ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ অবৈধ লাইন উচ্ছেদে বাধা প্রদান

আমার বার্তা অনলাইন:
১৪ জানুয়ারি ২০২৬, ১৬:২৬

গত ১২ জানুয়ারি ২০২৬ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট-এর নেতৃত্বে তিতাস গ্যাস টি এন্ড ডি পিএলসি’র আওতাধীন ৫নং রোড, পলাশপুর (শনির আখড়া) এলাকায় অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, দনিয়া টিবিএস হতে ঢাকা শহরের সিটি সেন্ট্রাল ডিআরএস গামী উচ্চচাপ বিশিষ্ট ১৬"X১৫০ পিএসআইজি মেইন লাইন হতে অবৈধভাবে ২" লাইনের মাধ্যমে সংযোগ নিয়ে এলাকাবাসী অবৈধভাবে আবাসিক স্থাপনায় গ্যাস ব্যবহার করছে।

উক্ত অবৈধ লাইনটি উচ্চচাপ বিশিষ্ট বিতরণ লাইন হতে গ্রহণ করায় যে কোনো মুহূর্তে বিস্ফোরণসহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পুলিশ, র‍্যাব ও তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এই বিশেষ অভিযানে অবৈধ বিতরণ লাইন উত্তোলনকালে কিছু উশৃঙ্খল লোকজন জড়ো হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং অবৈধ লাইন উচ্ছেদ কার্যক্রমে বাধা প্রদান করে।

এ সময় তারা উপস্থিত কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীর উপর হামলা করে শারীরিকভাবে লাঞ্চিত করাসহ তিতাস গ্যাস কোম্পানির একজন উর্ধ্বতন কর্মকর্তার মোবাইল ভাংচুর করাসহ মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরবর্তীতে উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ বিতরণ লাইন হতে অবৈধভাবে ব্যবহৃত লাইন উচ্ছেদ ব্যতিরেকে উক্ত স্থান ত্যাগ করতে বাধ্য হয়।

এমতাবস্থায়, জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত উচ্চচাপ বিশিষ্ট ১৬"X ১৫০ পিএসআইজি বিতরণ লাইন হতে সংযোগকৃত ২" অবৈধ লাইন হতে গ্যাস সংযোগ না নেওয়ার জন্য ৫নং রোড, পলাশপুর (শনির আখড়া) এলাকাবাসীকে অনুরোধ করা হলো। উক্ত উচ্চচাপ বিশিষ্ট অবৈধ লাইন হতে গ্যাস সংযোগ গ্রহণের জন্য কোন দূর্ঘটনা/জানমালের ক্ষতি হলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ কোন দায় বহন করবে না। উক্ত উচ্চচাপ বিশিষ্ট মারাত্মক ঝুঁকিপূর্ণ বিতরণ লাইনসহ অপরাপর সকল অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের ব্যাপারে তিতাস গ্যাস কোম্পানির সংশ্লিষ্ট এলাকার আপামর জনগন এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহযোগিতা কামনা করা হলো।

আমার বার্তা/এমই

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ করায় দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে বলে মন্তব্য

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীকে বিজয়ী ঘোষণার অপেক্ষা

ভোটের মতো সুষ্ঠুভাবে গণনা হলে ফলাফল যাই হোক মেনে নেবে জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলে বিজয়ী এনসিপির হাসনাত আবদুল্লাহর

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামানের জয়

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান

হাসনাতের প্রতিদ্বন্দ্বী বিএনপির সমর্থন পাওয়া জসিমের ভোট বর্জন