ১৭:৪০

দেশজুড়ে শিশুশ্রম বেড়ে নতুন করে আরও ১২ লাখ শিশু ঝুঁকিতে পড়েছে। একইসঙ্গে ১২ থেকে ৫৯ মাস বয়সী চার শিশুর মধ্যে প্রায় একজনের রক্তে পাওয়া গেছে অতিরিক্ত সীসা, যা সরাসরি মস্তিষ্কের বিকাশে আঘাত হানে। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর যৌথ জরিপ এমআইসিএস ২০২৫–এর প্রাথমিক ফলাফল বলছে, দেশের শিশুস্বাস্থ্য, সুরক্ষা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বড় ধরনের সতর্কসংকেত জ্বলে উঠেছে।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর একটি অডিটোরিয়ামে জরিপের ফল প্রকাশ করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। ৬৩ হাজার পরিবারের ওপর করা এই জরিপে পুষ্টি, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন থেকে শুরু করে শিশুশ্রম ও সহিংসতা— সব ক্ষেত্রেই এক অসম বাস্তবতা উঠে এসেছে।

জরিপে দেখা গেছে, ১২–৫৯ মাস বয়সী শিশুদের ৩৮ শতাংশের রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে। ঢাকায় এই হার সবচেয়ে বেশি ৬৫ শতাংশ। সচ্ছল পরিবারেও সমস্যা তীব্র; দূষণে আক্রান্ত শিশুদের প্রায় অর্ধেকই তুলনামূলক স্বচ্ছল পরিবারের। অন্তঃসত্ত্বা নারীদের মধ্যেও ৮ শতাংশের রক্তে সীসার অতিরিক্ত উপস্থিতি ধরা পড়েছে।

এ প্রসঙ্গে রানা ফ্লাওয়ার্স বলেন, শিশুমৃত্যু কমা কিংবা বাল্যবিবাহের হার কমার মতো সাফল্য থাকলেও সীসা–দূষণ ও শিশুশ্রম ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে গুরুতরভাবে হুমকির মুখে ফেলছে। প্রতিটি শিশুর বেঁচে থাকা, শেখা ও বেড়ে ওঠার অধিকার নিশ্চিত না হলে প্রকৃত অগ্রগতি আসবে না।

>> অপুষ্টির হার আবার ঊর্ধ্বমুখী

২০১৯ সালের তুলনায় কম ওজনের শিশু বেড়ে ১২.৯ শতাংশে দাঁড়িয়েছে। মায়েদের অ্যানিমিয়ার হার ৫২ শতাংশের ওপরে। কিশোরী জন্মহারও বাড়ছে। জরিপ বলছে, মাতৃ–শিশু পুষ্টিতে নতুনভাবে বিনিয়োগ না করলে অবস্থার অবনতি হতে পারে।

জরিপে আরও দেখা গেছে, ৫–১৭ বছর বয়সী শিশুদের মধ্যে শিশুশ্রমের হার বেড়ে ৯.২ শতাংশ হয়েছে, যার মানে আরও ১২ লাখ শিশু শ্রমে ঢুকে পড়েছে। সাম্প্রতিক সময়ে ৮৬ শতাংশ শিশু কোনো না কোনো ধরনের সহিংস আচরণের শিকার হয়েছে।

>> পরিচয় সুরক্ষা নিয়ে বড় ঘাটতি

পাঁচ বছরের কম বয়সী শিশুদের মাত্র ৫৯ শতাংশের নিবন্ধন আছে, আর জন্ম সনদ হাতে আছে মাত্র ৪৭ শতাংশের। ফলে অসংখ্য শিশু এখনো আইনি পরিচয় ও সরকারি সেবার বাইরে থেকে যাচ্ছে।

জরিপের তথ্য বলছে, নবজাতক মৃত্যুহার প্রতি হাজারে ২২, যা মোট শিশুমৃত্যুর দুই–তৃতীয়াংশ। দেশে সিজারিয়ান সেকশনের হার বেড়ে ৭৫ শতাংশে পৌঁছেছে। মাত্র ৪৬ শতাংশ নারী গর্ভধারণের প্রথম চার মাসে স্বাস্থ্যসেবা নেন, এটা মাতৃস্বাস্থ্যের বড় ঘাটতি হিসেবেই দেখছে ইউনিসেফ।

>> পানি ও স্যানিটেশন : অগ্রগতি থমকে গেছে

উন্নত স্যানিটেশন সুবিধা ব্যবহার বাড়লেও নিরাপদ পানি ব্যবহারের হার কমে দাঁড়িয়েছে ৩৯.৩ শতাংশে। পানির উৎসের প্রায় অর্ধেক এবং পরিবারের ৮০ শতাংশ নমুনায় ই. কোলাই দূষণ পাওয়া গেছে। জলবায়ু–সম্পর্কিত দুর্যোগে গত এক বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক পানির উৎস।

শিক্ষার মান প্রসঙ্গে জরিপে দেখা গেছে, প্রাথমিকে ভর্তির হার উচ্চ হলেও মাধ্যমিকে উঠতেই উপস্থিতি কমে যায়। প্রাথমিক শিক্ষা শেষ করেও অনেক শিশু মৌলিক দক্ষতা অর্জন করতে পারছে না। ইউনিসেফ বলছে, এখনই নীতি নির্ধারণে লক্ষ্যভিত্তিক বিনিয়োগ জরুরি।

আমার বার্তা/এমই

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

রাজধানী ঢাকায় যে কয়টি হাসপাতাল রয়েছে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা দিচ্ছে তার মধ্যে অন্যতম

মশা নিধনে জলে-স্থলে একযোগে অভিযান শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীসহ সারাদেশে মশাবাহিত রোগের ঝুঁকি বাড়তে থাকায় মশা নিয়ন্ত্রণে সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। জলপথ

চিকিৎসকদের সেবা সরেজমিন তদারকি করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

চিকিৎসকদের সরেজমিনে তদারকি করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবার (১৮

স্বাস্থ্যখাতে সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না: সাখাওয়াত হোসেন

স্বাস্থ্যখাতে কোনো সিন্ডিকেট-দুর্নীতি থাকবে না বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে, সেই সিদ্ধান্ত নেবে ইরান: আব্বাস আরাগচি

বৈশ্বিক রাজনীতিতে নৈতিকতার ভয়াবহ অভাব দেখা যাচ্ছে: স্থানীয় সরকারমন্ত্রী

মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮ জন

প্রধানমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চলতে চান, কেউ যেন সুবিধা নিতে না পারে: তথ্যমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’

চিফ হুইপ হলেন নুরুল ইসলাম মনি, নিয়োগ পেয়েছেন আরও ৬ হুইপ

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপ-পরিচালক পদে পদোন্নতি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা

কুয়েতের ভুলে তিন মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত: দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকায় আইবিসিসিআই এর ইফতারে যোগ দিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

নতুন বাংলাদেশ গড়তে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ চাইলেন শিক্ষামন্ত্রী

ঢাকার মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও ৩ উপ-প্রেস সচিব নিয়োগ

বাংলাদেশে আটকে পড়া প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে ‘বিশেষ সেল’

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, পুলিশকে আইজিপির কড়া বার্তা

সিরাজগঞ্জে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২ জন

নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিপ্লবী গার্ড

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী