ই-পেপার বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

আমার বার্তা অনলাইন:
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৭

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামীতে যিনি আসবেন, প্রেস সেক্রেটারি বা প্রেস উইংয়ে, যারা আসবেন আপনারা আমাদের কাছ থেকে যা পেয়েছেন তার এক ইঞ্চিও পরে কম নেবেন না। এটা যেন ধারাটা বজায় থাকে। প্রজাতন্ত্র কি কাজ করছে, প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটার সর্বোচ্চ জানার অধিকার সবার। আপনার আমার সবার আপনার দায়িত্ব হচ্ছে এই নিউজটাকে জনগণের কাছে নিয়ে যাওয়া। আর আমাদের দায়িত্ব হচ্ছে আপনার কাছে সবসময় এসে এই নিউজটা দেওয়া।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজকে উপদেষ্টা বৈঠকে অনেকগুলো অ্যাজেন্ডা ছিল। একটি হচ্ছে, বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো নীতিমালা-২০২৬ খসড়া অনুমোদন হয়েছে। জাতীয় মৎস্য নীতিমালা ২০২৬-এর খসড়া অনুমোদন হয়েছে। ইমপ্লিমেন্টিং অ্যাগ্রিমেন্ট বিটুইন কাতার আর্ম ফোর্সেস অ্যান্ড বাংলাদেশ আর্ম ফোর্সেস কনসার্নিং ডেপুটেশন উইথইন (সেকনমেন্ট অব অফিসারস মিলিটারি পার্সোনা অ্যান্ড সিভিলিয়ান্স) এটার অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন হয়েছে। বাংলাদেশ মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপন সংক্রান্ত কমিটির দাখিলক করা প্রতিবেদনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বেজার সুপারিশ করা অংশের নীতিগত অনুমোদন হয়েছে।

তিনি বলেন, জাতীয় যোগ্যতা কাঠামো একটি গতিশীল যোগ্যতা পথরেখা ও অন্তর্ভুক্তিমূলক কাঠামো। প্রস্তাবিত নীতিমালার গুরুত্বপূর্ণ লক্ষ্য ও উদ্দেশ্য হলো শিক্ষার সব ধারায় সাধারণ কারিগরি মাদ্রাসা শিক্ষা সবস্তরের মধ্যে যোগ্যতা সুস্পষ্ট সঙ্গায়ন নিশ্চিত করা, বিভিন্ন শিক্ষা ব্যবস্থার শুরু ও সমাপ্তি এবং এক ধরনের শিক্ষা ব্যবস্থা থেকে আরেকটিতে স্থানান্তর একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট পথরেখা তৈরি করা, মানব সম্পদ উন্নয়ন এবং শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মক্ষেত্রের গতিধারা নির্ধারণ করার লক্ষ্যে জাতীয় নীতিমালা প্রণয়ন করা হবে।

তিনি আরো বলেন, জাতীয় মৎস্য নীতিমালা-২০২৬ খসড়া নীতিমালা হয়েছে। ১৯৯৮ সালে জাতীয় মৎস্য নীতি নেওয়া হয়েছিল। এটাকে রহিত করে এই নতুন জাতীয় মৎস্য নীতিমালা ২০২৬ এর প্রণয়ন করা হয়েছে। এটার মূল হচ্ছে, প্রস্তাবিত খসড়া জাতীয় মৎস্য নীতিমালায় দেশের মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা। প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন, রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ এবং আর্থসামাজিক উন্নয়ন ও সুনীল অর্থনীতির বিকাশে টেকসই মৎস্য উৎপাদন সুনিশ্চিতকরণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

আমার বার্তা/এমই

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট মানবাধিকার

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) পদে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (পিএস)

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপি গুলশান বিভাগ কর্তৃক “নববর্ষ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট” আয়োজন

ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: প্রতিরক্ষামন্ত্রী

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হলেন তাহমিনা রহমান

মাউশির মহাপরিচালকের দায়িত্বে শিক্ষামন্ত্রীর পিএস অধ্যাপক সোহেল

স্বাধীনতার ৫৫ বছরেও এখনো অনেক অপূর্ণতা রয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নেতাদের অবদান ভুললে ভবিষ্যৎ ইতিহাস ক্ষমা করবে না

বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমিতে ব্যাংকাস্যুরেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জনদুর্ভোগের কথা বিবেচনা করে তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী

ক্ষমতার পরিবর্তনের চেয়ে মানসিকতার পরিবর্তন বেশি জরুরি: প্রধানমন্ত্রী

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু শুক্রবার

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে চায় বাংলাদেশ

ইন্টারনেটেও ‘কপি-পেস্ট’ নির্ভরতা, শহর-গ্রাম ব্যবধানের বৈষম্য স্পষ্ট

আইনশৃঙ্খলার স্থিতিশীলতা ধরে রাখতে ডিএমপি কমিশনারের নির্দেশ

অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার

বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীন

কৃষকের আয় ও ঝুঁকি কমাতে বিকল্প ফসল ব্যবস্থার পরামর্শ সার্ক কৃষি কেন্দ্রের

খালেদা জিয়ার স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইউসিবি-এসএমই ফাউন্ডেশনের চুক্তি, ক্ষুদ্র শিল্পে ৮ শতাংশ হারে ঋণ মিলবে

দামুড়হুদা ও জীবননগরে বজ্রপাতে শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু