ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

লিবিয়ায় ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার

আমার বার্তা অনলাইন
০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪১

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ায় কমপক্ষে ২৯ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির দক্ষিণ-পূর্ব ও পশ্চিমে দুটি স্থান থেকে এসব মৃতদেহ উদ্ধার করা হয় বলে দেশটির নিরাপত্তা অধিদপ্তর এবং লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

লিবিয়ার আলওয়াহাত জেলা নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে, দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বেনগাজি থেকে প্রায় ৪৪১ কিলোমিটার দূরে জিখারা এলাকার একটি খামারের মধ্যে গণকবরে ১৯টি মৃতদেহ পাওয়া গেছে। নিহত অভিবাসীদের মৃত্যু চোরাচালান কার্যকলাপের সাথে সম্পর্কিত বলেও জানানো হয়েছে।

লিবীয় এই অধিদপ্তর মরদেহ উদ্ধারের ছবি ফেসবুকে পোস্ট করেছে এবং সেখানে পুলিশ অফিসার ও জালু রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের মৃতদেহগুলোকে কালো প্লাস্টিকের ব্যাগে রাখতে দেখা যায়।

পৃথকভাবে, লিবিয়ান রেড ক্রিসেন্ট বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছে, তাদের স্বেচ্ছাসেবকরা রাজধানী ত্রিপোলি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে জাউইয়া শহরের দিলা বন্দর থেকে নৌকা ডুবে যাওয়ার পর ১০ অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে।

রেড ক্রিসেন্টও ছবি পোস্ট করেছে যেখানে স্বেচ্ছাসেবকদের ডকসাইডে সাদা প্লাস্টিকের ব্যাগে মৃতদেহ রাখতে দেখা যাচ্ছে।

আলওয়াহাত জেলা নিরাপত্তা অধিদপ্তর বলেছে, “খামারে মোট তিনটি কবরে মৃতদেহ পাওয়া গেছে, এর মধ্যে একটিতে একজনের মৃতদেহ, দ্বিতীয় কবরে চারজনের মৃতদেহ এবং অবশিষ্ট কবরে ১৪টি মৃতদেহ পাওয়া গেছে। প্রয়োজনীয় পরীক্ষা করার জন্য মৃতদেহগুলোকে ফরেনসিক ডাক্তারের কাছে রেফার করা হয়েছে।”

উল্লেখ্য, ২০১১ সালে সামরিক জোট ন্যাটো-সমর্থিত বিদ্রোহের পর থেকে লিবিয়ার দীর্ঘদিনের নেতা মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়। আর এরপর থেকেই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অংশে যুদ্ধ এবং দারিদ্র্য থেকে পালিয়ে আসা লোকদের অভিবাসনের জন্য গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসাবে আবির্ভূত হয়েছে লিবিয়া।

মূলত উন্নত জীবনের আশায় মরুভূমি এবং ভূমধ্যসাগর জুড়ে বিপজ্জনক পথ পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে অভিবাসীরা। কিন্তু সাহারা মরুভূমিসহ বিপজ্জনক এই রুট পাড়ি দিতে গিয়ে অনেকেই মারা যায়।

গত জানুয়ারি মাসের শেষে আলওয়াহাত অপরাধ তদন্ত বিভাগ বলেছিল, সাব-সাহারান আফ্রিকান বিভিন্ন জাতীয়তার ২৬৩ অভিবাসীকে মুক্ত করেছে তারা। এসব অভিবাসী “অত্যন্ত খারাপ মানব ও স্বাস্থ্যগত পরিস্থিতিতে একটি চোরাচালান চক্রের হাতে আটক ছিল।”

আমার বার্তা/জেএইচ

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়লেন অভিনেতা থেকে রাজনীতিক বনে

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মো. রিয়াদ রশিদ (২৮) নিহত হয়েছেন। রুশ বাহিনির হয়ে যুদ্ধ করতে গিয়ে

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেগুলো সেখানে সংরক্ষণের

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর তীব্র বিমান হামলায় আরো ৩৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে

অভিষিক্ত সেঞ্চুরিয়ান আজানকে ফিরিয়ে তাসকিনের ব্রেকথ্রু

লা লিগার ৯৭ বছরের ইতিহাসে এমন উপলক্ষ কখনো আসেনি

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়লেন বিজয়

শিবির গুপ্ত রাজনীতি করে ছাত্ররাজনীতিকে দুর্গন্ধময় করে ফেলেছে: নাছির

রাশিয়া-ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব পুতিনের

গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাকে আগুন

সবকিছুই যেন শেষ, দাদা-দাদির কবরের পাশে বৃষ্টির শেষ ঠিকানা

প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলক স্পর্শ করলেন লিটন

শিক্ষা-গবেষণা সহযোগিতায় ব্র্যাক ইউনিভার্সিটি ও আনহুই নরমাল ইউনিভার্সিটির চুক্তি

কোনও ফ্যাসিবাদ যেন পুলিশকে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী

বাংলাদেশে উচ্চশিক্ষা: জাতীয় ও বৈশ্বিক চাহিদা পূরণে কতটা সক্ষম?

ইসরায়েলের বিমান হামলায় লেবাননে শিশুসহ নিহত ৩৯

১০ মে ঘটে যাওয়া নানান ঘটনা

শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন