ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

তেহরান থেকে দেশে ফেরার তালিকায় ৯২ জন

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৫, ১৬:৫০
আপডেট  : ২২ জুন ২০২৫, ১৬:৫৬

তেহরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শুরু হচ্ছে। ইতোমধ্যে দেশে ফিরতে আগ্রহী এমন ৯২ বাংলাদেশির একটি তালিকা পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে তারা স্থলপথে ইরান হয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবেন। সেখান থেকে দুবাই হয়ে আকাশপথে বাংলাদেশে ফিরবেন। প্রাথমিকভাবে প্রথম ধাপে ২৫ বাংলাদেশি নাগরিকের ঢাকায় ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্ত দিয়ে বাংলাদেশিদের পাকিস্তানে প্রবেশের অনুমতি পাওয়া গেছে। পাকিস্তান সরকার রাজি হয়েছে। তেহরান থেকে ফিরতে আগ্রহী ৯২ জনের একটি তালিকা পাকিস্তান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব বাংলাদেশিরা স্থলপথে ইরান সীমান্ত দিয়ে পাকিস্তান সীমান্তে প্রবেশ করবে। এরপর পাকিস্তানের করাচি বা খুব নিকটবর্তী বিমানবন্দর দিয়ে দুবাই হয়ে ঢাকায় ফেরানো হবে। প্রথম ধাপে ২৫ বাংলাদেশি দেশে ফিরবেন।

ইসলামাবাদের একটি কূটনৈতিক সূত্র বলছে, চলতি সপ্তাহের শেষের দিকে তেহরান থেকে বাংলাদেশিদের প্রথম ধাপ ইসলামাবাদে প্রবেশ করবে। আগামী ২৫-২৬ জুন এটি হতে পারে। পাকিস্তানে প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশিদের দেশটি ত্যাগ করতে হবে। সেক্ষেত্রে আশা করা হচ্ছে, আগামী সপ্তাহের শুরুর দিকে প্রথম ধাপে বাংলাদেশিরা দেশে প্রবেশ করতে শুরু করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আমরা ইতোমধ্যে পাকিস্তানের অনুমতি পেয়েছি। ৯২ জনের একটি তালিকা পাকিস্তানকে দেওয়া হয়েছে। ফিরতে আগ্রহীদের ধাপে ধাপে দেশে ফেরানো হবে। প্রথম ধাপে ২৫ জন দেশে ফিরবেন। এই ২৫ জনের মধ্যে অসুস্থ, নারী, শিশু এবং ইরানে চিকিৎসা নিতে যাওয়ারা অগ্রাধিকার পাবে। আপাতত তেহরানের বাংলাদেশের দূতাবাস দেশে ফিরতে আগ্রহীদের জড়ো করবে। তারপর সুবিধাজনক সময়ে দিনক্ষণ চূড়ান্ত হবে। তবে আমরা খুব দ্রুত বাংলাদেশিদের ফেরত আনব।

কূটনীতিক ওয়ালিদ তেহরানে পৌঁছেছেন

ইরান-ইসরায়েল সংঘাত শুরুর আগে দেশে ছুটি কাটাতে ঢাকায় এসেছিলেন তেহরানে বাংলাদেশ দূতাবাসের প্রথম সেক্রেটারি ওয়ালিদ ইসলাম। ইরানে সংঘাত শুরু হলে ছুটি বাতিল করে সম্প্রতি তেহরানের উদ্দেশে ঢাকা ছাড়েন ওয়ালিদ। তবে তেহরান পর্যন্ত পৌঁছাতে তার বেশ বেগ পেতে হয়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি তেহরানে যাওয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন ওয়ালিদ। তিনি তুরস্ক হয়ে তেহরান যাওয়ার চেষ্টা করেন। কিন্তু সেটি ব্যর্থ হয়। পরে এই কূটনীতিক তুর্কমেনিস্তান হয়েও তেহরান প্রবেশের চেষ্টা করেন। কিন্তু সেই প্রচেষ্টাও ব্যর্থ হয়। তারপর অবশ্য তুর্কি সরকারের অনুমতি পেয়ে সীমান্ত দিয়ে তেহরান পৌঁছেছেন ওয়ালিদ।

এক কূটনীতিক বলেন, আমাদের এই অফিসার ঢাকায় এসেছিলেন। তার মাধ্যমে কিছু নগদ অর্থ পাঠানো হয়েছে। তার তেহরানে পৌঁছানো জরুরি ছিল। অনেক চেষ্টার পর তিনি তেহরানে পৌঁছেছেন।

তেহরান দূতাবাসের কূটনীতিক এবং দেশে ফেরানোর বিষয়ে জানতে চাইলে এ কূটনীতিক বলেন, এখনই কূটনীতিকদের দেশে ফেরানোর পরিকল্পনা আমাদের নেই। তাদের কাজ হচ্ছে, ইরান থেকে যেসব বাংলাদেশিরা দেশে ফিরতে চায় তার ব্যবস্থা করা।

এখনই দেশে ফিরতে চান না শিক্ষার্থীরা

২০০’র মতো শিক্ষার্থী ইরানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। তাদের মধ্যে তেহরানে রয়েছেন ১০ থেকে ১২ জন। ইরান-ইসরায়েলের চলমান সংঘাতের শুরুর দিকে বাংলাদেশি এসব শিক্ষার্থীরা দেশে ফেরার বিষয়ে বেশ আগ্রহী ছিল। তবে এখন এসে তারা ভিন্ন কথা বলছেন। তারা পরিস্থিতি আরেকটু পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিতে চান।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, শিক্ষার্থীরা প্রথমে আগ্রহ দেখালেও এখন তারা দেখছেন বিশ্ববিদ্যালয় নিরাপদ। যার জন্য আর আরেকটু সময় নিতে চান। কেননা, দেশে ফেরত এলে পরে আবার পরিস্থিতি স্বাভাবিক হলেও যাওয়া কঠিন হয়।

আমার বার্তা/এল/এমই

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যদি মধ্যপ্রাচ্যের মার্কিন সেনাঘাঁটিগুলো থেকে আক্রমণ আসা বন্ধ হয়, তাহলে

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের দপ্তর

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানকে পরাস্ত করতে জরুরি ক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের কাছে ২০ হাজারের বেশি বোমা সরবারহের সিদ্ধান্ত

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হামলার অজুহাতে টানা অষ্টম দিনের মতো অবরুদ্ধ করে রাখা হয়েছে পবিত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুসলমানরা বদর যুদ্ধে বিজয়ী হয়েছিলেন যে ৪ কারণে

হামলা বন্ধের জন্য যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট

অ্যান্টিবায়োটিকে নেই অ্যামোক্সিসিলিন ! এলবিয়নের ‘মানবহির্ভূত’ ওষুধে বাজার সয়লাব

মাস্টার্স ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

পেজেশকিয়ানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবেন পুতিন: ক্রেমলিন

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় শাহজালাল থেকে ২৬৮ ফ্লাইট বাতিল

যুক্তরাষ্ট্র ভ্রমণকালে বহন করতে হবে চিকিৎসা খরচ

জ্বালানি সংকটের আশঙ্কায় চট্টগ্রামের ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জরুরি ক্ষমতায় ইসরায়েলকে ২০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘সংসদ নিয়ে অতীতের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি’

আল-আকসায় রমজানের তৃতীয় জুমা আদায় করতে পারেননি ফিলিস্তিনিরা

বাংলাদেশ সাংবাদিক অ্যালায়েন্সের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইরানি নাবিকদের দেশে ফেরত না পাঠাতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে উপস্থিত ৮

দুই আসনের উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে পুরোদমে প্রচারণায় নামছেন প্রার্থীরা

ফেব্রুয়ারিতে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম আবার বেড়েছে

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমলো ২০ হাজার কোটি টাকা

দুটি ফাইনাল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ, নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ভারত

বাংলাদেশ আইন সমিতির সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক মাহবুব

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী