ই-পেপার মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটা থেকে বের হতেই হবে: ড. ইউনূস

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫

বাংলাদেশ দুর্নীতির অনেক গভীরে ঢুকে গেছে মন্তব্য করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, দুর্নীতি সব শেষ করে দিচ্ছে, এটা থেকে বের হতে না পারলে বাংলাদেশের কোনো গতি নাই।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সামনে বিশাল জগৎ, শুধু আমাদের সিদ্ধান্ত এবং কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায়। এই যে এত বড় সুযোগ আমাদের আছে এবং এগুলো বাস্তবায়ন হবে সেগুলো নিয়ে আমাদের চিন্তা নাই। আমাদের আছে তারুণ্য, আছে প্রাকৃতিক সুযোগ। কিন্তু আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি, এটাই সব শেষ করে দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুধু বললাম। একটা উদাহরণ, এই উদাহরণ সর্বত্র।

তিনি বলেন, যেকোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্নে। সততা, শৃঙ্খলা বলে আমাদের আর কোনো জিনিস নাই। কাজেই এ দুর্নীতি থেকে বের না হলে কোনোটাই হবে না।

অধ্যাপক ইউনূস বলেন, আমরা আজ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সম্মেলনে এসেছি। কাজেই দুর্নীতি কোথায় আছে, কীভাবে আছে তাদের কাছে এটা অজানা নয়। এটা থেকে বের হতেই হবে আমাদের।

তিনি বলেন, এটা (দুর্নীতি) থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না, অনেক গভীরে ঢুকে গেছি আমরা। যত বক্তৃতাই করি সবই অসার, যদি না আমরা ওই স্কেলে একটা সৎ জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে না পারি।

দেশকে দুর্নীতি মুক্ত করার প্রচেষ্টার কথা জানিয়ে ড. ইউনূস বলেন, আমরা অল্প সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকারের মধ্যে আছি, কতটুকু সমাধান দিতে পারবো জানি না। তবে আশা থেকে আমরা একটা চেষ্টা করছি। অতীতেও চেষ্টা হয়েছে কিন্তু সেটা কাগজ পত্রে চেষ্টার মধ্যে রয়ে গেছে, কাজে লাগে নাই।

দুর্নীতি থেকে বের করার ক্ষেত্রে অনলাইন কার্যক্রম বাড়ানোর তাগিদ দিয়ে প্রধান উপদেষ্টা যে জায়গাগুলোতে অনলাইন ব্যবস্থা আছে সেগুলো পুরোপুরি কার্যকর করার নির্দেশনা দেন। আন্তর্জাতিক সহায়তার কারণে এগুলো তৈরি হয়েছে কাজে লাগানো হয়নি।

আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতি মুক্ত হই। কারণ দুর্নীতি মুক্ত না হওয়া পর্যন্ত আমার সঙ্গে ব্যবসা-বাণিজ্য কিছুই চলছে না। তারাও চায় আমাদের সঙ্গে ব্যবসা-বাণিজ্য হোক, এটা তাদের গবেষণা। আমরা তাদের সুযোগ দিতে চাই না। আমরা ব্যক্তিগত সুযোগ নিয়ে ব্যস্ত আছি। জাতীয় সুযোগের জন্য আমরা মোটেও চিন্তিত নই। আমাদের সেই চিন্তা পাল্টাতে হবে।

অনুরোধ জানাই আজ যারা সরকারি কার্যক্রমে আছেন। সরকার তো হলো গোড়া, দুর্নীতির গোড়ায় হলো সরকার। সেখান থেকে সরকারকে বের হতে হবে। সরকার যদি দেশের উপকারে আসতে চায়। তাহলে এটা থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। এই আবেদন করবো, আমরা থাকা অবস্থায় প্রতিটি ক্ষেত্রে অনলাইন সার্ভিস, যেগুলো তৈরি আছে, ভবিষ্যতে যেগুলো তৈরি হবে সেগুলোর কথা বলছি না, যেগুলো তৈরি আছে সেটা শতভাগ যেন আমরা বাস্তবায়ন করে যেতে পারি।

সিঙ্গাপুরের মতো দেশ যদি দুর্নীতি মুক্ত হতে পারে। আমরা পারবো যদি সবাই মিলে চেষ্টা করি। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্নীতি থেকে বিভিন্ন দেশ বের হয়ে আসছে, এটা সম্ভব, অসম্ভব কিছু না। শুধু চেষ্টার দরকার। শুধু আমাদের প্রতিজ্ঞার দরকার, এটা আমরা করবো।

আমার বার্তা/জেএইচ

প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ করে যাচ্ছি: ফকির মাহবুব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮০ দিনের

তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না: জ্বালানি মন্ত্রী

দেশে তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও

ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী

ভূমির অবৈধ দখল উচ্ছেদ, বৃক্ষরোপণ কার্যক্রম, খেলার মাঠ, পার্ক ব্যবস্থাপনা ও জলাবদ্ধতা নিরসনে খাল রক্ষণাবেক্ষণ

ভারত হতে পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

পপররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতার পালাবদলে পুশ ইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কর্মপরিকল্পনা সামনে রেখে কাজ করে যাচ্ছি: ফকির মাহবুব

তেলের কোনো সংকট কখনো হয় নাই, হবেও না: জ্বালানি মন্ত্রী

ভূমির অবৈধ দখল উচ্ছেদে ডিসিদের সহায়তা চাইলেন গণপূর্ত মন্ত্রী

ভারত হতে পুশইনের ঘটনা ঘটলে ব‍্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য-শিক্ষা ও জ্বালানি খাতে অগ্রগতির তথ্য জানালেন ডা. জাহেদ

নতুন কুঁড়ির ঝলক: ৬৪ জেলায় প্রতিভার বিস্ফোরণ, মাঠ মাতাচ্ছে ভবিষ্যতের তারকারা

শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত : চিফ প্রসিকিউটর

মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্জন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

অন্যদেশের সঙ্গে তুলনা করলে মার্কিন চুক্তি ভালো বুঝা যাবে: পররাষ্ট্রমন্ত্রী

সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ জন

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন পাবনার রাশিদুল ইসলাম

যমুনা অয়েলের বাড়াবাড়ি ডিপো ইনচার্জ সাদেকীনের নেতৃত্বে অনিয়মই যেখানে নিয়ম 

তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের

স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে: তথ্য উপদেষ্টা

দেশের স্বার্থে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সেনাবাহিনী

১০০টিরও বেশি আসনে কারচুপি, আমরা আবারও ঘুরে দাঁড়াব: মমতা

‘বীরনিবাস’ প্রকল্পের দলীয়করণ ও দুর্নীতি তদন্ত করা হবে: প্রতিমন্ত্রী ইশরাক

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আদালতের নির্দেশনার পর জয়ী নুসরাত তাবাসসুম, গেজেট প্রকাশ ইসির

আগামী দিনে ইন্দো-প‍্যাসিফিক অঞ্চলের কৌশল ঠিক করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক