ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
১৭ এপ্রিল ২০২৬, ০৯:২৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তরে সম্মত হয়েছে এবং দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি ‘খুব কাছাকাছি’ অবস্থানে পৌঁছেছে। এই চুক্তি সইয়ের জন্য পাকিস্তান সফরের বিষয়টি বিবেচনা করার কথাও জানান তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) হোয়াইট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ইরান তাদের সেই পারমাণবিক উপাদান আমাদের ফেরত দিতে রাজি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের (যুক্তরাষ্ট্র ও ইরান) মধ্যে একটি চুক্তি সম্পাদনের খুবই জোরালো সম্ভাবনা রয়েছে।’

এর আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল। তবে তেহরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য এতে সম্মত হওয়ার ইঙ্গিত দেয়। ট্রাম্প প্রশাসন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে ২০ বছরের সময়সীমার ওপরই জোর দেয়।

এরও আগে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, ইরান যেন স্থায়ীভাবে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করে। কারণ, এতে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা তৈরি হতে পারে বলে আশঙ্কা ওয়াশিংটনের।

ট্রাম্প আরও জানান, ইরানের সঙ্গে চুক্তি হলে তিনি ইসলামাবাদ সফর করতে পারেন। তার ভাষায়, ‘ওরা আমাকে চায়, এবং ইরান প্রায় সবকিছুতেই রাজি।’

তবে কোনো প্রমাণ উপস্থাপন না করেই তিনি দাবি করেন, গত বছর মার্কিন-ইসরায়েলি হামলার পর লুকিয়ে রাখা সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে ইরান। যদিও ইরানি নেতারা এমন কোনো ইঙ্গিত দেননি।

এদিকে, গত সপ্তাহান্তে ইসলামাবাদে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ভেস্তে যায়। মূল বাধা ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য। তবে পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশ এখনো যোগাযোগ বজায় রেখেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফা আলোচনার জন্য ওয়াশিংটন ও তেহরান যোগাযোগ করছে, তবে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

মুখপাত্র তাহির আন্দ্রাবি বলেন, আলোচনার বিস্তারিত গোপন রাখা গুরুত্বপূর্ণ এবং অংশগ্রহণকারী পক্ষগুলোই প্রতিনিধি দল নির্ধারণ করবে।

অন্যদিকে, ট্রাম্প আরও জানান যে, ওয়াশিংটনে বৈঠকের পর ইসরায়েল ও লেবানন ১০ দিনের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই অগ্রগতি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

উল্লেখ্য, ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েল লেবাননে হামলা জোরদার করে, যার লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইরান ও পাকিস্তান বলেছে, লেবানন প্রাথমিক যুদ্ধবিরতির অংশ হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা মানেনি।

আমার বার্তা/এমই

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

ইরান চুক্তিতে রাজি না হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করার জন্য প্রস্তুত রয়েছে

এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন

আন্তর্জাতিক জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে ইরানকে আহ্বান জানিয়েছে দেশটির তেলের সবচেয়ে বড়

ট্রাম্প-নেতানিয়াহুকে পেছনে ফেলে টাইম ম্যাগাজিনে শি জিনপিংয়ের রাজত্ব

টাইম ম্যাগাজিন প্রকাশ করেছে ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকা। এবারের তালিকায় বিশ্ব রাজনীতি,

১৫ বছরে সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘোষণা বিবিসির, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী 

যুক্তরাজ্যের ফ্ল্যাগশিপ সংবাদমাধ্যম ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসি ২১ হাজার ৫০০ জন কর্মীকে ছাঁটায়ের ঘোষণা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২

ইরানের সঙ্গে চুক্তি হলে সই করতে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইপিজেড: ৫ লাখ মানুষের কর্মসংস্থানের স্বপ্ন

১৭ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের