ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

হাসপাতালের সরঞ্জাম লুটে জড়িতরা যত বড়ই হোক গ্রেপ্তার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২২ এপ্রিল ২০২৬, ১৭:৪৬
সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে সরঞ্জাম লুটের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি যত বড় কর্মকর্তাই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকর্মীদের মন্ত্রী এসব কথা বলেন।

হাসপাতাল থেকে ছয় ট্রাক চিকিৎসা সরঞ্জাম সরিয়ে নেওয়ার অভিযোগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘লুটে নেওয়া মালামালগুলো এখনো পুরোপুরি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ভিডিও ফুটেজ দেখে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এগুলো মূলত লোহাজাতীয় নির্মাণসামগ্রী (কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল) ছিল।’

ঘটনা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, ‘ইতোমধ্যেই এই বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। তদন্তে অপরাধী হিসেবে যার নামই আসুক, তাকে গ্রেপ্তার করা হবে। যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী এর সঙ্গে জড়িত থাকেন, তবে তাকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে।’

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে মন্ত্রী আরও বলেন, ‘আমরা কাউকেই কোনো ধরনের ছাড় দেব না। রাষ্ট্রীয় সম্পদ যারা তসরুপ করেছে, তাদের প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে।’

উল্লেখ্য, সম্প্রতি সুপার স্পেশালাইজড হাসপাতাল থেকে বেশ কিছু মালামাল ট্রাকে করে সরিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সমকালের প্রতিবেদন প্রকাশ হওয়ার পর আজ বুধবার দুইজনকে গ্রোপ্তার করেছে পুলিশ।

আমার বার্তা/এমই

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও হাসপাতালে সশস্ত্র আনসার মোতায়েন: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্যখাতের লোকবল সংকট নিরসনে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের এবং হাম সন্দেহে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌমন্ত্রী

১৪ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বাবা-ছেলে মিলে শ্যালকের পরিবারের চারজনকে হত্যা, গ্রেপ্তার ৩ জন

সংসদ চাইলে পুরাতন ডিলার বাদ দিয়ে নতুন নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী

তনু হত্যা: ১০ বছর পর প্রথম গ্রেপ্তার ওয়ারেন্ট অফিসার ৩ দিনের রিমান্ডে

মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জ্বালানি তেলের ঘাটতি নেই, দু-তিন দিনেই পরিস্থিতি স্বাভাবিক হবে: শ্রমমন্ত্রী

অব্যবহৃত ২০০ সরকারি ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী

হাসপাতালের সরঞ্জাম লুটে জড়িতরা যত বড়ই হোক গ্রেপ্তার করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র: প্রধানমন্ত্রী

ট্যাক্স ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি: হাসনাত আবদুল্লাহ

অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী

হরমুজে তিনটি জাহাজে হামলা, দুটি জব্দ করার দাবি আইআরজিসির

ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

ইবির আবাসিক হলে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য

যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও সংলাপ ইস্যুতে এখনও সিদ্ধান্তহীন ইরান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহির সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে