ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

তাইওয়ান নিয়ে জাপান-চীন উত্তেজনা চরমে

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১১:২৮

জাপান চীনকে সামরিকভাবে হুমকি দিচ্ছে যা ‘সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’ এমন মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

সোমবার (৮ ডিসেম্বর) বেইজিংয়ে তার জার্মান প্রতিপক্ষ জোহান ওয়াদেফুলের সাথে এক বৈঠকে এই মন্তব্য করেন ওয়াং।

চীনা যুদ্ধবিমানগুলো তাদের রাডারকে জাপানি সামরিক বিমানের দিকে লক্ষ্য করেছে, জাপানের এমন দাবি করার পর এই মন্তব্য করেন চীনা পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, জাপান চীনের এই পাল্টা পদক্ষেপকে একটি বিপজ্জনক কাজ বলে নিন্দা করেছে, যদিও চীন জাপানকে বারবার বিমান পাঠিয়ে চীনা নৌবাহিনীর দিকে এগিয়ে যাওয়ার এবং তাদের কাজ ব্যাহত করার জন্য দোষারোপ করেছে।

গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সতর্ক করে দিয়েছিলেন যে, তাইওয়ানের বিরুদ্ধে চীনের যেকোনো সামরিক পদক্ষেপ জাপানের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হলে তার জবাব দিতে পারে। এরপর থেকে দুই দেশের সম্পর্ক খারাপ হতে থাকে।

এদিকে, সোমবার বেইজিংয়ে, জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুলের সাথে এক বৈঠকে ওয়াং বলেন, এই বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী, তাই পরাজিত জাতি হিসেবে জাপানের আরও সতর্কতার সাথে কাজ করা উচিত ছিল।

‘তবুও, এখন এর বর্তমান নেতা তাইওয়ান প্রশ্নকে কাজে লাগানোর চেষ্টা করছেন - যে অঞ্চলটি জাপান অর্ধ শতাব্দী ধরে উপনিবেশ করে রেখেছিল, চীনা জনগণের বিরুদ্ধে অসংখ্য অপরাধ করেছে যাতে চীনকে সামরিকভাবে হুমকি দেয়া যায় এবং সমস্যা তৈরি করা যায়। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।’ চীনের সরকারি সংবাদ সংস্থা সিনহুয়া অনুসারে ওয়াং বলেন।

ওয়াং জানান, জাপানের ‘বর্তমান নেতা সম্প্রতি তাইওয়ানের কাল্পনিক পরিস্থিতি নিয়ে বেপরোয়া মন্তব্য করেছেন।’

এদিকে, সপ্তাহান্তে জাপানের সামরিক বিমানগুলোতে রাডার ব্যবহারের বেইজিংয়ের যুক্তি সম্পর্কে জানতে চাইলে কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি।

দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের অঞ্চল বলে দাবি করে আসছে চীন। কিন্তু গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ান চীনের এই দাবি অস্বীকার করে।

সূত্র: রয়টার্স

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলার মুখে সংহতি ও সমর্থন জানানোয় পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য ব্যাপকমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে

ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী