ই-পেপার বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

আইজিপি মামুনের সাজায় শহীদ পরিবার-আহতদের অসন্তোষ, পুনর্বিবেচনার দাবি

আমার বার্তা অনলাইন:
১৭ নভেম্বর ২০২৫, ১৬:৩৯

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের পাঁচ বছরের সাজার রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন শহীদ পরিবার এবং আহতরা। তারা এই রায় প্রত্যাখ্যান করে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দাবি করেছেন।

তারা বলছেন, মামুনের নির্দেশনা অনুযায়ীই আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর বর্বর গণহত্যা চালিয়েছে। সেই তুলনায় ৫ বছরের সাজা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ন্যূনতম যাবজ্জীবন সাজা আশা করেছিল সবাই।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল প্রাঙ্গণে রায় পরবর্তী প্রতিক্রিয়ায় আহত ও জুলাই শহীদ পরিবারগুলো এ অসন্তোষ জানান।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুর রহমান সৈকতের বোন সেমন্তী বলেন, সাবেক আইজিপি মামুন যেহেতু রাজসাক্ষী হয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ বছরের সাজা শোনানো হয়েছে। তবে এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আমাদের দাবি, সে যতটুকু যা অপরাধ করেছে পাঁচ বছর কিছুই না। আমাদের যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার পাঁচ বছরের শাস্তি আমরা মানি না।

তিনি বলেন, আমরা চাই যেই দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদের যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে এবং যত দ্রুত সম্ভব তার যে রায় সেটা কার্যকর হবে। কারণ শুধুমাত্র রায়ে আমরা সন্তুষ্ট হবো না।

সেমন্তী আরও বলেন, আমরা যতক্ষণ পর্যন্ত না তাদের ফাঁসি দেখতে পাচ্ছি ততক্ষণ আমাদের লড়াই বন্ধ রাখবো না। আমরা ততদিন চালিয়ে যাব। কারণ আমরা মনে করি এই আমরা যারা এখানে আছি, আমরা আমাদের নিজেদের ভাই হারিয়েছি, কেউ সন্তান হারিয়েছে, কেউ নিজেদের চোখ হাত পা হারিয়েছে। এগুলো কখনো ফেরত আসবে না। কিন্তু সেই মানুষগুলার ফাঁসি যদি আমরা দেখতে পারি অন্তত আমরা নিজেকে সান্ত্বনা দিতে পারব যে না আমরা শাস্তিটা নিজের চোখে দেখেছি। শুধু রায়তেই আমরা সন্তুষ্ট থাকবো না।

শহীদ মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ বলেন, ‘আমার ভাইকে রাস্তায় মেরে রক্তাক্ত করা হয়েছে। আমার ভাইয়ের রক্ত রাস্তায় পড়েছিল। আইনের কথা আমি এখন ভাবছি না। মানবিক দিক থেকে, শহীদ পরিবারগুলোর মানসিক অবস্থার দিক থেকে বিষয়টা দেখার অনুরোধ করি।’

মামুনের ৫ বছর সাজা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘তার শাস্তি ফাঁসি হওয়ারই কথা ছিল। কিন্তু আমরা চাইছি যাবজ্জীবন কারাদণ্ড। রাজসাক্ষী হওয়ার কারণেই সে এক ধরনের প্রিভিলেজ পাচ্ছে— এই প্রিভিলেজই তাকে যাবজ্জীবন পর্যন্ত নামিয়ে এনেছে।’

আমার বার্তা/এমই

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রে যেসব বাংলাদেশি অবৈধভাবে বাস করছেন, তাদের ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পূর্ব ঘোষিত ছুটির পাশাপাশি ১৮ মার্চও ছুটির প্রস্তাব করা হয়েছে।

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

পবিত্র ঈদুল ফিতরে স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে ঈদের ছুটি এক দিন বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে এসে আশাহত হয়েছি। কারণ সকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত মহাসাগরে ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র: হেগসেথ

যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

১৮ মার্চও ছুটির প্রস্তাব, অনুমোদন হলে ঈদের ছুটি হবে সাতদিন

তিতাস গ্যাস ও সিটি ব্যাংকের মধ্যে অনলাইনে গ্যাস বিল আদায়ে চুক্তি স্বাক্ষর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

সংসদীয় কর্মকাণ্ড নিয়ে দলীয় এমপি-মন্ত্রীদের ২ দিনের প্রশিক্ষণ দেবে বিএনপি

ঈদের ছুটি একদিন বাড়ানোর দাবি যাত্রীকল্যাণ সমিতির

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো