ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

ইউক্রেনকে ছাড়াই রিয়াদে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক:
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১১

ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রথমবারের মতো উচ্চ-পর্যায়ের এক বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা। স্নায়ুযুদ্ধের দুই শত্রু দেশের মাঝে ইউক্রেনের যুদ্ধ অবসান নিয়ে মঙ্গলবার রিয়াদে ওই বৈঠক শুরু হয়েছে। তবে বৈঠকে ইউক্রেন কিংবা ইউরোপের কোনও দেশের প্রতিনিধিকেই আমন্ত্রণ জানানো হয়নি।

রিয়াদে শুরু হওয়া বৈঠকে তিন বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অব্সান ও আমেরিকান-রুশ সম্পর্ক পুনর্স্থাপনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাঝে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পথ খুলে যেতে পারে।

যুদ্ধ অবসানের বিষয়ে ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের গত সপ্তাহে টেলিফোনে আলোচনার পর রিয়াদে এই বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়। তবে বৈঠকে ইউক্রেনের কোনও প্রতিনিধি না রাখায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভকে ছাড়া কোনও শান্তিচুক্তি মানবে না ইউক্রেন। তিনি বলেছেন, সার্বভৌম দেশ হিসেবে আমাদের অংশগ্রহণ ছাড়া আমরা এই ধরনের কোনও চুক্তি মেনে নেব না।

রাশিয়া-যুক্তরাষ্ট্রের বৈঠকের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো। তারা বলেছে, ইউরোপকে পাশ কাটিয়ে যুদ্ধ অবসানের আলোচনা এই মহাদেশের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করবে। তারা রাশিয়া-যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনায় ইউরোপকে ভূমিকা রাখার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।

রিয়াদে বৈঠকটি শুরু হওয়ার আগে গণমাধ্যমের প্রতিনিধিদের ডেকে নিয়ে দৃশ্য ধারণের অনুমতি দেওয়া হয়। পরে কেবল দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে পুতিনের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইয়োরি উশাকভ ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ অংশ নিয়েছেন।

গত বুধবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, অবিলম্বে ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে তারা আলোচনা শুরু করবেন। টেলিফোনে আলাপকালে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এই দুই রাষ্ট্রনেতা মধ্যপ্রাচ্য সংকট, জ্বালানি, মার্কিন ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ইস্যু নিয়েও আলোচনা করেন। -- সূত্র: রয়টার্স, বিবিসি

আমার বার্তা/এমই

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

ভারতের বিরুদ্ধে আবারও তীব্র ভাষায় বক্তব্য রেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০৭ আসনে জিতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। তবে

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর বাংলাদেশে ‘পুশব্যাক’ বা সীমান্ত দিয়ে জোরপূর্বক লোক পাঠানোর আশঙ্কা

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নতুন অভিযান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি

‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে দ্রুত নাগরিকত্ব যাচাইয়ের আহ্বান ভারতের

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত: দোকান মালিক সমিতি

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

১৩২ টাকা বাড়ানোর পর জেট ফুয়েলের দাম কমানোর সিদ্ধান্ত

অর্থ পাচারসহ আর্থিক অপরাধ দমনে সিঙ্গাপুর কার্যকর ও সফলঃ এফএটিএফ

একদিনে হাম ও হামের উপসর্গে ১২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এনআইডি ও ব্যাংক হিসাবের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপার গ্রেপ্তার

ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে ঋতুপর্ণারা

পাকিস্তানের চেয়ে নিজেদের পেস বিভাগকে এগিয়ে রাখছেন শান্ত

জামালপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

১৬ বছর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে নোটিশ