ই-পেপার বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

আমিরাতে শাবানের চাঁদ দেখা গেছে, রমজানের দিন গণনা শুরু

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১৫:১৪

সংযুক্ত আরব আমিরাতের আকাশে পবিত্র শাবান মাসের নতুন চাঁদ দেখা গেছে। আবহাওয়া অনুকূলে থাকায় দিনের আলোতেই চাঁদের একটি স্পষ্ট ছবি ধারণ করতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হলো রমজান মাসের দিন গণনা। দেশটিতে আগামী ৩০ অথবা ২৯ দিন পরই শুরু হবে পবিত্র রমজান মাস বলে জানিয়েছে গালফ নিউজ।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের অধীন আল খাতিম অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সোমবার (১৯ জানুয়ারি) আবুধাবি থেকে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদের একটি বিরল ও বিস্তারিত ছবি ধারণ করে।

সংস্থাটির তথ্যমতে, স্থানীয় সময় সকাল ১১টায় ছবিটি তোলা হয়। সে সময় সূর্য ও চাঁদের মধ্যকার কৌণিক দূরত্ব ছিল ৬ দশমিক ৭ ডিগ্রি।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, সাধারণত দিনের আলোতে নতুন চাঁদ দেখা কঠিন। কারণ তখন চাঁদের আলো অত্যন্ত ক্ষীণ থাকে এবং সূর্যের খুব কাছাকাছি অবস্থান করে। তবে এদিন আকাশ পরিষ্কার থাকায় চাঁদের উপস্থিতি তুলনামূলক স্পষ্টভাবে ধরা পড়ে।

চাঁদ পর্যবেক্ষণের কাজে অংশ নেন অবজারভেটরির বিশেষজ্ঞ দল। তারা উন্নত জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে চাঁদের ছবি সংগ্রহ করেন।

ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার জানিয়েছে, এই ধরনের পর্যবেক্ষণ ইসলামী জ্যোতির্বিজ্ঞানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ধর্মীয় মাসগুলোর সূচনা নির্ধারণে চাঁদ দেখার তথ্য বড় ভূমিকা রাখে। এতে হিজরি ক্যালেন্ডারের গণনা আরও নির্ভুল করা সম্ভব হয়।

সংস্থাটি নিয়মিতভাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে এ ধরনের পর্যবেক্ষণ পরিচালনা করে থাকে। এর মাধ্যমে একদিকে যেমন বৈজ্ঞানিক গবেষণা এগিয়ে নেওয়া হয়, তেমনি সাধারণ মানুষের মাঝেও জ্যোতির্বিজ্ঞানের গুরুত্ব ও সংস্কৃতিগত প্রাসঙ্গিকতা তুলে ধরা হয়।

আমার বার্তা/এমই

এই প্রথম হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলায় ২ জন নিহত

ইয়েমেনের রাজধানী সানা এবং হোদেইদা প্রদেশে হুথিদের নিয়ন্ত্রণাধীন জাতীয় তেল উত্তোলন ও বিপনন প্রতিষ্ঠান ইয়েমেন

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আসন্ন নির্বাচন সামনে রেখে ইরানে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর

সানায় সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুতিদের আঘাত

ইয়েমেনে তেল স্থাপনা খালি করার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি

ঘোষণা দিয়ে হুতিদের সানায় সৌদির বিমান হামলা

হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দুদের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের

কৈশোরকালীন স্বাস্থ্যসেবাকে ট্যাবুমুক্ত করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আট বিভাগে দ্রুত ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী 

ই-বর্জ্য ব্যবস্থাপনায় নেই প্রয়োজনীয় তথ্যভান্ডার: ড. ইফতেখারুজ্জামান

১৫ তরুণ পাচ্ছেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, অনুদান পাচ্ছে ৪৩২ সংগঠন

মজুরি বাড়ানোর দাবিতে উত্তরায় মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন নেই: সানাউল্লাহ

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে যুক্তরাষ্ট্র: তিতুমীর

এলপিজির সঙ্গে লাখ লাখ মানুষের জীবনযাত্রা জড়িত, কারসাজি মেনে নেবো না: বাণিজ্যমন্ত্রী

প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৪ ইউনিট

উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের ইন্তেকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের গভীর শোক

এই প্রথম হুথিদের তেল কোম্পানিতে সৌদির হামলায় ২ জন নিহত

নির্বাচনের আগে ইরানে নতুন হামলার ছক ট্রাম্প-নেতানিয়াহুর

হোপ-আলজারিকে ছাড়া বাংলাদেশে টেস্ট খেলতে আসছে ওয়েস্ট ইন্ডিজ