ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময় বাড়লো দুই মাস

আমার বার্তা অনলাইন:
২০ এপ্রিল ২০২৫, ১৯:০৫
নির্বাচন কমিশনে সংবাদ ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি সংগৃহীত

নির্বাচন কমিশনের (ইসি) গণবিজ্ঞপ্তি অনুযায়ী ২০ এপ্রিল (রোববার) নতুন দলের নিবন্ধনের আবেদনের সময়সীমা শেষ হওয়ার তারিখ ছিল। কিন্তু প্রায় ২০টি নতুন রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সময় বাড়িয়ে আগামী ২২ জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন।

রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

সচিব বলেন, ইসির গণবিজ্ঞপ্তি জারির পরিপ্রেক্ষিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে আজ। এর মধ্যেই বিভিন্ন দল বিভিন্ন মেয়াদে নিবন্ধনের এই সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করে। তারই পরিপ্রেক্ষিতে আজ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জুন পর্যন্ত দল নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন দল নিবন্ধনে আগ্রহীদের আবেদন আহ্বান করলে আজ পর্যন্ত সাতটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে জানান সচিব।

জানা যায়, আলোচনায় থাকা নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নিবন্ধন আবেদনের সময় বাড়াতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে। জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে এনসিপি।

এরইমধ্যে আদালতে রিট করায় ১৮ মার্চ রাষ্ট্র সংস্কার আন্দোলনের জন্য দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করে। এরপরই মূলত ভাটা পড়ে নিবন্ধন আগ্রহীদের। গণবিজ্ঞপ্তি জারির দু’সপ্তাহের মাথায় ২৫ মার্চ ‘আওয়ামী লিগ’ নামে একটি দলের নিবন্ধন আবেদন প্রথম পান বলে জানান ইসির অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ।

২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চালু হয়। বর্তমানে নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪৯টি।

আমার বার্তা/এমই

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ক্রুড অয়েল সংকটে ২৩ দিন বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার ভোর ৬টা থেকে সচল হলো

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

পাকিস্তানের স্বরাষ্ট্র ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক মন্ত্রী মহসিন রেজা নাকভি দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশে

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা ৭ দিনের ছুটির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের

ইরান সংঘাতে পারস্য উপসাগরে আটকা পড়েছে প্রায় ১৫০০ জাহাজ: আইএমও

পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত ঘোষণা, মমতার ১৫ বছরের শাসনের অবসান

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

ট্রাম্পের ১০ শতাংশ ‘বেইসলাইন শুল্ক’ অবৈধ: মার্কিন আদালত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বাড়বে গরম

২৩ দিন পর আবারও ইস্টার্ন রিফাইনারীতে উৎপাদন শুরু

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

ইরানে হামলার পর ট্রাম্প বললেন যুদ্ধবিরতি এখনো বহাল

দে‌শের পথে বৃষ্টির মরদেহ, ঢাকায় পৌঁছাবে শনিবার

৮ মে ঘটে যাওয়া নানান ঘটনা

ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা

অনেক সরকারি কোম্পানি বেসরকারি মালিকানায় যাবে: বাণিজ্যমন্ত্রী

ভারত সবচেয়ে বড় সন্ত্রাসী, ওদের কথা কেউ বিশ্বাস করে না: পাকিস্তান সেনাবাহিনী

সিঙ্গাপুর থেকে আসছে ৩ কার্গো এলএনজি, ব্যয় ২১৮৬ কোটি টাকা

ঈদে অপরাধ প্রতিরোধে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সজাগ থাকার নির্দেশ

পুলিশের সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিজেপির জেতা ১০৫ আসনেই ভোট ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটার বেশি