ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

লেবাননে নতুন আক্রমণ না হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১৭:৪৮

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। আজ সোমবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, তবে লেবাননে নতুন করে হামলা চালানো হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও ‘কঠোর’ জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছে তেহরান।

দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, বর্তমান সামরিক অভিযান শেষ হলেও পরিস্থিতির অবনতি ঘটলে তারা নতুন পদক্ষেপ নিতে প্রস্তুত।

আল জাজিরা ও বিবিসির তথ্য অনুযায়ী, সোমবার ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের কয়েকটি শহরে পাল্টা হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে হামলা চালানোর পর দেশটির রাজধানী তেহরানসহ তাবরিজ ও ইস্পাহান শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।

লেবাননে হামলার মাধ্যমে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, এমন অভিযোগ তুলে এর আগে উত্তর ইসরায়েলে একঝাঁক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

ইরানের বিপ্লবী গার্ডস (আইআরজিসি) জানিয়েছিল, এই হামলা সপ্তাহব্যাপী টানা আক্রমণের সূচনা মাত্র। এদিকে এপ্রিলের পর প্রথমবার পাল্টাপাল্টি হামলা চালানোর পর ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমার বার্তা/এমই

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। নিজ মালিকানাধীন

ইয়েমেন থেকে হামলার পর আকাশসীমা বন্ধ করে দিলো ইসরায়েল

ইরানের সঙ্গে সঙ্গে দখলদার ইসরায়লকে লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এই হামলার পর

ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপ ইয়েমেনের বিদ্রোহীদের

দখলদার ইসরায়েলের ওপর নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ সোমবার (৮ জুন) এক

আজাদ কাশ্মীরে ৪ পুলিশ সদস্য ও ২ বিক্ষোভকারী নিহত

নিষিদ্ধ ঘোষিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটির (জেএএসি) সমর্থকদের সঙ্গে তীব্র সংঘর্ষে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু-কাশ্মীরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

দুদকে শেখ তুহিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগ

বৈদেশিক বাণিজ্যে বড় ধাক্কা, ১০ মাসে ঘাটতি ২২ বিলিয়ন ডলার

যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে

নির্বাচনের পরের দিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা-ব্যাগ দেবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক

পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প: সংসদে বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয় শিখতে প্রশাসকের ফ্রান্স সফর নাকচ করলেন প্রধানমন্ত্রী

লেবাননে নতুন আক্রমণ না হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান

মে মাসের বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারীর: সংসদে সেলিম ভুঁইয়া

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

দেশে বছরে ময়লার ঝুঁড়িতে ফেলা হচ্ছে ৩৫ লাখ টন খাদ্য: সংসদে খাদ্যমন্ত্রী

বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকতে পারে: শিক্ষামন্ত্রী

আমিনবাজার ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত

বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ

৫ আগস্টের পর পুলিশের ভাবমূর্তি উদ্ধারে বর্তমান সরকার সফল: স্বরাষ্ট্রমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৮ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর