ই-পেপার বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা

আমার বার্তা অনলাইন
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪

গত নভেম্বরের কোনো এক দিনে পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের দক্ষিণাঞ্চলীয় জেলা বাহাওয়ালপুরে জুবাইদা বিবির বাড়িতে ঢোকে পাঞ্জাব পুলিশে ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্টের (সিসিডি) একটি সশস্ত্র টিম। বাড়িতে ঢুকে তারা জুবেইদা বিবি ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোন, ঘরে রাখা নগদ অর্থ, অলঙ্কার লুট করে, সেই সঙ্গে ধরে নিয়ে যায় তার তিন ছেলে এবং দুই জামাতাকে।

এ ঘটনার চব্বিশ ঘণ্টা পর পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে উদ্ধার হয় ৫ জনের মরদেহ। জুবাইদা বিবির তিন ছেলের নাম ইমরান (২৫), ইরফান (২৩) এবং আদনান (১৮)।

পাকিস্তানের প্রধান ও বৃহত্তম মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অব পাকিস্তান (এইচআরসিপি)-এর ফাইলে নথিবদ্ধ করা হয়েছে ঘটনাটি। এইচআরসিপিকে জুবাইদা বিবি বরেছেন, “তারা ঝড়ের মতো বাহাওয়াল পুরে আমাদের বাড়িতে ঢোকে এবং ঘরে আমাদের মূল্যবান যা কিছু ছিল— সব নিয়ে যায়।”

“ছেলে-জামাতাদের ফেরত পাওয়ার জন্য আমরা তাদের পিছু পিছু লাহোর (পাকিস্তানি পাঞ্জাবের রাজধানী) পর্যন্ত গিয়েও ব্যর্থ হয়েছি। পরের দিন ছেলে-জামাতাদের লাশ পাই আমরা।”

এ ঘটনার বিচার চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জুবাইদা বিবি এবং তার স্বামী আবদুল জব্বার। কিন্তু পাঞ্জাব পুলিশের পক্ষ থেকে তাকে হুমকি দেওয়া হয় যে যদি তিনি অভিযোগ প্রত্যাহার না করেন— তাহলে তার পরিবারের সব সদস্যকে মেরে ফেলা হবে। এই হুমকির পর অভিযোগ প্রত্যাহার করে নেন জুবাইদা-জব্বার দম্পতি।

আল জাজিরাকে আবদুল জব্বার বলেন, “আমরা ছেলে-জামাতারা অপরাধী ছিল না, কারো নামে কোনো অতীত অপরাধের রেকর্ডও নেই। তারা ছিল খেটে খাওয়া মানুষ, বিবাহিত এবং সন্তানের পিতা।”

গত ১৭ ফেব্রুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে এইচআরসিপি, সেখানে কেসস্টাডি হিসেবে উল্লেখ করা হয়েছে জুবাইদা-জব্বার দম্পতির এই ঘটনা। আরও বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে গঠিত হওয়ার পর থেকে ডিসেম্বর পর্যন্ত ৮ মাসে পুরো পাঞ্জাব রাজ্যে ৬৭০টি ‘এনকাউন্টার’ অভিযান পরিচালনা করেছে সিসিডি। সেসব অভিযানে নিহত হয়েছেন মোট ৯২৪ জন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের অধীনে ২০২৫ সালের এপ্রিলে গঠিত হয় সিসিডি। রাজ্যের গুরুতর ও সংগঠিত অপরাধগুলো মোকাবিলা করতে এই বিভাগ গঠন করা হয়েছিল। সিসিডি গঠনের পর মরিয়ম নওয়াজ এক ভাষণে বলেছিলেন, পাঞ্জাবকে অপরাধমুক্ত করতে তার নেতৃত্বাধীন সরকার বদ্ধপরিকর এবং তাদের লক্ষ্য ‘নিরাপদ পাঞ্জাব’।

তিনি আরও বলেছিলেন, সিসিড একটি প্রশিক্ষিত বাহিনী এবং যেসব গুরুতর অপরাধী, আন্তজেলা গ্যাং সদস্য ও সংঘবদ্ধ অপরাধীদের পুলিশ ধরতে পারে না, তাদের আটক ও গ্রেপ্তারে এই বাহিনীর সদস্যরা বিশেষভাবে দক্ষ।

প্রাদেশিক বাহিনী সিসিডির কাজের এলাকা বা এক্তিয়ার শুধু পাঞ্জাব রাজ্যে। অন্য কোনো রাজ্যে এই বাহিনীর কোনো কার্যকারিতা নেই।

পাকিস্তানে ক্ষমতাসীন জোট সরকারের প্রধান শরিক পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএলএন)-এর জ্যেষ্ঠ নেত্রী মরিয়ম নওয়াজ দেশটির তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে। বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার আপন চাচা।

তবে এইচআরসিপি’র প্রতিবেদনে বলা হয়েছে, বাস্তবে সিসিডি ‘সমান্তরাল পুলিশ বাহিনী’ হিসেবে কাজ করছে এবং অলিখিত দায়মুক্তির সুবিধাকে ব্যবহার করে বিচারবহির্ভূত হত্যা দিনকে দিন বাড়িয়ে তুলছে।

এইচআরসিপির পরিচালক ফারাহ জিয়া আলজাজিরাকে বলেন, “পাঞ্জাবে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শুরু ১৯৬০ সালের পর থেকে। তারপর থেকে প্রতি বছরই এ ধরনের হত্যাকাণ্ড হয়ে আসছে।”

“কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। পরিসংখ্যানগত তথ্য অনুযায়ী যেখানে, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত পাঞ্জাব ও সিন্ধ রাজ্যে যৌথভাবে ৩৪১টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল, সেখানে ২০২৫ সালে ৮ মাসে শুধু পাঞ্জাবে ৯২৪টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা নিঃসন্দেহে অত্যন্ত উদ্বেগজনক।”

আমার বার্তা /জেএইচ

সিরিয়া থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র

সিরিয়া থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি মার্কিন

ভারতের আয়োজিত নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ

ভারতে আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ ৭০টি দেশের নৌবাহিনী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের

শনিবারের মধ্যে ইরানে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করেছেন। উচ্চপর্যায়ের জাতীয়

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

বাংলাদেশ সময়  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। টাইম জোনের পার্থক্যের কারণে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব

স্বামীসহ নায়িকা রুবিনা নিঝুমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

রোহিঙ্গাদের ফেরাতে যে আশ্বাস দিলেন বিলাল এরদোয়ান

জনগণের আস্থা অর্জনে পুলিশকে দ্রুত সংস্কারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

রাজউকের উপপরিচালক লিটন সরকারের অদৃশ্য সাম্রাজ্য

বিজয়ী ২৯৭ এমপির মধ্যে ২৭১ জন কোটিপতি: সুজন

পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে, ঈদের পর রোডম্যাপ

ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মের মধ্যে আনা হবে: শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ হবে আর্থিক সীমাবদ্ধতা

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

ডোপ টেস্ট ‘পজিটিভ’ হলে হবে না সরকারি চাকরি, বিধিমালা জারি

সাংবাদিকের চাকরিচ্যুতি কোনোভাবেই কাম্য নয়: তথ্যমন্ত্রী স্বপন

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে কমিটি: সমাজকল্যাণমন্ত্রী

বাবার তিন দশক পর একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেয়ে পুতুল

শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

ঈদের আগেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: পরিবেশমন্ত্রী

পাকিস্তানের পাঞ্জাবে ৮ মাসে ৯২৪ জনকে বিচার বহির্ভূতভাবে হত্যা