ই-পেপার বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

তিন শতাধিক সাংবাদিক ছাঁটাইয়ের জেরে ওয়াশিংটন পোস্টের সিইউর পদত্যাগ

আমার বার্তা অনলাইন
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস পদত্যাগ করেছেন। মাত্র কয়েকদিন আগে সংবাদমাধ্যমটি ৩০০ সাংবাদিককে ছাঁটাই করে।

এরপর থেকে উইল লুইস সমালোচনার মুখে ছিলেন। পত্রিকাটির আর্থিক বিষয় কিভাবে দেখছেন এ নিয়ে তোপের মুখে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) পদত্যাগের ঘোষণা দেন উইল লুইস।

তার স্থলাভিষিক্ত হবেন জেফ ডি’অনোফ্রিয়ো। জেফ ভারপ্রাপ্ত প্রকাশকের দায়িত্ব পালন করবেন।

উইল লুইস স্টাফদের কাছে খুবই ছোট একটি নোটের মাধ্যমে পদত্যাগের কথা জানান। তিনি পত্রিকার মালিক ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসকে ধন্যবাদ জানান। উইল জানিয়েছেন, ওয়াশিংটন পোস্টের ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।

নোটে তিনি লিখেছেন, “ওয়াশিংটন পোস্টে দুই বছরের পরিবর্তনের পর, আমার জন্য সরে যাওয়ার এখনই উপযুক্ত সময়। আমি প্রকাশক ও সিইউ থাকার সময় জেফ বেজোস যে সমর্থন ও নেতৃত্ব দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। এ প্রতিষ্ঠান তার চেয়ে ভালো মালিককে পেয়েছে।”

তিন শতাধিক সাংবাদিককে ছাঁটাইয়ের কারণ ইঙ্গিত করে উইল নোটে লিখেছেন, “আমার দায়িত্বকালে, ওয়াশিংটন পোস্টের টেকসই ভবিষ্যতের কথা চিন্তা করে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যেন এটি লাখ লাখ পাঠককে খবর পৌঁছে দিতে পারে।”

সংবাদমাধ্যম সিএনএন অবশ্য জানিয়েছে, গত বুধবার যখন সাংবাদিকদের ছাঁটাই করা হয় তখন লুইস অনুপস্থিত ছিলেন। যখন তার অনেক সহকর্মী চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তখন তিনি স্টেডিয়ামে খেলা দেখতে যান। যা অনেককে ক্ষুব্ধ করে তোলে।

আমার বার্তা /জেএইচ

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

বিশ্বখ্যাত ম্যাগাজিন ‘টাইম’ প্রকাশিত বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

মালদ্বীপের টুনা শিল্প পর্যটনের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম খাত। এটি তার ১০০% টেকসই পদ্ধতির জন্য

আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যেকোনো প্রচেষ্টা ‌‘ব্যর্থ হবে’ বলে মন্তব্য

ট্রাম্প দাবি করলেও পাকিস্তানে দুইদিনের মধ্যে সংলাপের সম্ভাবনা কম

আগামী দুইদিনের মধ্যে পাকিস্তানের ইসলামাবাদে ‘কিছু একটা ঘটতে পারে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

আত্মসমর্পণে বাধ্য করার যুক্তরাষ্ট্রের চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ঢাবির বিজ্ঞান অনুষদের নতুন ডিন অধ্যাপক মোফাজ্জল হোসেন