ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

মালদ্বীপের পরিবার উন্নয়ন মন্ত্রীর সঙ্গে হাইকমিশনারের সাক্ষাৎ

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৪

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল ইসলাম মালদ্বীপের সামাজিক ও পরিবার উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আয়শাথ শিহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্প‌তিবার (১৫ জানুয়ারি) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, সাক্ষাতে সামাজিক কল্যাণ, পরিবার উন্নয়ন এবং সামগ্রিক সামাজিক সুস্থতা বিষয়ে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের অন্তর্ভুক্তিমূলক, সামাজিক উন্নয়ন ও পারিবারিক মূল্যবোধ সংরক্ষণে অভিন্ন অঙ্গীকার প্রতিফলিত হয়। আলোচনাকালে মন্ত্রী তার মন্ত্রণালয়ের প্রধান কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এর মধ্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য সেবা প্রদান, শিশু নির্যাতনের শিকারদের সুরক্ষা ও পুনর্বাসন ব্যবস্থা এবং সামাজিক ঝুঁকিতে থাকা পরিবারগুলোর জন্য সমন্বিত সহায়তা কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে।

মন্ত্রী মালদ্বীপে বিদ্যমান সামাজিক ও পারিবারিক বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে এসব মোকাবিলায় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। তিনি মালদ্বীপের উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা বিশেষভাবে উল্লেখ করেন এবং জানান যে, সামাজিক ও পরিবার উন্নয়ন মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদেরসহ প্রয়োজন অনুযায়ী প্রবাসী পরিবার ও শিশুদের সহায়তা প্রদান করে থাকে।

এ ছাড়া, তিনি বাংলাদেশি ও মালদ্বীপের নাগরিকদের মধ্যে ক্রমবর্ধমান বিবাহ বন্ধনকে দুই দেশের জনগণের মধ্যে সম্প্রসারিত মানুষে-মানুষে যোগাযোগ ও সামাজিক সংহতির একটি ইতিবাচক নিদর্শন হিসেবে উল্লেখ করেন।

হাইকমিশনার বাংলাদেশি প্রবাসী ও তাদের পরিবারের প্রতি মালদ্বীপ সরকারের অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল নীতির জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সামাজিক সংহতি, পারিবারিক কল্যাণ এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় মালদ্বীপের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে উভয় পক্ষ পরিবার কল্যাণ, শিশু সুরক্ষা, প্রবাসী কল্যাণ এবং সামাজিক উন্নয়ন বিষয়ে যৌথ সেমিনার, সচেতনতামূলক কর্মসূচি ও সমন্বিত প্রকল্প গ্রহণের সম্ভাবনা অন্বেষণে সম্মত হন।

এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকটি সামাজিক ও পরিবার উন্নয়ন খাতে সহযোগিতা জোরদারের অভিন্ন অঙ্গীকারের মধ্য দিয়ে সমাপ্ত হয়, যা দুই দেশের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার পাশাপাশি মালদ্বীপ ও বাংলাদেশি উভয় সম্প্রদায়ের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আমার বার্তা/জেএইচ

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণ করায় দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতি

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে এসে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে বলে মন্তব্য

ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর অনুষ্ঠিত গণভোট শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরকে ‘বিজয়ী’ ঘোষণা করে অভিনন্দন জানালেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী

চট্টগ্রাম-২ আসনে বিএনপির সরোয়ার আলমগীকে বিজয়ী ঘোষণার অপেক্ষা

ভোটের মতো সুষ্ঠুভাবে গণনা হলে ফলাফল যাই হোক মেনে নেবে জামায়াত

ঠাকুরগাঁও-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী মির্জা ফখরুল

ফলাফলে কোনো কারচুপি বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম

বড় ব্যবধানে হেরে বিএনপি প্রার্থীকে অভিনন্দন শিশির মনিরের

কুমিল্লা-৪ আসনে বেসরকারি ফলে বিজয়ী এনসিপির হাসনাত আবদুল্লাহর

ঝিনাইদহ-১ আসনে বিপুল ভোটে বিএনপির আসাদুজ্জামানের জয়

সুষ্ঠু ভোটে ইসির কৃতজ্ঞতা, সারাদেশে দোয়া-প্রার্থনার অনুরোধ

নিরঙ্কুশ বিজয়ের পথে বিএনপি: সংবাদ সম্মেলনে মাহদী আমিন

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমি যে সাহস দেখিয়েছি এটিই আমার বিজয়: মেঘনা আলম

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছে ভারত

সাতক্ষীরার চার আসনে ভোট পড়েছে ৭২ দশমিক ৭৩ শতাংশ, চলছে গণনা

ভোট সুষ্ঠু হয়েছে, সর্বোচ্চ আসনে জোটের প্রার্থীদের জয়ের আশা ১১ দলের

চূড়ান্ত ফল ঘোষণার পরও শ্রদ্ধাবোধ অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের ১২৬ কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

বিজয় দান করলে উচ্ছ্বাস নয়, সবাই সিজদায় পড়ব: জামায়াত আমির

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর হয়েছে: আইআরআই পর্যবেক্ষক

মুসলিম বিশ্বের জন্য মহাপরিকল্পনার কথা জানালেন এরদোগান