ই-পেপার রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২

অ্যাটর্নি জেনারেল পদত্যাগ না করেও জাতীয় নির্বাচন করতে পারবেন

আমার বার্তা অনলাইন:
০৬ নভেম্বর ২০২৫, ১৬:৩৯
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান/ফাইল ছবি

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তিনি সংবিধান অনুযায়ী বর্তমান পদ না ছেড়েও জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরানো নিয়ে আপিল বিভাগের শুনানির পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

মো. আসাদুজ্জামান জানান, অ্যাটর্নি জেনারেল সরকারি কোনো কর্মচারী নন। তিনি সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী। এটি সরকারি কোনো কর্মচারীর পদ নয়। অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে অথবা না করেও নির্বাচন করতে পারেন, এটি প্রতিষ্ঠিত।

‘আমার দায়িত্ব পালনের সময় আমি রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল,’ যোগ করেন তিনি।

মানুষ মনে করেন অ্যাটর্নি জেনারেল নিরপেক্ষ থাকবেন- সাংবাদিকদের এমন মন্তব্যের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের পক্ষের। এমনকি অ্যাটর্নি জেনারেল যদি মনে করেন কোনো ঘটনায় সরকারের কোনো পদক্ষেপ সমর্থনযোগ্য না, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, তাহলে সেটার বিরোধিতা করা। সেটাই হলো আইন।

এসময় তিনি আরও বলেন, ‘পদে থেকেও নির্বাচন করা যাবে। এতে আইনে কোনো বাধা নেই।’

আসাদুজ্জামান দাবি করেন, অ্যাটর্নি জেনারেলের নির্বাচন করা নিয়ে বুধবার (৫ নভেম্বর) সংবাদ ঠিকভাবে প্রচার হয়নি।

আমার বার্তা/এমই

জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে, হাইকোর্টের রায়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও নিজ নিজ দলীয় প্রতীকে নির্বাচনের বিধানের বৈধতা প্রশ্নে

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অর্জন-ব্যর্থতা আমাদের মেনে নিতে হবে

সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাফল্য যেমন আমাদের অর্জন হবে, এটার ব্যর্থতাও কিন্তু আমাদের মেনে নিতে হবে।

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নির্ধারণ অবৈধ: হাইকোর্ট

ফরিদপুর-৪ সংসদীয় আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগি এবং হামিরদি ইউনিয়ন দুটিকে ফরিদপুর-২ আসনের নগকান্দা উপজেলার

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী ঘাঁটিতে হামলায় ৬ বাংলাদেশি নিহত

স্বর্ণ চুরির মিথ্যা অভিযোগে পরিবারের ওপর নির্যাতন

বারবার পাল্টাচ্ছে অবস্থান, হাদির হামলাকারীকে ধরতে পুলিশের অভিযান

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন ফয়সাল করিম নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী

সন্ত্রাস দমনে চালু হচ্ছে ডেভিল হান্ট ফেইজ-২ : স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনকে বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে: মনিরুল হক

বগুড়ায় শিশু ধর্ষণের আসামি জামিনে মুক্ত, মামলা তুলে নিতে হুমকি

প্রায় ১২ ঘণ্টা পর কেরানীগঞ্জের সেই ভবনের আগুন নিয়ন্ত্রণে

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় একদিন পেরিয়ে গেলেও হয়নি কোনো মামলা

ওসমান হাদির ওপর হামলা নির্বাচনে প্রভাব ফেলবে না: নির্বাচন কমিশনার

মানবাধিকার কমিশন অধ্যাদেশ আমলাতান্ত্রিক দখলদারিত্বে জিম্মি

যেকোনও মূল্যে দেশে জাতীয় নির্বাচন হতে হবে: তারেক রহমান

চরম হতাশার মুহূর্তে আল্লাহর ওপর ভরসা রাখার গুরুত্ব

মোবাইলে কথা বলতে বলতেই ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যমুনা অয়েলের তেল চুরি সিন্ডিকেট প্রধান হেলালের প্রধান সেনাপতি এয়াকুব গ্রেপ্তার

২০২৬ সালে বিশ্ববাজারে সোনার দাম বাড়াতে পারে ৪,৯০০ ডলারে

অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি শুরু

ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা প্রকাশ