ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৫

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১০:৩৮

অস্ট্রিয়ার আল্পস পর্বতমালায় ভারী তুষারপাতের ঘটনায় অন্তত পাঁচজন অফ-পিস্ট স্কিয়ার নিহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সাল্‌জবুর্গের কাছে পংগাউ এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পর্বত উদ্ধারকারী সংস্থা।

পর্বত উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন, পংগাউ এলাকায় সাতজন স্কিয়ারের একটি দলের ওপর তুষারধস নেমে এলে চারজন ঘটনাস্থলেই নিহত হন এবং একজন গুরুতর আহত হন। বাকি দুজন তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তাদেরও উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

এর প্রায় দেড় ঘণ্টা আগে একই এলাকায় খোলা আলপাইন ভূখণ্ডে আরেকটি তুষারধসে এক নারী স্কিয়ার চাপা পড়ে নিহত হন। দিনভর ওই অঞ্চলে আরও কয়েকটি তুষারধসের খবর পাওয়া গেলেও সেগুলোতে কেউ হতাহত হননি।

পংগাউ পর্বত উদ্ধার পরিষেবার জেলা প্রধান গেরহার্ড ক্রেমসার বলেন, নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই ট্রাজেডি বেদনাদায়কভাবে দেখিয়ে দিল যে বর্তমানে তুষারধসের পরিস্থিতি কতটা ভয়াবহ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আল্পস অঞ্চলে খারাপ আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ তুষার পরিস্থিতির কারণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে গত মঙ্গলবার অস্ট্রিয়ার ব্যাড গাস্টাইন স্কি রিসোর্টে তুষারধসে ১৩ বছর বয়সী এক চেক কিশোর নিহত হয়।

সূত্র: বিবিসি

আমার বার্তা/এল/এমই

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামী পাকিস্তানের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদীয়মান আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক জোট ব্রিকসের সদস্যপদের জন্য ৩ বছর আগেআবেদন করেছে পাকিস্তান, জোটের দুই

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

যেসব বিদেশি নাগরিক এইচ-১ বি বা কর্মীভিসায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছেন, তাদের জন্য দুঃসংবাদ। সম্প্রতি দেশটির

হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীকে মোকাবিলায় সৌদি আরবকে গোয়েন্দা ও লক্ষ্যবস্তু নির্ধারণে পরামর্শ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণের ব‍্যাপক ঝুঁকি রয়েছে

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

ইউনিক ক্ল্যাসিক সুপার হোল্ডিংস লিমিটেডের ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ

খুলনায় প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা

দেশে আগামী ৫ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস