ই-পেপার বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩

হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১১

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান করা নিয়ে মুখ খুলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এডিটর-ইন-চিফের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এই বিষয়ে জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং যেসব ‘‘পরিস্থিতি’’ তাকে ভারতে নিয়ে এসেছে, সেগুলোই এখন তার সিদ্ধান্তকে প্রভাবিত করছে।

গত বছরের আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ওই সময় ব্যাপক সহিংসতায় শত শত মানুষের প্রাণহানি ও হাজার হাজার মানুষ আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ভারতে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক এই প্রধানমন্ত্রী।

গত মাসে ঢাকার বিশেষ আন্তর্জাতিক অপরাধ আদালত শিক্ষার্থী-জনতার আন্দোলনে সরকারি দমন-পীড়নের অভিযোগে ৭৮ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছে। তার অনুপস্থিতিতেই আদালত এই রায় ঘোষণা করেছে।

শনিবার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে শেখ হাসিনাকে নিয়ে কথা বলেছেন এস জয়শঙ্কর।

এ সময় শেখ হাসিনা কি ‌‌‘‘যতদিন খুশি’’ ভারতে অবস্থান করতে পারবেন; এমন এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘‘এটা তো ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং আমার মনে হয় সেই পরিস্থিতি স্পষ্টভাবেই এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলছে। তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে।’’

• ভারত-বাংলাদেশ সম্পর্ক

পরে ওই আলোচনায় নয়াদিল্লি-ঢাকার সম্পর্ক নিয়েও কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রতিবেশী বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তার বিষয়ে ভারতের অবস্থানের ওপর জোর দেন তিনি।

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির ইঙ্গিত করে তিনি বলেন, ‘‘আমরা যা শুনেছি তা হলো; বাংলাদেশে, বিশেষ করে যারা এখন ক্ষমতায়, তাদের আগের নির্বাচনগুলো কীভাবে হয়েছে; সে বিষয়ে আপত্তি ছিল। এখন, যদি সমস্যাটি নির্বাচন নিয়ে হয়, তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা।’’

ভারত-বাংলাদেশের ভবিষ্যৎ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে জয়শঙ্কর বলেন, ভারত তার প্রতিবেশীর জন্য গণতান্ত্রিক পথই কামনা করে। তিনি বলেন, আমাদের দৃষ্টিতে, আমরা বাংলাদেশের মঙ্গলই চাই। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা দেখতে চাই, বাংলাদেশে জনগণের ইচ্ছা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়।

তিনি বলেন, ‘‘আমি বেশ আশাবাদী, গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে যে সরকারই আসুক না কেন, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে তাদের একটি ভারসাম্যপূর্ণ ও পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং আশা করি পরিস্থিতির উন্নতি হবে।’’ - সূত্র: এনডিটিভি

আমার বার্তা/এমই

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতায় যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিক্ষার্থী ও শ্রমিক বিক্ষোভ মিছিল

গাজা শান্তি বোর্ড: ট্রাম্পের আমন্ত্রণে রাজি হলেন আমিরাতের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য মার্কিন আমন্ত্রণ গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের

ইউরোপ গাজার মার্কিন কেন্দ্র পুনর্বিবেচনা করছে

গাজার উত্তপ্ত পরিস্থিতিতে সহায়তা ও রাজনৈতিক সমন্বয় বাড়ানোর লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত মার্কিন নেতৃত্বাধীন সমন্বয় কেন্দ্র

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে হাজার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএসইর খাতভিত্তিক শ্রেণিবিন্যাস আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি

এ পর্যন্ত সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

ফের দরপতনে রয়েছে শেয়ারবাজার

বগুড়ায় ভোটাধিকার প্রয়োগে নিবন্ধন করেছে ৭৮ কারাবন্দি

নেতাকে তুষ্ট করে প্রমোশনের সিস্টেম ভাঙতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

বাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধ করতে পিটিশন, দিল্লি হাইকোর্টে খারিজ

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের বিক্ষোভ

ইংরেজি মানেই কি আতঙ্ক নাকি সম্ভাবনা

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু

ইবির ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রবীণ বিদায়

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু

সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে: গভর্নর

৩০০ আসনেই নির্বাচন, মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু

ময়মনসিংহের মুক্তাগাছায় বাসাবাড়িতে ঢুকে হত্যা

বাংলাদেশে অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে বৈঠক

মব সৃষ্টি করে জনমত প্রভাবিত করার দিন এখন শেষ: জামায়াত আমির

সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ২০,০০০ টাকা, সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা

শাবান মাসের শুরুতে পড়ার দোয়া