ই-পেপার সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি হিন্দ জমিয়তের

আন্তর্জাতিক ডেস্ক
১৯ অক্টোবর ২০২৬, ১৯:৫৭

জমিয়তে উলামায়ে হিন্দ সরকারের কাছে দাবি জানিয়ে বলেছে, ভারতের দিল্লিতে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ ও সংলগ্ন কবরস্থান রক্ষা করতে হবে ।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ হাকিমুদ্দিন কাসেমির নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশটির কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর সঙ্গে সাক্ষাৎ করে মসজিদটি ভেঙে ফেলার উদ্যোগ ঠেকাতে জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রতিনিধিদলটি জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ আসআদ মাদানির পক্ষ থেকে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পেশ করে। এতে ঐতিহাসিক মসজিদ ও কবরস্থানের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মসজিদে মুসল্লিদের যাতায়াত এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ পুনরায় চালুর দাবি জানানো হয়।

স্মারকলিপিতে বলা হয়, দিল্লির সফদরজং সমাধিসৌধের পেছনে অবস্থিত রেসকোর্স মসজিদটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃত। নতুন দিল্লি পৌর পরিষদের (এনডিএমসি) ঐতিহাসিক ভবনের তালিকায় মসজিদটি ২২ নম্বরে এবং ১৯৭৭ সালের দিল্লি গেজেটে ১৮ নম্বরে তালিকাভুক্ত রয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

প্রতিনিধিদলটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, বিশেষ করে দিল্লি ওয়াক্‌ফ বোর্ড ও এনডিএমসির কাছ থেকে এ বিষয়ে প্রতিবেদন সংগ্রহের জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানায়। পাশাপাশি মসজিদ ও কবরস্থানের আইনি অবস্থান পূর্ণাঙ্গভাবে যাচাই না করে কোনো ধরনের উচ্ছেদ বা ভাঙার পদক্ষেপ না নেওয়া নিশ্চিত করার দাবি জানানো হয়।

জবাবে কেন্দ্রীয় সংখ্যালঘুবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি সমাধানে তাঁর পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালানোর আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছে প্রতিনিধিদল।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

১৩০ এ হজ পালন করা আলজেরিয়ার সেই নারীর ইন্তেকাল

আলজেরিয়ার সবচেয়ে প্রবীণ নারী হিসেবে পরিচিত হাজ্জা সারহুদা সিতিতি মারা গেছেন। প্রচলিত জন্মসাল অনুযায়ী, মৃত্যুকালে

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি

ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির শীর্ষ সামরিক প্রযুক্তিবিদ এবং ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি। গত

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক ১৯

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

বিক্ষোভে উত্তাল ফ্রান্স: গ্রেপ্তার ২৪০০, আহত সহস্রাধিক পুলিশ

স্কুলশিক্ষা সংস্কার ও জীবনযাপনের ব্যয় বৃদ্ধির দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। সাধারণ অহিংস প্রতিবাদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোনা ব্যবসায়ী দিলীপ আগরওয়ালা গ্রেপ্তার

দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি হিন্দ জমিয়তের

কাবার গিলাফের টুকরা উপহার পেলেন বাংলাদেশী লেখক যাইনুল আবিদীন

পূজামণ্ডপের সাজসজ্জায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

পূজামণ্ডপ পরিদর্শনে ৩ জেলায় যাচ্ছেন প্রধানমন্ত্রী 

১৩০ এ হজ পালন করা আলজেরিয়ার সেই নারীর ইন্তেকাল

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন অভিবাসী শ্রমিক, আরেকজন ওমরাযাত্রী

পূজামণ্ডপে যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ

জমিয়তের প্রবীণ নেতা শায়খ খায়রুল ইসলামের ইন্তেকাল

৩২ সপ্তাহে বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ

জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে

শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি, ১৩ নির্দেশনাসহ সতর্ক করল ফায়ার সার্ভিস

ঘরে বসে জাল টাকা তৈরি, ল্যাপটপ-প্রিন্টারসহ যুবক গ্রেপ্তার

দেশে হামে মৃত্যু ছাড়াল ১২০০

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হলেন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মেহরদাদ আখলাঘি

ক্যান্সার চিকিৎসায় বাজেটের বড় অংশ ব্যয় করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী