ই-পেপার সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩৩

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
২৩ মার্চ ২০২৬, ১৮:২৮
তেহরানের সঙ্গে ভালো আলোচনার দাবি

ইরানের সঙ্গে গত দুইদিন বেশ ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থতিতে ইরানের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার পরিকল্পনা পাঁচদিনের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন তিনি।

গত শনিবার ট্রাম্প হুমকি দেন, ইরানকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। নয়ত তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার হুমকির জেরে পাল্টা হুমকি দেয় ইরান। দেশটি জানায়, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলোর যেসব বিদ্যুৎ কেন্দ্র মার্কিন ঘাঁটিতে বিদ্যুৎ সরবরাহ করে সেগুলো লক্ষ্য করে হামলা চালাবে।

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রায় শেষ দিকে চলে এসেছে। তার আগেই তিনি হামলার পরিকল্পনা স্থগিতের কথা বলছেন।

এ ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প সোমবার (২৩ মার্চ) লিখেছেন, “আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার সব ঝামেলা বা শত্রুতা পুরোপুরি মিটিয়ে ফেলার ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।”

বিজ্ঞাপন

“আমি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি যেন আগামী পাঁচ দিন ইরানের কোনো বিদ্যুৎ কেন্দ্র বা জ্বালানি স্থাপনায় হামলা না করা হয়। তবে এই বিষয়টি আমাদের চলমান বৈঠকের সফলতার ওপর নির্ভর করবে।”

ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনা হওয়ার কথা বললেও ইরান এখন পর্যন্ত বিষয়টি নিশ্চিত করেনি। তবে ইরান গত কয়েকদিন ধরেই বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো ধরনের আলোচনা করবে না। - সূত্র: আলজাজিরা

আমার বার্তা/এমই

ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্পের সামনে ৪ ঝুঁকিপূর্ণ বিকল্প

ডোনাল্ড ট্রাম্পের ইরান-নীতি বর্তমানে এক চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে, যাকে ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্ট’

অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় ‘কোবরা’ বৈঠক ডাকলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার দেশের অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় আজ সোমবার ‘কোবরা’ নামে এক জরুরি

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে এয়ার কানাডার একটি প্লেনের সঙ্গে রানওয়েতে থাকা গাড়ির সংঘর্ষ হয়েছে।

ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থায় (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি জানিয়েছেন যে, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার জন্য ইরান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা ৫ দিন স্থগিত: ট্রাম্প

পুলিশ-প্রশাসনের সহায়তায় পেট্রোল পাম্প চালু রাখার আহ্বান

সংকট নেই, দু’দিন সরবরাহ বন্ধ থাকায় চাপ তৈরি হয়েছে: জ্বালানি মন্ত্রী

সামনে কঠিন সময়, তেল-জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল

কালী বাজার মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের ঈদ পূর্ণমিলনী সম্পন্ন

শতবর্ষে পা রাখলো সরিষাকান্দা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

গজারিয়ার বাউশিয়ায় খাল খনন প্রকল্প পরিদর্শনে এমপি কামরুজ্জামান রতন

ইরান যুদ্ধের সমাপ্তি নিয়ে ট্রাম্পের সামনে ৪ ঝুঁকিপূর্ণ বিকল্প

সুজানগরে বিএনপি-সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষ: গুলিতে গৃহবধূ নিহত

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থান নিয়ে গবেষণায় ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান

জাইমা রহমানের চেলসিতে সুযোগ পাওয়ার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

অর্থনীতির ঝুঁকি মোকাবিলায় ‘কোবরা’ বৈঠক ডাকলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

‘ক্রেতা কম বাজারে, তারপরও সবজির দাম কমছে না’

নিউইয়র্কে বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও গাড়ির সংঘর্ষ

ভিনিসিয়ুসের জোড়ায় রোমাঞ্চকর জয় রিয়ালের, জিতল বার্সেলোনাও

যেকোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

ঈদের সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক-অফিস-আদালত

২৩ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

ইরানের অনুমতি নিলে যে কেউ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে: দূত

ভারতের আদালতে যা বললেন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল