ই-পেপার শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

রিট খারিজে ইশরাক হোসেনের কর্মী-সমর্থকদের আনন্দ মিছিল

আমার বার্তা অনলাইন
২২ মে ২০২৫, ১২:৩৭

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট হাইকোর্ট খারিজ করে দেওয়ায় বিএনপির নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট খারিজের আদেশ দেন।

খবর পেয়ে রাজধানীর কাকরাইল মসজিদ মোড়ে অবস্থানরত বিএনপির নেতাকর্মীরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। স্লোগান দিয়ে নেতাকর্মীরা বলতে থাকেন, এই মুহূর্তে খবর এলো, ইশরাক মেয়র হলো’, ‘এই মাত্র খবর এলো, জনগণের বিজয় হলো’।

এরপর বিএনপির নেতাকর্মীরা আনন্দমিছিল নিয়ে কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস্য ভবন মোড়ের দিকে রওনা দেন।

এর আগে নগর ভবনের সামনে টানা অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যান বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যান তারা।

বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়েও অবস্থান করতে দেখা যায় ইশরাক সমর্থকসহ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। রাতভর সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।

আমার বার্তা/জেএইচ

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় অদম্য নারী পুরস্কার কার্যক্রমের

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং সেখানকার আকাশপথে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে বড় ধরনের বিপর্যয়ের

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭–৯ উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি এবং রক্ষণাবেক্ষণে অনিয়মের তথ্য পাওয়া

ঐতিহাসিক ৭ মার্চ জাতির উজ্জ্বলতম দিন

ঐতিহাসিক ৭ মার্চ আজ। বাঙালি জাতির মুক্তিসংগ্রামের ইতিহাসের অবিস্মরণীয় একটি দিন। ১৯৭১ সালের এই দিনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে: মার্কিন অর্থমন্ত্রী

‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া

হরমুজ প্রণালী খোলা, তবে সবার জন্য নয়: ইরান

যে ৫ খাবার হৃদযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে

লিভারপুলকে কোয়ার্টার ফাইনালে তুললেন সালাহ-রবার্টসন

ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইসরায়েলের

ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন মার্কিন পররাষ্ট্র দপ্তরের

শিশুদের মোবাইল আসক্তি ঠেকাতে কর্ণাটকের কড়া সিদ্ধান্ত

৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল করলো বিমান

পরিস্থিতি সামাল দিতে দ্বিগুণের বেশি দামে ২ কার্গো এলএনজি কিনলো সরকার

মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, থাকছেন যারা

রাজধানীতে সড়কে গেল বাবা-মেয়েসহ ৪ জনের প্রাণ

হত্যা থেকে হয়রানি—এক বছরে সাংবাদিক নির্যাতনের ভয়ংকর হিসাব

তারেক রহমানের ভিভিআইপি ফ্লাইটের ব্যবহৃত বিমানে বড় ত্রুটি

ঐতিহাসিক ৭ মার্চ জাতির উজ্জ্বলতম দিন

৭ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

জালানি তেল বিক্রয়ে বিপিসির নতুন সিদ্ধান্ত

সাভারে ৩দিনব্যাপী যুব উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন

ঢাকা বোট ক্লাবে সেহরি নাইট, সদস্যদের উচ্ছ্বসিত অংশগ্রহণে উজ্জীবিত ক্লাব প্রাঙ্গণ

সাবেক দুই উপদেষ্টাকে গ্রেফতার দাবিতে জামায়াতের বিক্ষোভ