ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ঢাকা-দিল্লি সম্পর্ক কি ভারত-পাকিস্তান সম্পর্কের পথে?

আমার বার্তা অনলাইন
১৩ জানুয়ারি ২০২৫, ১০:৩৩
আপডেট  : ১৩ জানুয়ারি ২০২৫, ১০:৪১

দক্ষিণ এশিয়ার কূটনীতিতে একসময় ভারত-বাংলাদেশ সম্পর্ককে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হতো। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক হস্তক্ষেপ ও অভ্যন্তরীণ সমস্যার কারণে এ সম্পর্ক এখন টানাপোড়েনের মুখে। বিশ্লেষকেরা বলছেন, সময়মতো উদ্যোগ না নিলে দুই দেশের মধ্যে দূরত্ব আরও বাড়তে পারে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র আন্দোলনের চাপের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছাড়েন এবং পরে ভারতে আশ্রয় নেন। ভারতের দীর্ঘদিনের সমর্থনে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আগে থেকেই ছিল। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের রাজনীতিতে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাফি মো. মোস্তফা মনে করেন, 'ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানো এবং সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ থেকে বিরত থাকা।' তিনি আরও বলেন, 'বাংলাদেশের উচিত সংখ্যালঘুদের সমস্যা সমাধান করে বাইরের চাপের হাত থেকে মুক্ত থাকা।'

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের অধিকার নিয়ে ভারতের উদ্বেগের প্রেক্ষাপটে দুদেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় এক হিন্দু পুরোহিত জামিন না পাওয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিচার প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে। এর ফলে দুদেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।

মাহফুজ আলম নামের একজন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ভারতের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করে পরিস্থিতি আরও জটিল করেন। তিনি ভারতের কিছু অংশ দখলের হুমকি দিয়ে পোস্ট দেন, যা পরে মুছে ফেলা হয়।

ভারত সম্প্রতি বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম সীমিত করেছে। এর ফলে চিকিৎসার জন্য ভারতে যাওয়া অনেক বাংলাদেশি বিপাকে পড়েছেন। ভারতীয় গণমাধ্যমেও বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে সমালোচনা বাড়ছে।

যুক্তরাষ্ট্রের পিস ইনস্টিটিউটের বাংলাদেশ বিশেষজ্ঞ জিওফ্রে ম্যাকডোনাল্ড বলেন, 'বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার অভাব ভারত-বাংলাদেশ সম্পর্কে উদ্বেগ বাড়িয়েছে। উভয় পক্ষের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা প্রয়োজন।'

কিছু বিশ্লেষক মনে করছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক ভারত-পাকিস্তান সম্পর্কের মতো বিভাজনের পথে যেতে পারে। দিল্লিভিত্তিক সাংবাদিক ভারত ভূষণ বলেন, 'ভারতের উসকানিমূলক মন্তব্য এবং বাংলাদেশের প্রতি ভালোবাসার অভাব দুই দেশের মধ্যে বিভক্তি বাড়াচ্ছে। আজ বাংলাদেশের ন্যায় ভারতের খুব কম বন্ধুই বাকি আছে।'

তবে দিল্লির ইন্ডিয়া ফাউন্ডেশনের গবেষক পবন চৌরাসিয়া এই আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, 'বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়।'

তিনি আরও বলেন, 'বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, সংবিধান পরিবর্তন এবং নির্বাচনব্যবস্থা সংস্কারের মতো বিষয়গুলো আগামী ছয়-সাত মাসের মধ্যে নির্ধারিত হবে। এটি ভারতের জন্য অপেক্ষা ও পর্যবেক্ষণের সময়।'

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র সম্প্রতি ঢাকা সফর করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা করেছেন। যদিও সংখ্যালঘু অধিকার, সীমান্ত নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ রয়ে গেছে, তবে এ আলোচনা দুই দেশের সম্পর্কে আশার আলো দেখাচ্ছে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম ইস্যুতে ইরান যুদ্ধে ব্যর্থ হলেও ভেনেজুয়েলার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে নিতে সফল হয়েছেন

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হওয়ার পর নিখোঁজ ২০ জন পর্বতারোহীর খোঁজে অভিযান চালাচ্ছে

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

ইরান কর্তৃক হরমুজ প্রণালি অবরোধের ফলে পারস্য উপসাগরে প্রায় ১ হাজার ৫০০ জাহাজ এবং তাদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট

কলেজছাত্র ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার সাড়ে ১৩ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে গেলো যুক্তরাষ্ট্র