ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

আমার বার্তা অনলাইন
১২ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৮

সীমান্তে কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মধ্যেই নিজেদের সংসদ ভেঙে দিয়েছে থাইল্যান্ড সরকার। ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে নতুন সাধারণ নির্বাচন করার ঘোষণাও দিয়েছে দেশটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) প্রকাশিত এক রাজকীয় আদেশে প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, তার সংখ্যালঘু সরকার গত তিন মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত বিরোধসহ বিস্তর চ্যালেঞ্জ সামাল দিতে হিমশিম খাচ্ছে। উপযুক্ত সমাধান হলো সংসদ ভেঙে দেওয়া, যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ।

২০২৫ সালের ৫ সেপ্টেম্বর ক্ষমতায় আসা অনুতিন চার্নভিরাকুল জানুয়ারির শেষ নাগাদ সংসদ ভেঙে দেওয়ার কথা বললেও তিনি নির্বাচন আরও এগিয়ে আনলেন।

সম্প্রতি দক্ষিণ থাইল্যান্ডে ভয়াবহ বন্যা মোকাবিলায় ব্যর্থতার জন্য অনুতিন ও তার দল বুমজাইথাই ব্যাপক সমালোচনার মুখে পড়ে। বন্যায় অন্তত ১৭৬ জন নিহত হয়।

এদিকে কম্বোডিয়ার সঙ্গে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

রাজকীয় আদেশে অনুতিন লেখেন, রাষ্ট্র পরিচালনার সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। স্থিতিশীলতা ছাড়া দেশ চালানো সম্ভব নয়। সংখ্যালঘু সরকার হিসেবে বর্তমান পরিস্থিতিতে কার্যকরভাবে দায়িত্ব পালন করা অসম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

সংসদ ভাঙার সিদ্ধান্ত আসে তরুণ ও প্রগতিশীল ‘পিপলস পার্টি’র সমর্থন হারানোর পর। পার্লামেন্টের বৃহত্তম দল হওয়া সত্ত্বেও তারা অনুতিনকে সমর্থন দিয়েছিল কিছু শর্তে যার মধ্যে ছিল সংবিধান সংস্কার শুরু করা ও চার মাসের মধ্যে সংসদ ভেঙে দেওয়া। দলটির অভিযোগ অনুতিন সেই প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

শুক্রবার অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নেওয়া পিপলস পার্টি বৃহস্পতিবারই সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানায়।

গত এক বছরে থাইল্যান্ডে রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে। আদালতের নির্দেশে ইতিমধ্যেই দুই প্রধানমন্ত্রীকে অপসারণ করা হয়েছে।

অনুতিনের পূর্বসূরি পেতংতার্ন সিনাওয়াত্রা একটি ফাঁস হওয়া ফোন কলে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনকে ‘চাচা’ বলে সম্বোধন ও থাই সেনাবাহিনীকে সমালোচনা করায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পদচ্যুত হন। তার আগের প্রধানমন্ত্রী শ্রেত্তা থাভিসিনও কারাবন্দী থাকা এক সাবেক আইনজীবীকে মন্ত্রিসভায় নিয়োগ দেওয়ার জন্য নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে বরখাস্ত হন।

সূত্র: বিবিসি

আমার বার্তা/জেএইচ

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আকস্মিকভাবে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচনের

লিবিয়ায় ভূগর্ভস্থ গোপন কারাগার থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার

লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরের একটি  ‘গোপন কারাগার’ থেকে ২০০ জনেরও বেশি অভিবাসীকে মুক্ত করেছে দেশটির

আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের দিন গণনা শুরু

সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় দিনের

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান

নিরাপত্তা শঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক