ই-পেপার শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

আমার বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬, ১১:৩৮

রোজায় শরীরের যত্ন নেওয়া যেমন জরুরি, তেমনি ত্বকের যত্ন নিতে হয় পার্লারের চেয়ে ঘরের ছোট উপাদানেই লুকিয়ে থাকতে পারে গ্ল্যামারাস স্কিনের রহস্য। দূষণ, অনিয়মিত খাওয়া-দাওয়া এবং রাসায়নিক প্রসাধনীর ভিড়ে আমাদের ত্বক প্রায়ই তার স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে। এ সময় মুসুর ডাল হতে পারে আপনার ত্বকের সবচেয়ে বড় ভরসা।

যুগ যুগ ধরে প্রাকৃতিক রূপচর্চায় মুসুর ডালের ব্যবহার হয়ে আসছে। আধুনিক রূপবিশেষজ্ঞরাও এর গুণাগুণের প্রশংসা করেছেন।

মুসুর ডাল ত্বকের জন্য ম্যাজিক

মুসুর ডাল কেবল রান্নার উপাদান নয়; এটি প্রাকৃতিক ‘ক্লিনজার’ হিসেবে কাজ করে। এতে প্রচুর প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে, যা ত্বকের গভীরে পৌঁছে ময়লা পরিষ্কার করে এবং মৃত কোষ সরিয়ে ফেলে। নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল, কোমল এবং কোমল টোন বজায় থাকে। নিয়মিত ব্যবহারে এটি কেবল বলিরেখা কমায় না, বরং ট্যানিং এবং পিগমেন্টেশনও দূর হয়।

যেভাবে মুসুর ডাল দিয়ে প্যাক বানাবেন-

শুষ্ক ও প্রাণহীন ত্বকের জন্য

শুষ্ক ও প্রাণহীন ত্বকের জন্য মুসুর ডাল বিশেষ উপযোগী। ২ চা চামচ মুসুর ডালের গুঁড়ার সঙ্গে ১ চা চামচ মধু এবং২ চা চামচ কাঁচা দুধ মিশিয়ে মুখে মেখে ১৫ মিনিট রাখুন। ধুয়ে ফেলার পর তফাত নিজের চোখে লক্ষ্য করা যাবে-ত্বক হবে মাখনের মতো নরম।

তৈলাক্ত ত্বক ও রোদে পোড়া দাগ দূর করতে

যাদের ত্বক তৈলাক্ত বা রোদে পোড়া দাগ বেশি, তারা মুসুর ডালের গুঁড়ার সঙ্গে সামান্য লেবুর রস ও গোলাপ জল মিশিয়ে প্যাক বানাতে পারেন। মুখে ও ঘাড়ে লাগিয়ে হালকা শুকিয়ে গেলে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। এতে অতিরিক্ত তেল কমে এবং ট্যান দূর হবে।

বলিরেখা ও বয়সের ছাপ কমাতে

বয়সের ছাপ বা বলিরেখা কমাতে ১ চা চামচ মুসুর ডালের সঙ্গে ১ চিমটি হলুদ এবং ১ চা চামচ দই মিশিয়ে মাস্ক তৈরি করুন। দইয়ের ল্যাকটিক অ্যাসিড এবং মুসুর ডালের স্ক্রাবিং এফেক্ট ত্বককে এক্সফোলিয়েট করে এবং বয়সের ছাপ দূর করবে।

ব্যবহারের সঠিক নিয়ম

প্যাক ব্যবহারের আগে মুখ হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিন, যাতে ত্বকের ছিদ্র খুলে যায়। প্যাক ধোয়ার পর অ্যালোভেরা জেল বা হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। সপ্তাহে অন্তত ২দিনএই নিয়ম মানলে ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, কোমল ও দাগহীন।

ছোট এই উপাদান, মুসুর ডাল, ঘরেই আপনার ত্বকের জন্য এক ধরনের প্রাকৃতিক ম্যাজিক। সঠিকভাবে ব্যবহার করলে দূষণ, ট্যানিং এবং বলিরেখার প্রভাব কমিয়ে তা ত্বককে করে তোলে প্রাণবন্ত, মসৃণ এবং উজ্জ্বল।

সূত্র: বি বিউটিফুল ইন্ডিয়া, এনটিটিভি

আমার বার্তা /জেএইচ

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

মালয়েশিয়ার পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য তেরেঙ্গানু (Terengganu)। এই রাজ্যটি আজ

সিলেটের পর এবার কুড়িগ্রামে বিস্তৃত নাদিরার নারী উন্নয়ন প্রকল্প

দেশের উত্তরাঞ্চলের অবহেলিত জনপদ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার জামতলা গ্রামে শুরু হয়েছে নতুন সম্ভাবনার গল্প। সুবিধাবঞ্চিত

আখের রস না কি ডাবের পানি, গরমে কোনটি বেশি উপকারী?

যখন গরম চরমে ওঠে, তখন আমরা বেশিরভাগই ঠান্ডা ও সতেজকারক কিছুর দিকে হাত বাড়াই। গ্রীষ্মের

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং ম্যাকুলার ডিজেনারেশন, ছানি ও অন্যান্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

মমেক হাসপাতালে হাম উপসর্গে নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি: রোনালদো

শনিবার দেশজুড়ে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

জুলাই অভ্যুত্থানে শহীদদের অধিকাংশই শ্রমিক: জ্বালানি প্রতিমন্ত্রী

লুকিয়ে রাখা অস্ত্র বের করছে ইরান, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রও

রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেছেন জিয়াউর রহমান: রাষ্ট্রপতি

ইতালিতে ছোট ভাইকে হত্যা করে পরিবারকে মরদেহ দেখাল বড় ভাই

২২৬ পেরিয়ে যাব, বিজেপি টাকা দিয়ে বুথফেরত সমীক্ষা দেখিয়েছে

বৃষ্টি ও তেলের দামের প্রভাব পড়েছে বাজারে

আমাদের প্রথম দায়িত্ব জনগণের দেখভাল করা: সংসদে প্রধানমন্ত্রী

৩৭ হাজার কোটির ১৪ এয়ারক্রাফট কেনার চুক্তি স্বাক্ষর করল বিমান

নারায়ণগঞ্জে নববর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বিএনপি জুলাই সনদ থেকে সরে যায়নি আঁকড়ে ধরেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

বাংলাদেশের এক নম্বর সমস্যা—বেকারত্ব

কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজ দেশে নিপীড়নের শঙ্কার কথা বললে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্ব হবে, কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক নয়: সংসদে গয়েশ্বর

প্রাইজবন্ডের ১২৩তম ‘ড্র’ অনুষ্ঠিত, ৬ লাখ টাকা পেল ০০০১০৩৫ নম্বর