ই-পেপার শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

গাজা শান্তি বোর্ড: ট্রাম্পের আমন্ত্রণে রাজি হলেন আমিরাতের প্রেসিডেন্ট

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৬, ১৫:২০
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ছবি: আনাদোলু এজেন্সি

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’-এ যোগ দেওয়ার জন্য মার্কিন আমন্ত্রণ গ্রহণ করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইউএই পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আল নাহিয়ান যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘বোর্ড অব পিস’ এ যোগ দেওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন।

ইউএইর পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ বলেছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে গাজার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা পূর্ণ বাস্তবায়নের গুরুত্ব প্রতিফলিত হয়েছে, যা ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে বোর্ডটি ঘিরে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে। কারণ, ওয়াশিংটন বিভিন্ন দেশের নেতাদের এই বোর্ডে আসার জন্য আমন্ত্রণ জানালেও, ট্রাম্পের সভাপতিত্বাধীন এই সংস্থার স্থায়ী সদস্যপদ পেতে হলে ১০০ কোটি মার্কিন ডলার (১ বিলিয়ন ডলার) অর্থায়নের শর্ত রাখা হয়েছে বলে জানা গেছে।

এনডিটিভির সংবাদে উল্লেখ করা হয়েছে, এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আরব মিত্র ইউএই ও সৌদি আরবের মধ্যে কিছুটা টানাপোড়েন চলছে। উভয় দেশই বিনিয়োগ ও ব্যবসায়িক চুক্তির প্রতিশ্রুতির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার চেষ্টা চালাচ্ছে।

আমার বার্তা/এমই

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

বিষয়টি অদ্ভূত হলেও সত্য, বিশ্বনেতাদের চোখ যাতে না পড়ে নয়াদিল্লির বস্তিপাড়া।  তাই মোদী সরকার কাপড়ে

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

পেট্রোলিয়াম লেভির বিরুদ্ধে জামায়াতে ইসলামী পাকিস্তানের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম (ফ)-এর

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদীয়মান আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক জোট ব্রিকসের সদস্যপদের জন্য ৩ বছর আগেআবেদন করেছে পাকিস্তান, জোটের দুই

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের

যেসব বিদেশি নাগরিক এইচ-১ বি বা কর্মীভিসায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছেন, তাদের জন্য দুঃসংবাদ। সম্প্রতি দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াদিল্লিতে কাপড়ে ঢাকল বস্তিপাড়া, বিশ্বনেতারা না দেখলেই হয় 

মসজিদে মিলল নারায়ণগঞ্জ থানা লুটের অস্ত্র-গুলি 

সার সংকটে সরকারের দুর্বলতা প্রকাশ পাচ্ছে : চরমোনাই পীর

ইজতেমা মাঠের হামলাকারীরা খুনি : হেফাজত আমির

‌'সম্পত্তি হস্তান্তর সংশোধনী আইন বাতিল করুন'

পাক জামায়াতে ইসলামীর আন্দোলনে মাওলানা ফজলুর রহমানের সমর্থন

জাতীয় জাদুঘরে ‘আর্ট অব ফেইথ এক্সিবিশন-২০২৬’ শুরু 

বজ্রপাতে হাওরে চাচা-ভাতিজার মৃত্যু

সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে : রিজভী

জনমুখী প্রচারকে বেগবান করবে 'জিপিএমএস' -গণযোগাযোগ মহাপরিচালক

সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানজুড়ে ছাত্রদলের ডেঙ্গুবিরোধী পরিচ্ছন্নতা অভিযান

নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার

ভারতের বাধার কারণে ব্রিকসের দুয়ারে আটকে পাকিস্তান

উদ্যোক্তা-গবেষকদের সহায়তায় সবসময় পাশে থাকবে সরকার

যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : রেল প্রতিমন্ত্রী হাবিব

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

রাজশাহীতে বিপৎসীমার ছুঁইছুঁই পদ্মার পানি: তলিয়ে যাচ্ছে চরাঞ্চল

সাইবার সুরক্ষা আইনের খসড়ায় মতপ্রকাশ ও বাকস্বাধীনতা হরণের ব‍্যাপক ঝুঁকি রয়েছে

কাজ হারালেই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে কর্মীভিসায় আসা বিদেশিদের