ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

যুদ্ধের মধ্যে সৌদি তেল কোম্পানির ৩২ বিলিয়ন ডলারের বাম্পার লাভ

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১৪:৫১

ইরান যুদ্ধের মধ্যে চলতি বছরের প্রথম তিন মাসে (প্রথম প্রান্তিক) বাম্পার লাভ (মুনাফা) করেছে সৌদি তেল জায়ান্ট আরামকো কোম্পানি। তাদের লাভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারেরও বেশি। ২০২৬ সালের এই মুনাফা গত বছরের চেয়ে ২৫ দশমিক ৫ শতাংশ বেশি। ২০২৫ সালের একই সময়ে সৌদি আরামকোর মুনাফা ছিল ২৫ দশমিক ৪ বিলিয়ন ডলার।

ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী বন্ধের মধ্যেও সৌদি এই কোম্পানিটির মোট বিক্রয় ১১৪ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এক বছর আগে এর পরিমাণ ১০৭ দশমিক ৬ বিলিয়ন ডলার।

এ ছাড়া কোম্পানিটি ৩০ দশমিক ৭ বিলিয়ন ডলার নগদ প্রবাহের (ক্যাশ ফ্লো) কথা জানিয়েছে। আর্থিক অবস্থার এই উন্নতির পেছনে মূল ভূমিকা রেখেছে উচ্চ বিক্রয় হার।

পাশাপাশি, হরমুজ প্রণালীকে এড়িয়ে বিকল্প পথ হিসেবে ব্যবহৃত ‘ইস্ট-ওয়েস্ট ক্রুড পাইপলাইন’টি এখন পূর্ণ সক্ষমতায় পৌঁছেছে।

আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের এক বিবৃতিতে বলেন, তাদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনটি দৈনিক ৭ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহের সর্বোচ্চ সক্ষমতায় পৌঁছেছে। এটি একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ধমনী হিসেবে নিজেকে প্রমাণ করেছে। এই পাইপ লাইন বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব প্রশমিত করতে সাহায্য করছে এবং হরমুজ প্রণালীতে নৌ-চলাচল সীমাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্বস্তি দিচ্ছে। - সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/এমই

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর প্রথমবারের মতো ভারত থেকে আসছে ট্রেনের বগি।

রেকর্ড পরিমাণ তাপদাহে বিপর্যস্ত ইউরোপ, ১৬ শহরে রেড এলার্ট জারি

ইউরোপজুড়ে ভয়াবহ তাপদাহে ভেঙে যাচ্ছে একের পর এক তাপমাত্রার রেকর্ড। কয়েকটি দেশে জারি করা হয়েছে

যুক্তরাষ্ট্রে ‘অভিবাসন বন্দিশালায়’ হামলা: মূল হোতাকে ১০০ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অবৈধ অভিবাসীদের জন্য নির্মিত বন্দিশালায় হামলা এবং একজন পুলিশ কর্মকর্তাতে হত্যাচেষ্টার অভিযোগে

সুপার কম্পিউটারে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলল চীন

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের মর্যাদা লাভ করেছে করেছে চীন। ২০১৭ সালের পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক’ নয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত