ই-পেপার মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩৩

গাজাকে ভাগ করা ইয়েলো লাইনকে ইসরাইলের নতুন সীমান্ত দাবি

আমার বার্তা অনলাইন:
০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫১

গাজাকে ভাগ করা ইয়েলো লাইনকে ইসরাইলের নতুন সীমান্ত দাবি করেছেন সেনাপ্রধান আইয়াল জামির। ইতোমধ্যেই গাজার অর্ধেকেরও বেশি এলাকা আটকে রেখেছে ইসরাইল।

যুদ্ধবিরতির পর মাসের পর মাস পেরিয়ে গেলেও চলছে দখলদার ইসরাইলি বাহিনীর হামলা। উপত্যকাটির বিভিন্ন স্থানে নতুন করে হামলায় হতাহতও হয়েছেন কয়েকজন। এছাড়া মানবিক সংকটসহ নানা সমস্যায় জর্জরিত অসহায় ফিলিস্তিনিরা।

এদিকে গাজার উত্তরে রিজার্ভ সেনাদের সঙ্গে সাক্ষাতে ইসরাইলি সেনাপ্রধান আইয়াল জামির স্পষ্ট জানিয়ে দেন, ইসরাইল বর্তমান অবস্থান ছাড়বে না। নতুন কংক্রিট, সীমারেখা ঘোষণা সব মিলিয়ে গাজার পূর্বাংশে গেঁড়ে বসেছে ইসরাইলি বাহিনী। দখলের মতো এই অবস্থান গাজার কৃষিজমি ও মিশর সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ দিচ্ছে তাদের হাতে।

ইসরাইলি হামলা ও সরিয়ে নেয়ার নির্দেশে পূর্ব গাজা পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। ২০ লাখের বেশি মানুষ এখন কষ্টের মধ্য দিয়ে বাস করছে উপকূলের সরু বালিয়াড়ি অঞ্চলে। নির্দিষ্ট সীমারেখা স্পষ্ট নয়, তবে লঙ্ঘনের অভিযোগে ইসরাইলি সেনারা লাইন পার হওয়া ফিলিস্তিনিদের বারবার গুলি করছে, রক্ষা পায়নি শিশুরাও।

এ অবস্থান সরাসরি প্রশ্ন তোলে অক্টোবরের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে। সেখানে বলা হয়, ইসরাইল গাজা দখল বা সংযুক্ত করবে না।

ট্রাম্পের ২০ দফা পরিকল্পনায় ধাপে ধাপে এলাকা হস্তান্তরের কথা থাকলেও ইসরাইল বলছে, হামাসের নিরস্ত্রীকরণ ছাড়া সেনা প্রত্যাহার করবে না তারা।

আমার বার্তা/এল/এমই

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুক্তরাজ্য কোনোভাবেই মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়বে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান হামলার মুখে সংহতি ও সমর্থন জানানোয় পাকিস্তানের সরকার ও জনগণের প্রতি বিশেষ কৃতজ্ঞতা

হরমুজ প্রণালিতে কেন ভারতীয় ট্যাংকারকে ছাড় দিলো ইরান, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে তেলবাহী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য ব্যাপকমাত্রায় ঝুঁকিপূর্ণ হয়ে

ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের

ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল-যুক্তরাষ্ট্র। দেশ দুইটির যৌথ হামলা সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতিক : নাজিমুদ্দিন আলম

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

শহীদ মিনারে কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা: নেপথ্যে নারী ও মাদক দ্বন্দ্ব

একাডেমিক পারফরম্যান্স দেখেই নতুন উপাচার্য নিয়োগ: শিক্ষামন্ত্রী

স্কোরবোর্ডের দাম ৫ কোটি টাকা হতে পারে না: ক্রীড়া প্রতিমন্ত্রী

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

হরমুজ ইস্যুতে ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান ব্রিটেন-জার্মানি-গ্রিসের

যুদ্ধে পাশে থাকায় পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানালেন আরাঘচি

স্বস্তির ঈদযাত্রা নিশ্চিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে: লঞ্চ টার্মিনাল পরিদর্শনে মন্ত্রী

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক রইস উদ্দিন

খাল পুনঃখননে দ্বিগুণ-তিনগুণ ফসল উৎপাদন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে সরকার: কৃষিমন্ত্রী

জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের প্রতিনিধি হলেন আবদুর রহমান সানী

উচ্চশিক্ষা ব্যবস্থায় বড় রদবদল: কয়েক বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঘোষণা

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী