ই-পেপার শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নিয়োগ অসংগত

বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন
আমার বার্তা অনলাইন
১৮ নভেম্বর ২০২৫, ১২:১৮
আপডেট  : ১৮ নভেম্বর ২০২৫, ১২:২১

বিদেশস্থ বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে বিসিএস প্রশাসন ক্যাডারের দুই কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশন। সোমবার (১৭ নভেম্বর) রাতে সংগঠনটির সহসভাপতি মোহাম্মদ আলী সরকার ও মহাসচিব মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর (মালয়েশিয়া) এবং কন্স্যুলেট জেনারেল অফিস, দুবাই (সংযুক্ত আরব আমিরাত) মিশনের প্রেস উইংয়ে প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দুজন কর্মকর্তাকে নিয়োগ দেয়।

নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. জিয়াউল হক মীর, যাকে দুবাই কন্স্যুলেট জেনারেল অফিসে প্রথম সচিব (প্রেস) হিসেবে, এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. তরিকুল ইসলাম, যাকে কুয়ালালামপুর হাইকমিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে পদায়ন করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহের প্রেস উইংয়ের প্রথম সচিব (প্রেস) পদে বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তাদেরই দায়িত্ব দেওয়া হয়ে আসছে। কারণ চার্টার অব ডিউটিজ অনুযায়ী গণমাধ্যম ও গণসংযোগসংক্রান্ত কাজ বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের নির্ধারিত দায়িত্ব।

বিবৃতিতে ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির দিকেও ইঙ্গিত করা হয়, যেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল—গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

এসোসিয়েশন বলছে, গণমাধ্যম ও জনসংযোগের দায়িত্ব প্রশাসন ক্যাডারের নয়; তাই এই নিয়োগ সংগত নয়। সংগঠনটি আশা প্রকাশ করেছে যে কর্তৃপক্ষ দ্রুত এই নিয়োগ বাতিল করবে।

আমার বার্তা/জেএইচ

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। এ

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। সর্বশেষ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর: মির্জা ফখরুল

৭২ ঘণ্টা অতি সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: বিশেষ সহকারী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে

হাদি গুলিবিদ্ধ: সরকার দৃঢ় ব্যবস্থা নেবে, আশা মির্জা ফখরুলের

গুলিবিদ্ধ হাদি, জড়িতদের গ্রেপ্তার দাবিতে শনিবার বিএনপির বিক্ষোভ

হাদির মাথার ভেতরে গুলি, ওটিতে চলছে সার্জারি

সীমান্ত সংঘাতের মধ্যেই থাইল্যান্ডে সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ

চাহিদার তুলনায় ২২ লাখ টন বেশি আলু উৎপাদন হয়েছে: কৃষি উপদেষ্টা

গণভোটে যে চারটি প্রশ্ন থাকবে, ‘হ্যাঁ’ ভোট বেশি হলে কী হবে

গাজীপুরে তিতাস গ্যাসের ৩ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

মেডিকেল ভর্তি পরীক্ষা : ‘প্রশ্ন সহজ ছিল’ বলছে বেশিরভাগ পরীক্ষার্থী

নির্বাচন বানচালের ক্ষমতা কারও নেই: প্রেস সচিব শফিকুল

ঝড়ের তাণ্ডবের মাঝেও গাজায় থামেনি ইসরায়েলি বর্বরতা

নির্বাচনি ট্রেন গন্তব্যে পৌঁছাতে আন্তরিকভাবে কাজ করতে হবে

ইউটিউব শর্টস থেকে আয় বাড়াবেন যেভাবে

ন্যায়বিচার নিশ্চিতে মাঠে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ

মৃত্যু থেকে পালানোর পথ নেই

নির্বাচন সুষ্ঠু-সফল করতে যৌক্তিক সব সহযোগিতায় আমরা প্রস্তুত