ই-পেপার মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩

এবার জাতিসংঘ বৈঠকে আফগানিস্তানকে সতর্কবার্তা দিলো পাকিস্তান

আমার বার্তা অনলাইন:
১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৬
পাকিস্তানের জাতিসংঘ প্রতিনিধি আসিম ইফতেখার আহমাদ

জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের বৈঠকে প্রতিবেশী আফগানিস্তানের উদ্দেশে সম্ভাব্য যুদ্ধের সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখার আহমাদ।

তিনি বলেছেন, আফগানিস্তান যদি বিচ্ছিন্নতাবাদী ইসলামি গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া বন্ধ না করে, তাহলে সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেবে পাকিস্তান।

বর্তমানে পাকিস্তানের কয়টি নিষিদ্ধ গোষ্ঠীকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে আফগানিস্তান— তার তালিকাও দিয়েছেন তিনি। এই তালিকায় আছে, দায়েশ-কে (আইএস-খোরাসান), তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), ইস্ট তুর্কমেনিস্তান ইসলামিক মুভমেন্ট, বালোচিস্তান লিবারেশন আর্মি এবং মাজিদ ব্রিগেড।

বৈঠকে এই তালিকা প্রদান করে আসিম ইফতেখার আহমাদ বলেন, “এই গোষ্ঠীগুলোর শত শত নেতাকর্মী বর্তমানে আফগানিস্তানে তালেবান সরকারের আশ্রয়ে আছে। তালেবান সরকারকে অবশ্যই এসব গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ এবং যাচাইযোগ্য পদক্ষেপ নিতে হবে। যদি তারা এতে ব্যর্থ হয়, তাহলে নিজেদের নাগরিক, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেবে।”

আফগানিস্তান কীভাবে এসব গোষ্ঠীগুলোকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে, সে বিষয়েও নিরাপত্তা পরিষদের বৈঠকে ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের জাতিসংঘ প্রতিনিধি। তিনি বলেছেন, “আমাদের কাছে থাকা গোয়েন্দা তথ্য অনুসারে, তালেবান সরকার তাদের আশ্রয় দিচ্ছে, প্রশিক্ষণ দিচ্ছে, অস্ত্রের যোগান দিচ্ছে এবং পাকিস্তানের ভূখণ্ডে যৌথভাবে হামলা করছে।”

আসিম ইফতেখার খান জানান, নিষিদ্ধ গোষ্ঠীগুলোর সন্ত্রাসী হামলার কারণে চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত এক হাজার ২০০ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ২০২২ সাল থেকে এ পর্যন্ত ২৫০ জন সন্ত্রাসী পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাতে নিহত হয়েছে। নিহত এই সন্ত্রাসীদের মধ্যে পাকিস্তান এবং আফগানিস্তান— উভয় দেশের নাগরিক রয়েছে।

“আফগানিস্তানে যখন গৃহযুদ্ধ চলছিল, তখন আমরা লাখ লাখ আফগান নিরাপত্তাকে আশ্রয় দিয়েছি। সম্প্রতি গুরুতর নিরাপত্তা উদ্বেগের মধ্যেও আফগানিস্তানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্কের জন্য জন্য আমরা সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা নিয়েছি। সম্প্রতি দোহা এবং ইস্তাম্বুলে দফায় দফায় সংলাপও হয়েছে। তবে দুঃখজনক হলেও সত্য যে এ ইস্যুতে আমাদের সব শান্তিপূর্ণ চেষ্টা ও উদ্যোগ ব্যর্থ হয়েছে”, নিরাপত্তা পরিষদের বৈঠকে বলেন আসিম ইফতেখার আহমাদ। - সূত্র : জিও টিভি

আমার বার্তা/এমই

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আকস্মিকভাবে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে সাধারণ নির্বাচনের

লিবিয়ায় ভূগর্ভস্থ গোপন কারাগার থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার

লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরের একটি  ‘গোপন কারাগার’ থেকে ২০০ জনেরও বেশি অভিবাসীকে মুক্ত করেছে দেশটির

আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের দিন গণনা শুরু

সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় দিনের

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান

নিরাপত্তা শঙ্কায় টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনা-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টুর আবেগঘন আবেদন

গাইবান্ধায় গণভোট বিষয়ে মতবিনিময় সভায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

শবে বরাত ৩ ফেব্রুয়ারি, চাঁদ দেখা যায়নি বাংলাদেশের আকাশে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ওপর হামলা, এক সদস্য আহত

আসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা

মিটিং-মিছিল আর দোষারোপের নয়, আগামীর রাজনীতি হবে মানবকল্যাণে

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে: প্রধান উপদেষ্টা

আশ্বাস পেয়ে ইসি প্রাঙ্গণ ছাড়ল ছাত্রদল, কর্মসূচি সাময়িক স্থগিত

আফ্রিকা কাপ অফ নেশনসে রানার্স-আপ মরক্কো: রাজা ষষ্ঠ মোহাম্মদের অভিনন্দন

আইসিসিকে ২১ তারিখের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে, যা বলছে বিসিবি

তিস্তা মহাপরিকল্পনার কাজ জানুয়ারিতে শুরু না হওয়ার কারণ জানালেন উপদেষ্টা

ধামরাইয়ে জামায়াত জোট সমর্থিত প্রার্থী নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

উইজডেন ওয়েবসাইটের বর্ষসেরা টি–টুয়েন্টি দলে মোস্তাফিজ

নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া মেটানো হবে: শ্রম উপদেষ্টা

নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ডিবির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক ১৪০০ ইয়াবা উদ্ধার

আগাম নির্বাচনের ঘোষণা জাপানের প্রধানমন্ত্রীর, ৮ ফেব্রুয়ারি ভোট

সংখ্যালঘু–সংশ্লিষ্ট অধিকাংশ ঘটনাই সাম্প্রদায়িক সহিংসতা নয়

খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: চীনা রাষ্ট্রদূত

আসিফ মাহমুদের দুর্নীতির বিচার দেশের মাটিতেই হবে: ছাত্রদল সম্পাদক