ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

অস্ত্র হাতে আমার ছবি দেখলে নেত্রী যেন রাগ না করেন: কাদেরকে শামীম ওসমান

আমার বার্তা অনলাইন:
১৯ জানুয়ারি ২০২৬, ১৬:৪৮

‘পুলিশ কিছু করতে পারছিল না। সাহায্য চাইছে। আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে। আমি কিন্তু আর অস্ত্র ছাড়া মুভ করতে পারছি না। দৌড়াইয়া পানিতে নামাইছি সবগুলারে। দুইটারে ধরছি, এখন যাচ্ছি সিদ্ধিরগঞ্জে। আর সজল মোল্লার সাথে আলাপ করছি, বলছি তোমরা আমাকে সাপোর্ট দাও। আমরা চিটাগং রোড খালি করতাছি। আপনি একটু আপাকে অর্থাৎ আপনি একটু নেত্রীকে বলে দিয়েন, অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করেন।’

কথাগুলো নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের। চব্বিশের জুলাই আন্দোলন ঘিরে এভাবেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে কথা বলেছিলেন তিনি। তাদের সেই ফোনালাপের কিছু কথা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

সোমবার (১৯ জানুয়ারি) নারায়ণগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির সময় ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে শামীম ওসমানের কথোপকথনের কিছু অংশ তুলে ধরে প্রসিকিউশন।

এ বিষয়ে প্রসিকিউটর তামিম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজ প্রসিকিউশনের পক্ষ থেকে একটি ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। এটি হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ। যেখানে বহু ছাত্র-জনতাকে হত্যা করা হয়েছে। এর মধ্যে একটি অংশের চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।

তিনি বলেন, আমরা তিনটি অভিযোগ এনেছি। অর্থাৎ ২০২৪ সালের ১৯ জুলাই, ২১ জুলাই ও ৫ আগস্ট— এই তিন দিনে শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যা করা হয়। গুলি ও দেশীয় অস্ত্রে কুপিয়ে অসংখ্য ছাত্র-জনতাকে আহত করা হয়। এখানে শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনকে আসামি করা হয়েছে। ফরমাল চার্জটি ট্রাইব্যুনাল দেখেছেন। এ ছাড়া আমাদের দাখিল করা তথ্যপ্রমাণ পর্যালোচনা করে এসব আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। আগামী ২৬ জানুয়ারি তাদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পরোয়ানা জারি করা হয়েছে।

এই প্রসিকিউটর বলেন, এ ঘটনার অন্যতম প্রধান আসামি শামীম ওসমান। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে নিয়মিত মোবাইলে যোগাযোগ রাখতেন তিনি। যার কল রেকর্ড ও সিডিআর আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি। তার একটি কথোপকথন আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি, যা ২০২৪ সালের ১৯ জুলাইয়ের। অর্থাৎ ওইদিন ওবায়দুল কাদেরকে ফোন করে আন্দোলন দমন নিয়ে কথা বলেন শামীম ওসমান। তাদের কথোপকথন থেকে আমরা দেখিয়েছি, তিনি অস্ত্র ব্যবহার করে নারায়ণগঞ্জে হত্যাযজ্ঞ চালিয়েছেন। নারায়ণগঞ্জ শেষ করে তিনি সিদ্ধিরগঞ্জে গিয়েছেন। সিদ্ধিরগঞ্জ শেষ করে খালি করেছেন চিটাগং রোড। নিজে বলেছেন যে ‘আমার হাতে অস্ত্রের ছবি দেখলে নেত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন রাগ না করেন।’ আর এ অনুমোদন নিয়েছেন ওবায়দুল কাদেরের কাছ থেকে। ফোনালাপের ফরেনসিক টেস্টও আমরা ট্রাইব্যুনালে জমা দিয়েছি।

এদিন সকালে ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে শুনানি করে প্রসিকিউশন।

আমার বার্তা/এমই

অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউট

অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের তথ্য উদঘাটনের উদ্দেশে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই

বিধিবহির্ভূতভাবে রাজউকের প্লট গ্রহণের অভিযোগে দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে

দুদকের মামলায় আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই

সন্ত্রাসবিরোধী আইনের পর দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বুধবার (১১ মার্চ) ঢাকা

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ-এর প্রতিটি শব্দ ও অক্ষরের প্রতি বর্তমান সরকার পূর্ণ অঙ্গীকারাবদ্ধ এবং এটি বাস্তবায়নে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান-সমর্থিত ইরাকি গোষ্ঠীর হামলায় ১৩ মার্কিন সেনা নিহত

বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশ করতে চায় মন্ত্রণালয়

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি

ডেঙ্গু–চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে তেলের দামে নজিরবিহীন ওঠানামা

ঈদে বিমানবন্দর থেকে জয়দেবপুর বিআরটি লেনে একমুখী চলবে গাড়ি

সংস্কার প্রস্তাবের আলোকে বিরোধীদল যতটুকু পাবে, ততটুকু চাই: জামায়াত আমির

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১১৪ রানেই অলআউট পাকিস্তান

থার্ড টার্মিনাল চালু করতে ৬ থেকে ৯ মাস লাগবে: বিমান প্রতিমন্ত্রী

আউট সোর্সিং জনবল নিয়োগে পরিচালক তুহিনের ২৫ কোটি টাকার টার্গেট

বগুড়া-৬ ও শেরপুর-৩ উপনির্বাচনে গণভোট থাকছে না: ইসি

পাম্পে পুলিশের সঙ্গে সেনা সদস্য মোতায়েন চায় ওনার্স অ্যাসোসিয়েশন

বাংলাদেশের খেলা দেখতে মিরপুরে জাইমা রহমান

ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্বামী–স্ত্রী, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক

পাবনায় র‍্যাবের অভিযানে নারী গ্রেফতার, উদ্ধার শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম

৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে মার্কিন সামরিক বাহিনী

অনৈতিক কর্মকাণ্ডের তথ্য উদঘাটনেই ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউট