ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ফ্রিজড অর্থ থেকে ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, জানালেন পেজেশকিয়ান

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১০:৫২

ইরানের ফ্রিজড অবস্থায় থাকা অর্থ থেকে ৬০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র। গতকাল সোমবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। এই অর্থপ্রাপ্তিকে ‘বিশাল বিজয়’ বলেও উল্লেখ করেছেন তিনি।

বিশ্বের কয়েকটি দেশের ব্যাংকে ইরানের অর্থ ফ্রিজড অবস্থায় রেখেছে যুক্তরাষ্ট্র। এসবের মধ্যে কাতারে ফ্রিজড অবস্থায় আছে ১ হাজার ২০০ কোটি ডলার। পেজেশকিয়ান জানিয়েছেন, সেই ১ হাজার ২০০ কোটি ডলার থেকে অর্ধেক অর্থাৎ ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান।

গতকাল ইরানের রাষ্ট্রয়াত্ত সংবাদমাধ্যম ইরানাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেছেন, “(ইসলামাবাদ সমঝোতা চুক্তির ভিত্তিতে) গৃহীত পরিকল্পনা অনুযায়ী কাতারে ফ্রিজড অবস্থায় থাকা ১ হাজার ২০০ কোটি ডলার থেকে ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান। এ অর্থ ইরানে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই অর্থছাড় ইরানি জনগণের একটি বিশাল বিজয়।”

পেজেশকিয়ানের এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পর প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিল মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), তবে কোনো কর্মকর্তা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ইসলামাবাদ সমঝোতা চুক্তির আওতায় শর্ত ছিল যে আগামী ৬০ দিন ইরানের তেল রপ্তানির ওপর কোনো নিষেধাজ্ঞা থাকবে না। তবে ফ্রিজড অর্থ তেহরান তখনই পাবে, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হবে।

সেই হিসেবে চুক্তি স্বাক্ষরের অনেক আগেই ফ্রিজড অর্থের একটি অংশ ছাড় পেলো ইরান।

আমার বার্তা /জেএইচ

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

  পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের সময় নিহত ভারতীয় সেনাসদস্যদের তথ্য গোপন করার অভিযোগ

ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কাতারের রাজধানী দোহায় মঙ্গলবার (৩০ জুন) ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্তিন

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

ভেনেজুয়েলায় গত সপ্তাহে পরপর দুটি ভূমিকম্পের পরও উদ্ধার অভিযান শেষ হয়নি। দেশটির বিভিন্ন এলাকায় এখনও

চীনা প্রযুক্তিপণ্যে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

জাতীয় নিরাপত্তার ঝুঁকির কথা উল্লেখ করে চীনের আরও কিছু প্রযুক্তিপণ্য আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

তিস্তায় কমছে পানি বাড়ছে ভাঙন, ঝুঁকিতে সেতু রক্ষা বাঁধ ও সড়ক

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

মুন্সীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ঝোপে মিলল জীবিত নবজাতক

ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেপ্তার

ফ্রিজড অর্থ থেকে ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, জানালেন পেজেশকিয়ান

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

শিক্ষাব্যবস্থাকে এক সুতোয় আনতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

অবিশ্বাস্য! টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডসের, শেষ ষোলোতে মরক্কো

শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

৩০ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

সমালোচনার মুখে পুরোনো মালিকদের ব্যাংকে ফেরার ধারা বাতিলের ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে প্রান্তিক কৃষকদের সাক্ষাৎ, কৃতজ্ঞতা প্রকাশ

সংশোধনীসহ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হলো অর্থবিল