ই-পেপার বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম: রুবিও

আমার বার্তা অনলাইন:
২১ অক্টোবর ২০২৬, ১০:৪১

ইরানে ক্ষমতাসীন ইসলামি প্রজাতন্ত্রী সরকার ‘কট্টরপন্থি শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে’ থাকায় তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সমঝোতা বা স্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানো ‘কঠিন’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন তিনি।

গত কাল ২০ সেপ্টেম্বর মঙ্গলবার মার্কিন সম্প্রচার সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেছেন, “ইরানি শাসকদের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো কঠিন... দুর্ভাগ্যবশত, তারা দক্ষ আলোচক নয় এবং কট্টরপন্থী শিয়া ধর্মীয় নেতাদের নিয়ন্ত্রণে রয়েছে।” তিনি আরও যোগ করেন, “তারা ধর্ম দ্বারা পরিচালিত হয়। তাদের সাথে কোনো চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন।”

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় দু’দশক ধরে টানাপোড়েনের জের ধরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে বিমান অভিযান শুরু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনী এবং সেদিন থেকেই শুরু হয় যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত। সংঘাতের প্রথম দিনই আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান এবং তার জবাব হিসেবে ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ জারি করে যুক্তরাষ্ট্র। দু’পক্ষের এই অবরোধ-পাল্টা অবরোধের কারণে গত ৮ মাস ধরে জ্বালানির আন্তর্জাতিক বাজারে অস্থিরতা চলছে।

পাকিস্তানের মধ্যস্থতায় এর মধ্যে দু’বার যুদ্ধবিরতি ঘোষণা করেছে দু’পক্ষ। গত জুন মাসে ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তি’ নামে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিও স্বাক্ষর করেছে; কিন্তু এসব উদ্যোগ শেষ পর্যন্ত আর ফলপ্রসূ হয়নি।

যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত হরমুজ প্রণালিতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে ইরানের হামলার কঠোর সমালোচনা করেছেন রুবিও। এ ধরনের হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন; সেই সঙ্গে এ কৌশলকে নাৎসী বাহিনীর সাবমেরিন কৌশলের সঙ্গেও তুলনা করেছেন।

রুবিও বলেছেন, ““আমরা এমন একটি দেশকে দেখছি, যারা প্রকাশ্যে ঘোষণা করছে যে তারা বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমরা এমন কিছু আর দেখিনি। এটা রীতিমতো নজিরবিহীন।”

“তারা এমন কৌশল ব্যবহার করছে যা নাৎসি সাবমেরিনগুলোর কথা মনে করিয়ে দেয়। এটি এমন একটি বিষয়, যার নিন্দা জানাতে বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।”

উল্লেখ্য, মধ্যস্থতা তৎপরতার অংশ হিসেবে সম্প্রতি তেহরান সফরে গিয়েছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। সেখানে ইরানের পার্লামেন্টের স্পিকার এবং ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারের শীর্ষ মুখপাত্র বাঘের ঘালিবাফের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

সে বৈঠকে বাঘের ঘালিবাফ বলেছেন, তেহরান ওয়াশিংটনকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ ৭টি শর্ত দিয়েছে। এসব শর্ত পূরণ হওয়ার আগ পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো আলোচনা শুরু করবে না তেহরান।

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ৭, লোক কল্যাণ মার্গের পাশে অবস্থিত ঐতিহাসিক রেসকোর্স মসজিদ

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে একটি বড় ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৩ জন নিহত

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এখন পর্যন্ত ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে তার

সৌদি সুরক্ষায় যুক্তরাজ্যের যুদ্ধবিমান মোতায়েন 

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধবিমান পাঠানোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক নির্মূলে একটি সংগঠন গড়ে তুলতে চাই: ইশরাক হোসেন

নিরাপদে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন: প্রতিমন্ত্রী পুতুল

সাত বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর

আলজেরিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের বৈঠক

মোদির বাসভবনের পাশের ঐতিহাসিক মসজিদ খালি করার নির্দেশ

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি: তারেক রহমান

মিসরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১৩ পর্যটক নিহত

যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন

উচ্চ মূল্যস্ফীতি ও ঋণ শোধের চ্যালেঞ্জে বাংলাদেশ, রিজার্ভে দ্বিগুণ চাপ

ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা কম: রুবিও

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দাম ফের ১১০ ডলার

স্হানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা প্রত‍্যাহার, প্রধানমন্ত্রীর রাস্ট্রনায়োকচিত মনোভাবের প্রমাণ

২১ অক্টোবর ঘটে যাওয়া নানান ঘটনা

‌'গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় মৃত্যু সরকারের ব্যর্থতা' 

সৌদি সুরক্ষায় যুক্তরাজ্যের যুদ্ধবিমান মোতায়েন 

ডিবির অভিযানের পর সেই অতিরিক্ত ডিআইজি ক্লোজড

সীমান্তের ওপারের পয়সায় এখানে বসে অস্থিরতা তৈরির চেষ্টা করছে

হবিগঞ্জ ইকরায় পরীক্ষার ফল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম বেছে নিয়েছে বন্দীরা 

নিউইয়র্কে দোয়া মাহফিলে চরমোনাই পীর