ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

ফোল্ডেবল ফোন কেনার আগে যা জানা জরুরি

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৫, ১১:১২

ফোল্ডেবল স্মার্টফোন এখন প্রযুক্তিপ্রেমীদের জন্য একটি নতুন ট্রেন্ড। একদিকে এটি ফোন, অন্যদিকে এটি ট্যাবলেটের অভিজ্ঞতা দিতে পারে। তবে দামি এই ডিভাইস কেনার আগে কিছু বিষয় ভালোভাবে বিবেচনা করা দরকার।

প্রথমেই ভাবতে হবে, আপনি ফোল্ডেবল ফোন কেন কিনছেন? শখের জন্য, নাকি কাজে লাগবে বলে? যারা মাল্টিটাস্কিং করে—যেমন অফিসের কাজ, ট্রেডিং, ভিডিও এডিটিং বা প্রেজেন্টেশন তৈরি করেন, তাদের জন্য ফোল্ডেবল ফোন দারুণ উপযোগী। বড় স্ক্রিনে একসঙ্গে একাধিক অ্যাপ চালানো অনেক সহজ হয়।

আর যারা শুধুমাত্র স্টাইল বা ফ্যাশনের জন্য ফোন কিনতে চান, তাদের জন্য ফ্লিপ ফোন ভালো পছন্দ হতে পারে। এগুলোর ডিজাইন আকর্ষণীয় এবং সহজে ভিডিও বা সেলফি তোলা যায়। তবে এগুলো মূলত শখের জিনিস, কাজের জন্য সবসময় উপযোগী নয়।

ফোল্ডেবল ফোন ভেঙে গেলে মেরামতের খরচ সাধারণ ফোনের চেয়ে অনেক বেশি। স্ক্রিন নষ্ট হলে সেটি পাল্টাতে ফোনের প্রায় এক-তৃতীয়াংশ থেকে অর্ধেক দাম পর্যন্ত লাগতে পারে। কারণ এর যন্ত্রাংশ বিশেষ ধরনের, এবং শুধুমাত্র অফিসিয়াল সার্ভিস সেন্টারেই এগুলো ঠিক করা যায়। তাই ফোন কেনার সময় থেকেই মেরামতের জন্য আলাদা বাজেট ভাবা ভালো।

সব অ্যাপ এখনো ফোল্ডেবল স্ক্রিনে ঠিকভাবে চলে না। ভাঁজ খুলে বড় স্ক্রিনে ভিডিও দেখলে ওপর-নিচে কালো বর্ডার দেখা যায়, আর জুম করলেও ভিডিওর কিছু অংশ কেটে যায়। যদিও গুগল ডেভেলপারদের এই সমস্যাগুলো ঠিক করতে উৎসাহ দিচ্ছে, তবুও এখনো অনেক অ্যাপ সঠিকভাবে অপটিমাইজড নয়।

বুক-স্টাইল ফোল্ডেবল ফোন সাধারণত মোটা ও ভারী হয়। যারা এক হাতে ফোন ব্যবহার করেন বা পকেটে রাখতে চান, তাদের জন্য এগুলো কিছুটা অসুবিধাজনক। কেস ব্যবহার করলে ওজন ও পুরুত্ব আরও বেড়ে যায়।

ব্যাটারিও বড় সমস্যা। ফোন ভাঁজযোগ্য হওয়ায় ভেতরের যন্ত্রাংশ বেশি জায়গা নেয়, ফলে বড় ব্যাটারি ব্যবহার করা যায় না। এতে চার্জ দ্রুত শেষ হয়ে যায়। ভবিষ্যতে সিলিকন-কার্বন ব্যাটারি প্রযুক্তি দিয়ে এ সমস্যার সমাধান হতে পারে বলে আশা করা যায়।

আমার বার্তা/জেএইচ

ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন

মানবজাতির ইতিহাসে প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয়

তৃতীয় পক্ষের টুলে নিরাপত্তা ত্রুটি, ব্যবহারকারীর তথ্য অক্ষত: ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই জানিয়েছে, তাদের ব্যবহৃত একটি তৃতীয় পক্ষের ডেভেলপার টুলে নিরাপত্তা ত্রুটি শনাক্ত

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

ডিজিটাল দুনিয়ায় তথ্য খোঁজার ধরনে বড় পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর সার্চ টুলের কারণে

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (এসএমডব্লিউ-৪) রক্ষণাবেক্ষণ কাজের জন্য  বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে পরবর্তী ৩
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমোদন পেল বাংলাদেশ

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ইসলামিক ফাউন্ডেশনে পুনরায় জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন বিল্লাল বিন কাশেম

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট

‘টাইম’র ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের তালিকায় তারেক রহমান

‘সুপারনিউমারারি পদোন্নতি’ পাওয়া ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি

প্রতিযোগিতায় টিকে থাকতে নীতি সহায়তা চান পোশাক উৎপাদক ও রপ্তানিকারকরা

মালদ্বীপের ‘পোল-অ্যান্ড-লাইন’ টুনা মাছ বিশ্বজুড়ে সমাদৃত

অর্থনীতিকে গতিশীল করতে সিএমএসএমই খাতের উন্নয়নের বিকল্প নেই: অর্থ উপদেষ্টা

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

কর্ণফুলি টানেলকে কর্যকর করতে পণ্যবাহী যাতায়াত বাড়ানো প্রয়োজন

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ যুবককে আটকের পর পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে চায় যুক্তরাজ্য

জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

যাত্রাবাড়ী ও উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬২ জন

কক্সবাজারে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

একমাসে হাম ও হাম সন্দেহে ১৯৮ শিশুর মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস ইইউয়ের

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাছাইট মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা