ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

আমরা কোনো দলের না, আমরা শুধু মানুষকে সচেতন করবো: স্বাস্থ্য উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
১৮ জানুয়ারি ২০২৬, ১৭:১৯

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারী যারা আছি, আমাদের দায়িত্ব হলো একেবারে নিরপেক্ষ। আমরা কোনো দলের না, কোনো দলের পক্ষ থেকে আমরা কিছু করতে পারবো না। আমরা শুধু মানুষকে সচেতন করবো, ভোট দেওয়ার দায়িত্ব তার। তবে গণভোটের ক্ষেত্রে সরকার চাচ্ছে আমরা সবাই মিলে ‘হ্যাঁ’ ভোট দিই।

তিনি বলেন, গণভোটের ব্যালটটা হলো গোলাপি রঙের। এই ব্যালটে একটা কাটা চিহ্ন, আরেকটা তীর চিহ্ন থাকবে। সেই তীর চিহ্নে সিলটা দিতে হবে। আমাদের একটা হলো গণভোট, আরেকটা হলো সংসদীয় ভোট।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজশাহী কলেজে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ উপলক্ষ্যে ‘ভোটের গাড়ি’ নিয়ে সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

নূরজাহান বেগম বলেন, আমরা একটু ধৈর্য নিয়ে বিষয়গুলো গ্রাম থেকে গ্রামে বিষয়গুলো তাদেরকে (সাধারণ মানুষ) বুঝিয়ে দিই। যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে প্রশ্ন করতে না পারে কি বাংলাদেশ তোমরা করে গেছ। আমাদের জন্য এটা কি জাহান্নাম হবে, নাকি এটা বেহেস্ত হবে।

তিনি আরও বলেন, আমরা আর কোনো রক্তপাত চাই না। আমরা আর নতুন করে কোনো আন্দোলন করতে চাই না। কোনো মা তার সন্তানকে হারাতে চায় না। আমাদের কমিউনিটি ওয়ার্কার রয়েছে প্রায় ১৪ হাজার। শিক্ষা অফিসাররা আছেন, শিক্ষাকর্মীরা আছেন, স্বাস্থ্যকর্মী আছেন, কৃষি কর্মকর্তারা আছেন, সবাই মিলে যার যার জায়গা থেকে আমরা এই কথাগুলো তাদের কাছে বলে দেব।

এ সময় সরকারের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসা তুরস্ক ও কমনওয়েলথের পৃথক দুটি

নতুন রাষ্ট্র গড়তে আ.লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করার ক্ষেত্রে একটি দলকে রাখার বিষয়টি তুলেছেন

অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি

অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা ফরিদা

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

কমনওয়েলথ অবজারভার গ্রুপের একটি প্রতিনিধি দল সোমবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

নতুন রাষ্ট্র গড়তে আ.লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ধাপে ধাপে ক্ষতিপূরণ পাবেন পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা

এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ

অস্ত্র মানেই হুমকি, নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তার ঘোষণা আইজিপির

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে গতি আনতে মার্চে আসছেন পল কাপুর