ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের, পালটা জবাব দিল ইরান

আমার বার্তা অনলাইন:
০৩ জুন ২০২৬, ১০:৪৩

চলমান কূটনৈতিক তৎপরতার মধ্যেই আবারও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর দাবি, হরমুজ প্রণালির কৌশলগত কেশম দ্বীপে তারা ‘আত্মরক্ষামূলক’ হামলা চালানো হয়েছে। এর মধ্যেই দ্বীপটিতে দফায় দফায় বিস্ফোরণের খবর জানিয়েছে ইরানি গণমাধ্যম। পালটা হামলার দাবিও করেছে তেহরান, ফলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। খবর বিবিসি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দাবি করেছে, তারা ইরানে ‘আত্মরক্ষামূলক’ হামলা চালিয়েছে এবং জাহাজ ও উপসাগরীয় দেশগুলোর দিকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপে চালানো এই হামলা ছিল মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ইরানের কথিত হামলার চেষ্টার জবাব।

এর আগে সেন্টকম জানিয়েছিল, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যক্রমের অংশ হিসেবে তারা ইরানের দিকে যাচ্ছিল এমন একটি খালি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেটিকে অচল করে দিয়েছে।

এদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা এই অঞ্চলের একটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি ও হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, কেশম দ্বীপের দক্ষিণে একটি যোগাযোগ টাওয়ারে মার্কিন হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সেন্টকমের দাবি, ইরান কুয়েতের দিকে দুটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। তবে তা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভেঙে পড়ে অথবা ব্যর্থ হয়। একই সঙ্গে বাহরাইনের দিকে ছোড়া আরও তিনটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, কেশম দ্বীপে তাদের হামলার লক্ষ্য ছিল একটি ইরানি সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্র। পাশাপাশি আঞ্চলিক সমুদ্রসীমা দিয়ে চলাচলকারী বেসামরিক জাহাজের দিকে ছোড়া ইরানের তিনটি হামলাকারী ড্রোনও ভূপাতিত করা হয়েছে।

এর আগে সেন্টকম জানায়, ইরানের দিকে অগ্রসর হওয়া একটি খালি তেলবাহী ট্যাংকারকে তারা অচল করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, বারবার সতর্কবার্তা উপেক্ষা করার পর বতসোয়ানার পতাকাবাহী ওই জাহাজের ইঞ্জিন কক্ষে একটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

মঙ্গলবার ট্যাংকারটিতে হামলার মুহূর্তের একটি ভিডিওও প্রকাশ করেছে সেন্টকম। তবে এ বিষয়ে ইরান প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

এদিকে বার্তাসংস্থা আনাদোলু বলছে, বুধবার (৩ জুন) ভোরে কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম। ইরানের আধা-সরকারি মেহর বার্তাসংস্থা জানায়, দ্বীপটিতে বিস্ফোরণের শব্দ শোনা গেলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, কেশম দ্বীপের সুজা ও মাসেন এলাকার কাছাকাছি কয়েকটি বিস্ফোরণ হয়েছে। প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে, দুই এলাকার মাঝামাঝি একটি জনবসতিহীন এলাকায় কোনো ধরনের প্রজেক্টাইল আঘাত হেনেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ তিন হাজারের বেশি মানুষ নিহত হন।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও বৃহত্তর কোনো সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি।

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার

ভারতের অনুমোদন না মেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

নেপাল থেকে বাংলাদেশের অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির অনুমোদন আটকে দিয়েছে ভারত। ফলে দীর্ঘ প্রতীক্ষার

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের বাটলার শহরে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক এবং ১১ জন যাত্রীর সবাই

শিশুদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য

১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর ফুটবলের বিস্ময়কর উত্থান: বিশ্বমঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী

অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: অর্থমন্ত্রী

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে: প্রতিমন্ত্রী

সরকারিভাবে নতুন পাটকল স্থাপন নয়, সব যাবে বেসরকারি ব্যবস্থাপনায়

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার যুক্তরাষ্ট্রের

সরকারের তোষামোদ নয় জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করছে ব্রিটেন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের ব‍্যতিক্রমী উদ‍্যোগ “ম‍্যাংগো ডিপ্লোমেসি”

বড়দিনের আগেই শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়ার আশা শিক্ষামন্ত্রীর

আন্দালিব রহমান পার্থ পেলেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত নতুন দায়িত্ব

‘গ্রাম বাঁচলেই বাঁচবে বাংলাদেশ’: তারেক রহমানের নতুন রাজনৈতিক দর্শন

অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ পেলেন রপ্তানিকারকরা

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

সামষ্টিক অর্থনৈতিক চাপের মধ্যে কী করে বাজেট বাস্তবায়ন হবে

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ