ই-পেপার রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

ক্ষমতাচ্যুত ইমরান খানের পিটিআই
আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৬, ১৪:৪৪

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আজ রোববার (১১ অক্টোবর) প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধক্রমে প্রদেশটিতে জরুরি অবস্থা জারির অনুমোদন দেন।

এরআগে শেহবাজের নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা বৈঠকে বসেছিল। সেখানে শেহবাজকে খাইবার পাখতুনখাওয়ার নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই এই প্রদেশের নির্বাচনে জয় পেয়ে সেখানে সরকার গঠন করেছিল। গত কয়েকদিন ধরে প্রদেশটির মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদির নেতৃত্বে ইমরানকে জেল থেকে মুক্তির আন্দোলন ও লংমার্চ করা হচ্ছে। এরমধ্যেই প্রদেশটিতে জরুরি অবস্থা জারি করা হলো।

সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, মন্ত্রিসভার সদস্যরা পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে প্রস্তাব দেন প্রধানমন্ত্রী যেন প্রেসিডেন্টকে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সংবিধানের ২৩২ এবং ২৩৩ ধারায় খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করেন।

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২২ সালে আস্থাভোটে প্রধানমন্ত্রিত্ব হারান। এরপর ২০২৩ সালের মাঝামাঝিতে তাকে আটক করা হয়। পরবর্তীতে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন তিনি সেই দণ্ড ভোগ করছেন।

তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় পিটিআই তার মুক্তির দাবি করছে। এর অংশ হিসেবে গত ৫ অক্টোবর থেকে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ শুরু করে দলটি। যদিও এখনো তাদের লংমার্চ ইসলামাবাদের দিকে যায়নি। এটি খাইবার পাখতুনখাওয়াতেই সীমাবদ্ধ আছে, যেখানে পিটিআইয়ের শাসন চলছে।

দ্য ডন জানিয়েছে, প্রধানমন্ত্রী শেহবাব শরিফ মন্ত্রিসভার বৈঠকে বলেন, তিনি পিটিআইকে দেশের অর্থনীতি ধ্বংস হতে দেবেন না।

জরুরি অবস্থা জারির কারণে সেখানে এখন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে এবং সাধারণ মানুষ কিছু মৌলিক অধিকার থেকে বঞ্চিত থাকবেন।

মন্ত্রিসভা থেকে জরুরি অবস্থা জারির প্রস্তাব প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির কাছে পাঠানোর পর তিনি সঙ্গে সঙ্গে এটির অনুমোদন দেন। এখন সেখানে জরুরি অবস্থা আর গভর্নর শাসন চলবে। এতে করে পিটিআইকে ক্ষমতাচ্যুত করা হয়েছে।

সূত্র: দ্য ডন

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

সৌদি আরবের রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে মিসাইল হামলায় ১২ জন নিহত ও তিনশরও বেশি

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

বাংলাদেশ সফরে আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রনদীপ সরাই। ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তার

পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

পাকিস্তানের রাওয়ালপিন্ডি জেলায় নিরাপত্তা স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার আশঙ্কায় ৩০ দিনের জন্য ১৪৪

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ বা অপসারণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

ঢাকা-রিয়াদ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে আড়াই হাজার যাত্রী

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি

বাংলাদেশে বাল্যবিবাহ ৫১ শতাংশ, সভ্য সমাজে এটা অকল্পনীয়: সমাজকল্যাণমন্ত্রী

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

হুথিদের কঠোর জবাব দেওয়া হবে, হুমকি সৌদি জোটের

বাংলাদেশে এআই ডেটা সেন্টার ও দ্বিতীয় কাফকো স্থাপনে আগ্রহী মারুবেনি

প্রতিমন্ত্রীর পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদপ্তর ঘেরাও যুবশক্তির

দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর

দুর্গাপূজায় অস্থিতিশীলতা ঠেকাতে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু

মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে: জামায়াত আমির

হাসান মাহমুদের হ্যাটট্রিক, ১ রানে ৪ উইকেট হারালো আফগানিস্তান

চার দিনের সফ‌রে ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: গ্রেপ্তার দেখানো হলো ৪ জনকে

কনটেন্ট ক্রিয়েটররা ই-রিটার্ন দাখিল করবেন যেভাবে

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, অভিজ্ঞ তারকার শূন্য’র রেকর্ড

হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

ভিএআরের সিদ্ধান্তে লা লিগায় প্রথমবার ঘটল এমন ঘটনা