ই-পেপার রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

আমার বার্তা অনলাইন:
০৭ জুন ২০২৬, ১৭:০৭

দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সামাজিক যোগাযোগামাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেওয়া ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে সরিয়ে দেওয়া না হলে অথবা পদত্যাগ না করলে দেশজুড়ে নতুন করে আন্দোলন শুরুর হুঁশিয়ারি দিয়েছে দলটি।

রোববার ভারতের ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও চাকরির নিয়োগে দুর্নীতির প্রতিবাদে নয়াদিল্লির যন্তর মন্তরে শত শত ছাত্রছাত্রী, তরুণ পেশাজীবী এবং সমর্থকদের নিয়ে বিক্ষোভের পর দলটি এ ঘোষণা দিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিজেপির মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা বিক্ষোভে অংশ নেওয়ার জন্য সমর্থকদের ধন্যবাদ জানান। এ সময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি বলেছে, ‌‌আগামী ৭ দিনের মধ্যে সরকার ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করলে সিজেপি নতুন করে বিক্ষোভের ডাক দেবে।

সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক পোস্টে বলেছেন, ‌‌‘‘আন্দোলন কেবল শুরু হয়েছে। শনিবার আমাদের হাজার হাজার অনুসারী ইতিহাস তৈরি করেছে। একজোট হলে তেলাপোকাও কী করতে পারে, তা আমরা যন্তর মন্তরে সরকারকে দেখিয়ে দিয়েছি।’’

অনুষ্ঠানে প্রথমবারের মতো বিপুল উপস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, অনেক অংশগ্রহণকারী এর আগে কখনও কোনও বিক্ষোভে অংশ নেননি। কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়ে হতাশা থেকে তারা অনুপ্রাণিত হয়েছিলেন। আমরা যদি আওয়াজ না তুলি তাহলে পরিবর্তন আসবে না।

অভিজিৎ বলেন, কেন্দ্র যদি দাবি মেনে না নেয়, তাহলে আন্দোলন চলবে। আমরা এখানে থামবো না। ধর্মেন্দ্র প্রধান একটি পুরো প্রজন্মের প্রতি অন্যায় করেছেন। আগামী ৭ দিনের মধ্যে যদি তাকে সরানো না হয় বা তিনি পদত্যাগ না করেন, তাহলে আমরা আবার মাঠে নামব।

যন্তর মন্তরের বিক্ষোভ ছিল ককরোচ জনতা পার্টির প্রথম মাঠপর্যায়ের বড় সমাবেশ। অনলাইনে এই আন্দোলনের শুরু হয়েছিল। এরপর ক্রমেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। তেলাপোকার মুখোশ পরে বিক্ষোভকারীরা নিট, সিবিএসইসহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়েছেন। - সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

আমার বার্তা/এমই

ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ভাইরাল ‘তেলাপোকা পার্টি’

গত মাসে ভারতের একজন শীর্ষ বিচারক দেশের বেকার তরুণদের ‘তেলাপোকা’ ও ‘পরজীবী’র সঙ্গে তুলনা করেন।

নাগরিকত্ব যাচাইয়ে বাংলাদেশকে ২৬৮০ জনের তালিকা পাঠাল ভারত

ভারত সরকার বাংলাদেশের কাছে ২ হাজার ৮৬০ জনের নাগরিকত্ব যাচাই করার অনুরোধ জানিয়েছে। নয়াদিল্লির দাবি,

ওপেনএআইতে মালিকানা নিতে পারে যুক্তরাষ্ট্র, ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সাফল্যে সাধারণ মানুষকে অংশীদার করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় জব্দ হয়ে থাকা ইরানের বিপুল পরিমাণ সম্পদ পশ্চিম এশিয়ার বিভিন্ন মিত্র দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

রামিসার নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রতিধ্বনি

আ.লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়

রামিসা হত্যাকাণ্ডের বিচার: আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত— সংসদে আইনমন্ত্রী

ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ভাইরাল ‘তেলাপোকা পার্টি’

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জুয়ার বিজ্ঞাপনে ছবি ব্যবহার করায় ফেডারেশনের ওপর ক্ষুব্ধ এমবাপে

গ্রীষ্ম ও সেচ মৌসুমে দিনে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা প্রায় ১৮০০০ মেগাওয়াট

আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা: শিশির মনির

সীমান্তে পুশ ইন ঠেকাতে ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন

১০০ দিনে ১১৮৫ খুন, ডাকাতি, ছিনতাই ও অপহরণের তথ্য দিল টিআইবি

সংসদের দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত ৫ জন

জামায়াত থাকতে আরেকটি জামায়াতের ‘প্রোম্যাক্স’ দল প্রয়োজন ছিল না: রাশেদ

সীমান্তে পুশ ইন ইস্যু আলোচনা হবে বিজিবি-বিএসএফ বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী