ই-পেপার শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ

আমার বার্তা অনলাইন:
২৪ অক্টোবর ২০২৬, ১৩:২২

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যদের পেশা পরিচালনার স্বার্থে বসার স্থানসহ বিদ্যমান বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

শনিবার (২৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে সমিতির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করে।

এ সময় তিনি এমন আশ্বাস দেন বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস।

সাক্ষাৎকালে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. রেজাউল হক, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হক, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির দুজন সহসভাপতি, দুজন সহসম্পাদকসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী আইনজীবীদের বসার স্থানের তীব্র সংকটের বিষয়টি প্রধান বিচারপতির দৃষ্টিতে আনেন।

তিনি জানান, আইনজীবীদের এই সংকট নিরসনে ২০২০ সালে ‘ভবন-২০২০’ নামে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং প্রকল্পটির কাজও শুরু হয়েছিল।

এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ‘ভবন-২০২০’ প্রকল্পের পটভূমি প্রধান বিচারপতিকে অবহিত করেন। তিনি জানান, তৎকালীন প্রধান বিচারপতির অনুমতিক্রমেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল, যখন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরবর্তীকালে রাজনৈতিক কারণে প্রকল্পটি আর বাস্তবায়িত হয়নি বলে তিনি উল্লেখ করেন। প্রকল্পটি পুনরায় চালুর বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং ভবন নির্মাণসংক্রান্ত যাবতীয় নকশা ও প্রয়োজনীয় কাগজপত্র তার কাছে সরবরাহের নির্দেশ দেন।

সমিতির সম্পাদক আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট লাউঞ্জ সম্প্রসারণের প্রস্তাব উত্থাপন করেন। এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন প্রধান বিচারপতি।

এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণের চলাচলের রাস্তা, করিডোর ও ড্রেনের ভঙ্গুর অবস্থা তুলে ধরা হলে প্রধান বিচারপতি এসব অবকাঠামো দ্রুত সংস্কারের নির্দেশনা দেন।

আইনজীবীদের নামাজের স্থানের সংকট নিয়েও আলোচনা হয়। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি অভিমত ব্যক্ত করেন যে, ‘ভবন-২০২০’ প্রকল্প বাস্তবায়িত হলে আইনজীবীদের বসার স্থানসহ আরও অনেক সমস্যার সমাধান সম্ভব হবে।

প্রধান বিচারপতি ভবিষ্যৎ প্রজন্মের আইনজীবীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে এখন থেকেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

তিনি সমিতির সদস্যদের বিভিন্ন সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার বিষয়েও নেতাদের আশ্বস্ত করেন।

প্রধান বিচারপতি আইন পেশার ভাবগাম্ভীর্য, মর্যাদা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রেখে বিচারক ও আইনজীবীদের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিন রোববার বন্ধ থাকবে আপিল বিভাগের কার্যক্রম

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবসে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) বন্ধ থাকবে আপিল বিভাগের

আইনের শাসনে দুই ধাপ উন্নতি করেও আফ্রিকার দেশগুলো থেকে পিছিয়ে বাংলাদেশ

ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রকাশিত ‘আইনের শাসন সূচক ২০২৬’ অনুযায়ী, এ বছর বাংলাদেশের সার্বিক স্কোরে

বিএনপি অফিসে হামলা: পল্টন থানার মামলায় সুলতান মনসুর গ্রেফতার

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের ঘটনায় করা পল্টন মডেল থানার মামলায় কার্যক্রম

বিনিয়োগের আশ্বাসে খেলাপি কোম্পানির অবসায়ন আটকানো যাবে না

ভবিষ্যতে বিনিয়োগ পাওয়ার সম্ভাবনার কথা বলে ঋণ পরিশোধে ব্যর্থ কোম্পানির অবসায়ন বা লিকুইডেশন প্রক্রিয়া আটকানো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর কঠোর সিদ্ধান্ত সরকারের

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল

সরকারকে বিব্রত করতে অপপ্রচার চালাচ্ছেন গোলাম পরওয়ার : রিজভী

রিয়াদে ফের ক্ষেপণাস্ত্র ছুড়লো হুথিরা, ভূপাতিত করল সৌদি জোট

‘ভবন-২০২০’ প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ

বোনকে খুঁজতে বেরিয়ে পথ হারানো শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ

এনআইডি সংশোধনের ৬৫ লাখ আবেদনের মধ্যে নিষ্পত্তি ৬৪ লাখ

ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি ঘোষণা করলেন মেলানিয়া

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

নাস্তা কম দেওয়ায় অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ৯ দিন পর মৃত্যু

সুপ্রিম কোর্ট খোলার প্রথম দিন রোববার বন্ধ থাকবে আপিল বিভাগের কার্যক্রম

শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, থাকছে হাতে-কলমে শেখার সুযোগ

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ভাইয়ের বিলাসবহুল ফ্ল্যাট অবরুদ্ধ

মহা-রূপান্তরের দ্বারপ্রান্তে মোংলা বন্দর

রুমিন ফারহানা ও ওসির বাগ্‌বিতণ্ডা, থানায় পুলিশের জিডি

বিশ্বে সবচেয়ে ঋণগ্রস্ত যুক্তরাষ্ট্র, বাংলাদেশের অবস্থান কোথায়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জন নিহত

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বিশ্ববাজারে ছয় মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছাল তেলের দাম