ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা

ডা.এম ইয়াছিন আলী:
১৫ এপ্রিল ২০২৬, ২১:১০
আপডেট  : ১৬ এপ্রিল ২০২৬, ১৪:২২

নিয়মিত হাঁটা বা ব্যায়ামের অভ্যাস যাঁদের আছে, তাঁরা এই তীব্র তাপপ্রবাহের সময় অস্বস্তিতে ভোগেন। অনেকে অসুস্থও হয়ে পড়তে পারেন। কিন্তু ডায়াবেটিস, হৃদ্‌রোগ, স্থূলতাসহ নানা রোগে আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত হাঁটা উচিত। তাহলে এই গরমে কী করবেন?

তীব্র গরমে ব্যায়াম করা বা হাঁটার সময় হিট স্ট্রোক, পানিশূন্যতা বা অতিরিক্ত ক্লান্তির ভাব হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এ জন্য কিছু বিষয় খেয়াল রাখা খুব জরুরি।

যা করবেন

ব্যায়ামের আগে, মাঝখানে ও পরে প্রচুর পানি পান করতে হবে। বেশি ঘাম হলে ইলেকট্রোলাইটযুক্ত পানীয় (যেমন ওআরএস, লেবু-লবণপানি) পান করা ভালো। তৃষ্ণা না পেলেও নিয়মিত পানি পান করুন। পাতলা, ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরুন, যাতে গরম কম লাগে। সুতির কাপড় বেশি উপযোগী, কারণ এটি ঘাম শোষণ করে নেয়।

কখন ও কোথায় ব্যায়াম করবেন

ব্যায়াম করার জন্য সঠিক সময় নির্বাচন করতে হবে। ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত অথবা সন্ধ্যার পর অপেক্ষাকৃত শীতল আবহাওয়ায় ব্যায়াম করুন। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদ সবচেয়ে বেশি থাকে; এ সময় ব্যায়াম করা এড়িয়ে চলুন। সম্ভব হলে ছায়াযুক্ত পার্কে বা ঘরের মধ্যে অথবা শীতাততপ নিয়ন্ত্রিত জিমে ব্যায়াম করুন। খোলা জায়গায় ব্যায়াম করলে সঙ্গে টুপি, ছাতা বা রোদচশমা রাখতে পারেন। ব্যায়ামের আগে হালকা খাবার খান। ভারী খাবার এড়িয়ে চলতে হবে। তরমুজ, শসা, ডাব ইত্যাদি পানিশূন্যতা রোধে সহায়ক।

সতর্কতা

যাঁদের উচ্চরক্তচাপ, হৃদ্‌রোগ বা শ্বাসকষ্ট আছে, তাঁরা বিশেষ সতর্কতা অবলম্বন করুন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। নিজের শরীরের সংকেত শুনুন। মাথা ঘোরা, বমি ভাব, দুর্বলতা, ঘন ঘন ঘাম হওয়া বা ঘাম বন্ধ হয়ে যাওয়া—এসব হিট স্ট্রোকের লক্ষণ হতে পারে। সঙ্গে সঙ্গে বিশ্রাম নিন ও পানি পান করুন। বেশি ক্লান্ত লাগলে ব্যায়াম বন্ধ করে ছায়াযুক্ত ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন। ব্যায়ামের পর ঠান্ডা পানি দিয়ে হাত-মুখ ধুয়ে নিতে পারেন। ঘরে ফিরে ঠান্ডা জায়গায় বিশ্রাম নিন। একটু বিশ্রাম নিয়ে গোসল করে নিন।

ডা.এম ইয়াছিন আলী, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

সমস্যাটা এখানেই। বেশিরভাগ মানুষই জানেন না যে তাদের এই সমস্যাটি আছে। তারা তাদের স্বাভাবিক জীবনযাপন

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

স্কুলপড়ুয়া শিশুদের বয়স হলো শারীরিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় সঠিক

ভ্যাপসা গরমে শরীর হবে এসির মতো ঠান্ডা, এই খাবারগুলোই মহৌষধ

প্রচণ্ড গরমে আমাদের শরীরে পিত্তের প্রভাব বেড়ে যায়। এর ফলে পেটের গোলমাল, ত্বকে র‍্যাশ এবং

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

মালয়েশিয়ার পূর্ব উপকূলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রাজ্য তেরেঙ্গানু (Terengganu)। এই রাজ্যটি আজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই