ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

দেশের ৬৮ ভাগ বাস-ট্রাক চালক কানে শোনেন না: পরিবেশ উপদেষ্টা

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৫, ১১:৪৮

দেশের ৬৮ ভাগ বাস-ট্রাক চালক কানে শোনেন না বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে শব্দদূষণ নিয়ে কথা বলার সময় এ মন্তব্য করেন তিনি।

পরিবেশ উপদেষ্টা বলেন, ঢাকার মতো এত আওয়াজের শহর পৃথিবীতে আর কোথাও নেই। শব্দদূষণ ও বায়ুদূষণে আমরা এক নম্বর। বাংলাদেশের বাস বা ট্রাকের ৬৮ ভাগ ড্রাইভার কানে শোনেন না।

রিজওয়ানা হাসান বলেন, আগামী মাস থেকে আমরা হর্নের ক্যাম্পেইন শুরু করব। সেখানে ছাত্র-ছাত্রীদের পাশে চাই।

তিনি বলেন, পলিথিন বন্ধের কাজ ২০০২ সাল থেকে শুরু হয়েছে। এরপর যখন ২০২৪ সালে আমরা আবার কাজটি শুরু করলাম, অনেকেই আমাদের উৎসাহ দিচ্ছেন। অনেকেই আবার মনে করছেন, কাজটি কেন এক্ষুনি হয়ে যাচ্ছে না। একটু অধৈর্য হয়ে যাচ্ছেন। অনেক নেতিবাচক কথা আমাদের শুনতে হয়। এটি কোনো সমস্যা নয়।

শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, তোমরা দেখনি, আমরা দেখেছি, আমাদের বাবাদের পাটের চটের ব্যাগ নিয়ে বাজারে যেতে। বাংলাদেশে একটি তর্ক শুরু হয়ে গেছে যে বিকল্প নেই। এটি ঠিক না। প্রথাগতভাবেই পলিথিনের বিকল্প বহুকাল আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। আমাদের বাবারা যেটা নিয়ে বাজার করতে গেছেন, সেটিই আমাদের বিকল্প।

তিনি বলেন, আমরা শুধু পলিথিন শপিং ব্যাগ নিয়ে কাজ শুরু করেছি। এটি সবার স্বার্থে বন্ধ করতে হবে। না হলে আমরা আমাদের মাটি, নদী, লেক, বাঁচাতে পারব না।

আমার বার্তা/জেএইচ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সরকারের পক্ষ থেকে সব

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী আগামী জু‌নের মাঝামা‌ঝি‌তে দা‌য়িত্ব পালন কর‌তে ঢাকায় আসবেন। অন্যদি‌কে,

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

নৌ পরিবহন খাতের শ্রমিক, নাবিক, মালিক ও ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সবার মধ্যে অসন্তোষ ও সমন্বয়হীনতা রয়েছে

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

সামনে কোরবানির ঈদ ও বর্ষা মৌসুম। ঈদকে সামনে রেখে যাত্রী পরিবহন, কোরবানির পশু পরিবহন এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমলেও চীনের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সব ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে : সেতুমন্ত্রী

শিগ‌গিরই ঢাকা ছাড়ছেন প্রণয় ভার্মা, নতুন হাইক‌মিশনার আসবেন জুনে

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?