ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

ধনীদের সংখ্যা বাড়ছে: ৫ বছরে বিলিয়নিয়ার হতে পারে প্রায় ৪ হাজার

আমার বার্তা অনলাইন
২৩ এপ্রিল ২০২৬, ১২:২৩
আপডেট  : ২৩ এপ্রিল ২০২৬, ১২:২৩

বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা আগামী পাঁচ বছরের মধ্যে প্রায় ৪ হাজারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ। দ্রুতগতিতে সম্পদ সৃষ্টির প্রবণতা বাড়ায় এই ধারাবাহিকতা তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।

রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নিট ফ্রাঙ্কের সর্বশেষ বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে বিশ্বে বিলিয়নিয়ারের সংখ্যা ৩ হাজার ১১০ জন। আগামী পাঁচ বছরে এ সংখ্যা প্রায় ২৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৯১৫-এ পৌঁছাতে পারে।

একই সময়ে দ্রুত বাড়ছে মাল্টিমিলিয়নিয়ারদের সংখ্যাও। অন্তত ৩ কোটি ডলার সম্পদের মালিক ব্যক্তির সংখ্যা ২০২১ সালের ১ লাখ ৬২ হাজার ১৯১ জন থেকে বেড়ে বর্তমানে ৭ লাখ ১৩ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে-যা ৩০০ শতাংশের বেশি বৃদ্ধি।

প্রতিষ্ঠানটির গবেষণা বিভাগের প্রধান লিয়াম বেইলি বলেন, প্রযুক্তি খাত, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সম্পদ সৃষ্টির গতি বহুগুণে বাড়িয়ে দিয়েছে। তার মতে, ব্যবসা বড় করার সক্ষমতা এখন আগের যেকোনো সময়ের তুলনায় বেশি, যা দ্রুত সম্পদ গঠনে বড় ভূমিকা রাখছে।

গবেষণায় দেখা গেছে, তেলসমৃদ্ধ সৌদি আরবে বিলিয়নিয়ারের সংখ্যা সবচেয়ে দ্রুত বাড়বে। ২০২৬ সালের ২৩ জন থেকে ২০৩১ সালে তা বেড়ে ৬৫ জনে পৌঁছাতে পারে। একই সময়ে পোল্যান্ড ও সুইডেনেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে।

এদিকে বিশ্বে ধনী-গরিব বৈষম্যও ক্রমেই বাড়ছে। ওয়ার্ল্ড ইনইকোয়ালিটি ল্যাবের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ বৈশ্বিক সম্পদের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করছে।

এই প্রেক্ষাপটে অতিধনীদের ওপর কর বাড়ানোর দাবি জোরালো হচ্ছে। বিশ্লেষকদের মতে, বিপুল সম্পদ কেবল অর্থনৈতিক শক্তিই নয়, অনেক ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবেও রূপ নিচ্ছে।

আন্তর্জাতিক সংস্থা অক্সফাম জানিয়েছে, গত বছর নতুন করে রেকর্ডসংখ্যক বিলিয়নিয়ার তৈরি হয়েছে। বর্তমানে তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১৮.৩ ট্রিলিয়ন ডলার।

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন এলন মাস্ক। দ্বিতীয় স্থানে ল্যারি পেজ এবং তৃতীয় স্থানে জেফ বেজোস। - সূত্র: দ্য গার্ডিয়ান

সন্দেহভাজনকে নিয়ে সামনে এলো শিউরে ওঠার মতো তথ্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন হত্যার ঘটনায় গ্রেপ্তার  তার  রুমমেট হিশাম আবুগারবিয়েহ

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

হজ মৌসুম উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এই ধর্মীয় আয়োজনে ইরানি হাজিদের

সৌদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল

দর্শনার্থী ভিসাধারী হজযাত্রীদের যদি কেউ বাস ভাড়া দেন কিংবা আশ্রয়ের ব্যবস্থা করেন, তাহলে ওই ব্যক্তিকে

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ইসরায়েল

ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় রয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করে যাচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

সন্দেহভাজনকে নিয়ে সামনে এলো শিউরে ওঠার মতো তথ্য

১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে: শফিকুর রহমান

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত

তেলের দাম বৃদ্ধির অজুহাতে বাস ভাড়া-নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নাই

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে বাংলাদেশ

পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বর্তমান সরকারের অগ্রাধিকার: পাটমন্ত্রী

গরম কবে কমতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

সৌদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ভিসা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় আটক ৫৬ বাংলাদেশি

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ইসরায়েল

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

৫০২ ভরি স্বর্ণ ও সাড়ে ১০ কোটি টাকার সম্পদের মালিক নিপুণ রায় চৌধুরী

ছাত্রশিবিরকে ‘ওপেন’ রাজনীতি করার আহ্বান ছাত্রদলের

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি