ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

যথাযথ মানুষ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৫, ১৮:০৩
চব্বিশের গণঅভ্যুত্থান- প্রত্যাশা ও বাস্তবতা শীর্ষক আলোচনা সভা করে দ্য মেইন রোডার্স

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যথাযথ মানুষ দিয়ে পুনর্গঠন করার আহ্বান জানিয়েছেন দ্য মেইন রোডার্সের প্রধান ড. খন্দকার রাশেদুল হক।

তিনি বলেন, একদিকে ড. ইউনূস যেমন আল্লাহর তরফ থেকে আশীর্বাদ, তেমনই আমাদের দিক থেকে দায়বদ্ধতার। দায়বদ্ধতা এই জন্য, তার মধ্যে যে সংকীর্ণতা আছে সেটা কাটিয়ে উঠতে পারেননি। আমরা এমন একটা বিপ্লবী সরকার চেয়েছি, যারা যোগত্যা, সততা, দেশপ্রেম সবদিক থেকে উত্তীর্ণ থাকবে। কিন্তু তিনি যাদের বাছাই করেছেন, তারা অধিকাংশই একটা নির্দিষ্ট জায়গার লোক।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘চব্বিশের গণঅভ্যুত্থান- প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দ্য মেইন রোডার্স আয়োজিত আলোচনা সভায় সভাপতি ছিলেন তিনি।

আলোচনা সভায় সাবেক সচিব শেখ এনায়েত উল্লাহ বলেন, আমাদের প্রত্যাশার সঙ্গে বাস্তব অবস্থার যে অমিল দেখতে পাচ্ছি, তাতে আমাদের হতাশা জেঁকে বসেছে। কিন্তু আমি এতটা হতাশাগ্রস্ত নই। হতাশ নই এ কারণে, আজ যে আমরা কথা বলতে পারছি এটা আমরা ৫ আগস্টের আগে কল্পনাও করতে পারতাম না। এটা আমাদের বড় প্রাপ্তি। এমন ফ্যাসিস্ট শক্তি যেটি আমাদের চরম পর্যায়ে নিয়ে গিয়েছিল।

তিনি বলেন, তারা গত ১৫ বছর চেষ্টা করেছে আমাদের শিক্ষা, সংস্কৃতি এবং সব ধরনের কালচার ধ্বংস করে দেওয়ার। আমরা জুলাই বিপ্লব করেছি। এ বিপ্লবের কি কোনো নীলনকশা ছিল না? এই বিপ্লব কি কোনো প্ল্যান করে করা হয়েছিল? এ বিপ্লবে কি কোনো দল ছিল? এই বিপ্লব ছিল আমাদের জাতির প্রতি আল্লাহর একটা রহমত। ৫ আগস্টে যা ঘটেছে সেটা আমরা কেউ কল্পনাও করিনি। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, আগামী বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ। এই বাংলাদেশে কেউ মাথাচাড়া দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করলে আমরা রুখে দাঁড়াবো। ভয়ের আর কোনো কারণ নেই। আমরা আছি, আমাদের দমানোর মতো শক্তি কারও নেই। সবাই মিলে যেন আমরা বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। সম্মিলিতভাবেই এই বাংলাদেশকে আমাদের বিনির্মাণ করতে হবে। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না।

আলোচনায় দ্য মেইন রোডার্সের অন্য সদস্যরা বক্তব্য রাখেন।

আমার বার্তা/এমই

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী বেগম খালেদা

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

‘ইংরেজি নববর্ষ ২০২৬’ উপলক্ষে দেশে ও বিদেশে বসবাসরত সব বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু